লালমনিরহাট প্রতিনিধিঃ
লালমনিরহাটে জেলা গোয়েন্দা (ডিবি) পুলিশের সহযোগিতায়, এক বছর আগে হারিয়ে যাওয়া একটি মোটরসাইকেল ফিরে পেয়েছেন ভুক্তভোগী কামরুল হাসান মোল্লা। এ ঘটনায় ডিবি পুলিশের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেছেন তিনি।
ভুক্তভোগী কামরুল হাসান মোল্লা জানান, প্রায় এক বছর আগে তার মোটরসাইকেলটি চুরি হয়ে যায়। দীর্ঘদিন চেষ্টা করেও তিনি সেটি উদ্ধার করতে পারেননি। পরে বিষয়টি লালমনিরহাট জেলা ডিবি পুলিশের নজরে এলে তারা বিষয়টি গুরুত্বের সঙ্গে তদন্ত শুরু করে।
তিনি আরও বলেন, জেলা ডিবি পুলিশের ওসি সাদ আহম্মেদ এর প্রচেষ্টা ও দিকনির্দেশনায় অবশেষে তার হারিয়ে যাওয়া মোটরসাইকেলটি উদ্ধার করা সম্ভব হয়েছে। এজন্য তিনি ডিবি পুলিশ এবং সংশ্লিষ্ট কর্মকর্তাদের ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানান।
ডিবি পুলিশ সূত্রে জানা গেছে, মোটরসাইকেল চুরি ও অন্যান্য অপরাধ দমনে তাদের অভিযান অব্যাহত রয়েছে। ভবিষ্যতেও সাধারণ মানুষের হারানো মালামাল উদ্ধারে সর্বোচ্চ চেষ্টা চালিয়ে যাওয়ার কথা জানিয়েছে পুলিশ।
এ ঘটনায় এলাকাবাসীর মাঝেও ইতিবাচক প্রতিক্রিয়া দেখা গেছে এবং আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর প্রতি আস্থা আরও বৃদ্ধি পেয়েছে বলে মনে করছেন স্থানীয়রা।
মোঃ কামরুজ্জামান মিলন
সম্পাদক ও প্রকাশক কর্তৃক তুহিন প্রিন্টিং প্রেস ফকিরাপুল ঢাকা থেকে মুদ্রিত।
ই-মেইল: 𝐝𝐚𝐢𝐧𝐢𝐤𝐚𝐥𝐨𝐤𝐢𝐭𝐨𝐧𝐞𝐰𝐬@𝐠𝐦𝐚𝐢𝐥.𝐜𝐨𝐦
ই-পেপার: 𝐞𝐩𝐚𝐩𝐞𝐫.𝐝𝐚𝐢𝐧𝐢𝐤𝐚𝐥𝐨𝐤𝐢𝐭𝐨𝐧𝐞𝐰𝐬.𝐜𝐨𝐦
ওয়েবসাইট: 𝐰𝐰𝐰.𝐝𝐚𝐢𝐧𝐢𝐤𝐚𝐥𝐨𝐤𝐢𝐭𝐨𝐧𝐞𝐰𝐬.𝐜𝐨𝐦
মোবাইল: ০১৯২৭-৩০২৮৫২/০১৭৫০-৬৬৭৬৫৪
আলোকিত মাল্টিমিডিয়া লিমিটেড