রাজশাহী ব্যুরো:
বগুড়া জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর (ডিএনসি) এর উদ্যোগে ব্যাপকভাবে মাদকবিরোধী জনসচেতনতামূলক লিফলেট বিতরণ কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে।
শনিবার (২৮ মার্চ) ডিএনসির এ কর্মসূচিতে সদর থানাধীন জলেশ্বরীতলা এলাকায় বিভিন্ন শ্রেণি-পেশার মানুষের মাঝে মাদকের ভয়াবহতা, এর সামাজিক ও পারিবারিক ক্ষতিকর প্রভাব এবং তরুণ সমাজকে মাদক থেকে দূরে রাখার প্রয়োজনীয়তা বিষয়ে সচেতনতামূলক বার্তা সম্বলিত লিফলেট বিতরণ করা হয়। একই সঙ্গে উপস্থিত জনসাধারণকে মাদকবিরোধী সামাজিক আন্দোলনে সম্পৃক্ত হওয়ার আহ্বান জানানো হয়।
উক্ত কার্যক্রমটি পরিচালিত হয় ডিএনসি বগুড়া কার্যালয়ের উপপরিচালক জিললুর রহমানের দিকনির্দেশনায়।
জানতে চাইলে উপপরিচালক জিললুর রহমান বলেন, মাদক একটি পরিবার, সমাজ ও রাষ্ট্রকে ধীরে ধীরে ধ্বংসের দিকে ঠেলে দেয়। এর বিরুদ্ধে শুধু আইন প্রয়োগকারী সংস্থাই নয়, সমাজের প্রতিটি মানুষকে সচেতন ভূমিকা রাখতে হবে। বিশেষ করে অভিভাবক ও তরুণ প্রজন্মকে মাদক থেকে দূরে রাখতে পারিবারিক ও সামাজিক সচেতনতা অত্যন্ত জরুরি। তিনি আরও বলেন, মাদকমুক্ত সমাজ গঠনে ডিএনসি বগুড়া নিয়মিতভাবে এ ধরনের সচেতনতামূলক কার্যক্রম পরিচালনা করে যাচ্ছে এবং ভবিষ্যতেও এ কার্যক্রম অব্যাহত থাকবে।
কর্মসূচিতে অংশগ্রহণকারী মাঠপর্যায়ের কর্মকর্তা ও কর্মচারীরা লিফলেট বিতরণের পাশাপাশি পথচারী ও স্থানীয় বাসিন্দাদের সঙ্গে সরাসরি মতবিনিময় করেন। তারা মাদকের কুফল সম্পর্কে বিস্তারিত ব্যাখ্যা প্রদান করেন এবং মাদক ব্যবসা ও সেবনের বিরুদ্ধে সামাজিক প্রতিরোধ গড়ে তোলার আহ্বান জানান। পাশাপাশি সন্দেহজনক মাদক সংশ্লিষ্ট তথ্য দ্রুত আইনশৃঙ্খলা বাহিনীকে জানানোর অনুরোধ করা হয়।
এ সময় তারা বলেন, মাদক একটি নীরব ঘাতক, যা যুব সমাজকে ধ্বংস করে দিচ্ছে। তাই পরিবার থেকেই সচেতনতা গড়ে তুলতে হবে। শিক্ষাপ্রতিষ্ঠান, সামাজিক সংগঠন এবং স্থানীয় জনগণকে একত্রে কাজ করতে হবে, যাতে একটি মাদকমুক্ত ভবিষ্যৎ গড়ে তোলা সম্ভব হয়।
স্থানীয় এলাকাবাসী ডিএনসি’র এ উদ্যোগকে স্বাগত জানিয়ে বলেন, নিয়মিত এমন কর্মসূচি পরিচালিত হলে সমাজে মাদকের বিস্তার অনেকাংশে কমে আসবে। তারা প্রশাসনের এ ধরনের উদ্যোগকে সময়োপযোগী ও প্রশংসনীয় বলে উল্লেখ করেন।
ডিএনসির এ কার্যক্রমে জলেশ্বরীতলা এলাকায় ব্যাপক জনসম্পৃক্ততা লক্ষ্য করা যায় এবং পুরো এলাকায় মাদকবিরোধী সচেতনতার ইতিবাচক পরিবেশ সৃষ্টি হয়।
মোঃ কামরুজ্জামান মিলন
সম্পাদক ও প্রকাশক কর্তৃক তুহিন প্রিন্টিং প্রেস ফকিরাপুল ঢাকা থেকে মুদ্রিত।
ই-মেইল: 𝐝𝐚𝐢𝐧𝐢𝐤𝐚𝐥𝐨𝐤𝐢𝐭𝐨𝐧𝐞𝐰𝐬@𝐠𝐦𝐚𝐢𝐥.𝐜𝐨𝐦
ই-পেপার: 𝐞𝐩𝐚𝐩𝐞𝐫.𝐝𝐚𝐢𝐧𝐢𝐤𝐚𝐥𝐨𝐤𝐢𝐭𝐨𝐧𝐞𝐰𝐬.𝐜𝐨𝐦
ওয়েবসাইট: 𝐰𝐰𝐰.𝐝𝐚𝐢𝐧𝐢𝐤𝐚𝐥𝐨𝐤𝐢𝐭𝐨𝐧𝐞𝐰𝐬.𝐜𝐨𝐦
মোবাইল: ০১৯২৭-৩০২৮৫২/০১৭৫০-৬৬৭৬৫৪
আলোকিত মাল্টিমিডিয়া লিমিটেড