লালমনিরহাট প্রতিনিধিঃ
লালমনিরহাট জেলা পুলিশের পক্ষ থেকে মহান স্বাধীনতা ও জাতীয় দিবস ২০২৬ ইং পুলিশের পক্ষ থেকে স্বাধীনতা সংগ্রামে আত্মদানকারী সকল বীর শহীদদের প্রতি গভীর শ্রদ্ধা ও পুস্পস্তবক অর্পণ করা হয়।
আজ ২৬ শে মার্চ মহান স্বাধীনতা ও জাতীয় দিবস। মুক্তিযুদ্ধের সূচনার এই সময়টি জাতি আবেগের সঙ্গে স্মরণ করে। দিবসটির প্রথম প্রহরে ৩১ বার তোপধ্বনির মাধ্যমে লালমনিরহাট জেলায় মহান স্বাধীনতা ও জাতীয় দিবসের সূচনা করা হয়।
বিনম্র শ্রদ্ধা, যথাযথ মর্যাদা ও পূর্ণ ভাবগাম্ভীর্যের মধ্য দিয়ে লালমনিরহাট জেলার মুক্তিযুদ্ধ স্মৃতিসৌধ প্রাঙ্গণ ও রেলওয়ে গণকবরে শহিদ সমাধিতে শ্রদ্ধা নিবেদনের মাধ্যমে ‘‘মহান স্বাধীনতা ও জাতীয় দিবস ২০২৬’’ পালন করা হয়।
সূর্যোদয়ের সাথে সাথে লালমনিরহাট জেলা পুলিশের পক্ষে পুলিশ সুপার জনাব মোঃ আসাদুজ্জামান মহোদয় শ্রদ্ধা নিবেদন করেন।
এছাড়াও আরো শ্রদ্ধা নিবেদন করেন জেলা প্রশাসক লালমনিরহাট'সহ বিভিন্ন অফিস প্রধান বৃন্দ,রাজনৈতিক নেতৃবৃন্দ, সাংবাদিকবৃন্দ সহ স্কুল কলেজের শিক্ষার্থীবৃন্দ সহ সরকারী বেসরকারি প্রতিষ্ঠানে কর্মরত ব্যক্তিবৃন্দ সহ লালমনিরহাট জেলার সর্বস্তরের নাগরিকবৃন্দ।
এসময় আরো উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) জনাব মোঃ শাহাদত হোসেন সুমা, বিপিএম-বার, অতিরিক্ত পুলিশ সুপার (এ-সার্কেল) জনাব এ কে এম ফজলুল হক, অফিসার ইনচার্জ, লালমনিরহাট সদর থানা, অফিসার ইনচার্জ, জেলা গোয়েন্দা শাখা, কোর্ট পুলিশ পরিদর্শক, ডিআইও-১, টিআই (প্রশাসন)'সহ জেলা পুলিশের সকল ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ।
মোঃ কামরুজ্জামান মিলন
সম্পাদক ও প্রকাশক কর্তৃক তুহিন প্রিন্টিং প্রেস ফকিরাপুল ঢাকা থেকে মুদ্রিত।
ই-মেইল: 𝐝𝐚𝐢𝐧𝐢𝐤𝐚𝐥𝐨𝐤𝐢𝐭𝐨𝐧𝐞𝐰𝐬@𝐠𝐦𝐚𝐢𝐥.𝐜𝐨𝐦
ই-পেপার: 𝐞𝐩𝐚𝐩𝐞𝐫.𝐝𝐚𝐢𝐧𝐢𝐤𝐚𝐥𝐨𝐤𝐢𝐭𝐨𝐧𝐞𝐰𝐬.𝐜𝐨𝐦
ওয়েবসাইট: 𝐰𝐰𝐰.𝐝𝐚𝐢𝐧𝐢𝐤𝐚𝐥𝐨𝐤𝐢𝐭𝐨𝐧𝐞𝐰𝐬.𝐜𝐨𝐦
মোবাইল: ০১৯২৭-৩০২৮৫২/০১৭৫০-৬৬৭৬৫৪
আলোকিত মাল্টিমিডিয়া লিমিটেড