শরীফ ফায়েজুল কবীর,ষ্টাফ রিপোর্টারঃ
মাদারীপুরের কৃতি সন্তান ও বেসরকারী সামাজিক সংগঠন "দূরন্ত মাদারীপুর" এর প্রধান উপদেষ্টা লন্ডন প্রবাসী শাহ আলম খোকন কর্তৃক উপহার হিসাবে প্রদাণকৃত ঈদ খাদ্য সামগ্রী গীরব ও অসহায়দের মাঝে বিতরণ সম্পন্ন কাজ হয়েছে। মাদারীপুর শহরের পুরান বাজার, রাস্তি ও বিসিক সহ আরো কয়েকটি এলাকায় ঘুরে-ঘুরে এই কার্যক্রম পরিচালিত হতে দেখা গেছে। বুধবার ১৮ই মার্চ তারিখে শেষ হওয়া ব্যতিক্রমী এ কার্যক্রমের সমাপ্তি ঘটে মাদারীপুর শহরের বিসিক এলাকায়। সমাপ্তি দিবসে বিশেষ অতিথি হিসাবে উপস্থিত থেকে উক্ত খাদ্য সামগ্রীর কিছু অংশ বিতরণ করেন দৈনিক আলোকিত নিউজ পত্রিকার সাংবাদিক ও মানবাবাধিকার কর্মী শরীফ মোঃ ফায়েজুল কবীর, মাদারীপুর সাহিত্য পরিষদের সাধারণ সম্পাদক খান আনিস প্রমুখ। লন্ডন প্রবাসী মানবিক মানুষ শাহ আলম খোকন টেলিফোনে অত্র প্রতিবেদক-কে জানান, প্রবাস জীবনে কষ্টের মধ্যেও নিজের জন্মভূমি বাংলাদেশ, নিজের আত্মীয়-স্বজন ও নিজ এলাকার মানুষের প্রতি আমাদের যেমন অনেক শ্রদ্ধা, সম্মান ও ভালোবাসা রয়েছে,তেমনি রয়েছে গরীব-দুঃখী,অসহায়দের প্রতিও কিছু না কিছু নৈতিক দায়িত্ব। তাদেরকে সামান্য কিছু ঈদ খাদ্য সামগ্রী দিতে পেরে প্রবাস জীবনে কষ্টে থেকেও কিছুটা আনন্দ পেয়েছি। তিনি আরো বলেন, আগামীতে এ কর্মসূচী আরো বিস্তৃত করা হবে।

বিতরণকৃত ঈদ খাদ্য সামগ্রীর মধ্যে রয়েছে পোলাও চাল, দুধ,চিনি, ঘি,সেমাই, মসুর ডাল, গরম মসলা সহ অন্যান্য উপকরণ।
মোঃ কামরুজ্জামান মিলন
সম্পাদক ও প্রকাশক কর্তৃক তুহিন প্রিন্টিং প্রেস ফকিরাপুল ঢাকা থেকে মুদ্রিত।
ই-মেইল: 𝐝𝐚𝐢𝐧𝐢𝐤𝐚𝐥𝐨𝐤𝐢𝐭𝐨𝐧𝐞𝐰𝐬@𝐠𝐦𝐚𝐢𝐥.𝐜𝐨𝐦
ই-পেপার: 𝐞𝐩𝐚𝐩𝐞𝐫.𝐝𝐚𝐢𝐧𝐢𝐤𝐚𝐥𝐨𝐤𝐢𝐭𝐨𝐧𝐞𝐰𝐬.𝐜𝐨𝐦
ওয়েবসাইট: 𝐰𝐰𝐰.𝐝𝐚𝐢𝐧𝐢𝐤𝐚𝐥𝐨𝐤𝐢𝐭𝐨𝐧𝐞𝐰𝐬.𝐜𝐨𝐦
মোবাইল: ০১৯২৭-৩০২৮৫২/০১৭৫০-৬৬৭৬৫৪
আলোকিত মাল্টিমিডিয়া লিমিটেড