বগুড়া প্রতিনিধিঃ
বগুড়ার শিবগঞ্জ উপজেলায় পৃথক অভিযান চালিয়ে গাঁজাসহ ৬ জনকে গ্রেফতার করেছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর (ডিএনসি)। পরে ভ্রাম্যমান আদালতের মাধ্যমে তাদের প্রত্যেককে কারাদণ্ড ও অর্থদণ্ড প্রদান করা হয়েছে।
ডিএনসি সূত্রে জানা যায়, বুধবার (২৫ মার্চ ২০২৬) রাত ২টা ৩০ মিনিট থেকে ভোর ৪টা পর্যন্ত শিবগঞ্জ থানাধীন বিভিন্ন এলাকায় অভিযান পরিচালনা করা হয়। এ সময় প্রায় ৬০০ গ্রাম গাঁজাসহ ৬ জনকে আটক করা হয়।
গ্রেফতারকৃতরা হলেন— মো. এমদাদুল হক (৪৫), সুমন চন্দ্র দাস (৪০), মো. সাগর (৪২), মো. আল-আমিন (৩৫), মো. ফারুক মণ্ডল (২৭) ও মো. নাজমুল (২৭)। তাদের মধ্যে কয়েকজন বগুড়া সদর ও শিবগঞ্জ উপজেলার বাসিন্দা এবং একজন গাইবান্ধা জেলার সাদুল্লাপুর এলাকার বাসিন্দা।
অভিযানে ডিএনসি বগুড়া ‘খ’ সার্কেলের একটি টিমের সঙ্গে শিবগঞ্জ উপজেলার এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট জিয়াউর রহমান উপস্থিত ছিলেন। ভ্রাম্যমান আদালত পরিচালনা করে আটক ৬ জনকে প্রত্যেককে ১০ দিনের বিনাশ্রম কারাদণ্ড এবং ৫০ টাকা করে অর্থদণ্ড প্রদান করা হয়।
অভিযান শেষে জব্দকৃত মাদকদ্রব্য ঘটনাস্থলেই ধ্বংস করা হয়েছে বলে জানানো হয়।
মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর জানায়, মাদকবিরোধী এ ধরনের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।
মোঃ কামরুজ্জামান মিলন
সম্পাদক ও প্রকাশক কর্তৃক তুহিন প্রিন্টিং প্রেস ফকিরাপুল ঢাকা থেকে মুদ্রিত।
ই-মেইল: 𝐝𝐚𝐢𝐧𝐢𝐤𝐚𝐥𝐨𝐤𝐢𝐭𝐨𝐧𝐞𝐰𝐬@𝐠𝐦𝐚𝐢𝐥.𝐜𝐨𝐦
ই-পেপার: 𝐞𝐩𝐚𝐩𝐞𝐫.𝐝𝐚𝐢𝐧𝐢𝐤𝐚𝐥𝐨𝐤𝐢𝐭𝐨𝐧𝐞𝐰𝐬.𝐜𝐨𝐦
ওয়েবসাইট: 𝐰𝐰𝐰.𝐝𝐚𝐢𝐧𝐢𝐤𝐚𝐥𝐨𝐤𝐢𝐭𝐨𝐧𝐞𝐰𝐬.𝐜𝐨𝐦
মোবাইল: ০১৯২৭-৩০২৮৫২/০১৭৫০-৬৬৭৬৫৪
আলোকিত মাল্টিমিডিয়া লিমিটেড