ফায়েজুল শরীফ,ষ্টাফ রিপোর্টার
মাদারীপুর সদর-২ সংসদীয় আসনের এমপি (রাজৈর-মাদারীপুর) জাহান্দার আলী মিয়া সংসদ সদস্য নির্বাচিত হবার পর থেকেই জিনিষপত্রের দামে লাগাম টেনে ধরার জন্য বিরামহীণভাবে বাজার মনিটরিং করে ইতিমধ্যেই মাদারীপুরবাসির নিকট থেকে আস্থা ও সুনাম কুড়িয়েছেন। তিনি প্রতিদিনই মাদারীপুর সদর ও রাজৈর উপজেলায় তার সংসদীয় আসনের এলাকায় প্রশাসনের কর্তা ব্যক্তি, ভোক্তা অধিকার, নিরাপদ খাদ্য কর্মকর্তা ও আইন-শৃঙ্খলা বাহিনীর সদস্যদের নিয়ে সরেজমিনে বাজার মনিটরিং করে অসাধু ব্যবসায়ীদের কড়া হুশিয়ারী দিচ্ছেন- যা'তে কেউ বেআইনিভাবে খাদ্য-পন্যের দাম ক্রেতা সাধারণের নিকট থেকে অস্বাভাবিকভাবে নিতে না পারেন। এতে জনমনে স্বস্তির ছোঁয়া লেগেছে। এরই ধারাবাহিকতায় বুধবার (৪, মার্চ) দুপুরে তিনি মাদারীপুর সদরের প্রাণকেন্দ্র পুরান বাজার এলাকায় বিভিন্ন ব্যবসা-প্রতিষ্ঠানে মনিটরিং করেন। এসময় তার সাথে ছিলেন মাদারীপুর সদর উপজেলা নির্বাহী কর্মকতা (ইউএনও) ওয়াদিয়া শাবাব, জেলা ভোক্তা অধিকার অধিদপ্তরের উপ-পরিচালক (এডি) সুচন্দন মন্ডল, কৃষি বিপনন কর্মকতা রুবেল মিয়া সহ আইন-শৃঙ্খলা বাহিনীর সদস্যরা। বাজার মনিটরিংয়ের সময় অতিরিক্ত দাম নেয়া সহ বিভিন্ন অনিয়মের দায়ে এসময় ভোক্তা অধিকার অধিদপ্তরের উপ-পরিচালক বেশ কয়েকজন ব্যবসায়ীকে নগদ অর্থ জরিমানা করার পাশাপাশি তাদের কঠোরভাবে সতর্ক করে দেন। ঈদুল ফিতরকে সামনে রেখে যা'তে অসাধু ব্যবসায়ীরা পোশাক-আশাকের দাম সহ নিত্যভোগ্যপণ্যের দাম মাত্রাতিরিক্তভাবে গ্রহন না করেন সেজন্য মাননীয় এমপি জাহান্দার আলী মিয়া সবাইকে বিশেষভাবে অনুরোধ করে বলেন, আপনারা হালালভাবে ব্যবসা করেন তাতে কোনো সমস্যা নেই কিন্তু বেআইনিভাবে কেউ মাত্রাতিরিক্ত দাম নিয়ে ক্রেতা সাধারণদের ঠকাবেন না, জনদূর্ভোগ তৈরী করবেন না- তাহলে আমরা কঠোর অবস্থানে যেতে বাধ্য হবো।
মোঃ কামরুজ্জামান মিলন
সম্পাদক ও প্রকাশক কর্তৃক তুহিন প্রিন্টিং প্রেস ফকিরাপুল ঢাকা থেকে মুদ্রিত।
ই-মেইল: 𝐝𝐚𝐢𝐧𝐢𝐤𝐚𝐥𝐨𝐤𝐢𝐭𝐨𝐧𝐞𝐰𝐬@𝐠𝐦𝐚𝐢𝐥.𝐜𝐨𝐦
ই-পেপার: 𝐞𝐩𝐚𝐩𝐞𝐫.𝐝𝐚𝐢𝐧𝐢𝐤𝐚𝐥𝐨𝐤𝐢𝐭𝐨𝐧𝐞𝐰𝐬.𝐜𝐨𝐦
ওয়েবসাইট: 𝐰𝐰𝐰.𝐝𝐚𝐢𝐧𝐢𝐤𝐚𝐥𝐨𝐤𝐢𝐭𝐨𝐧𝐞𝐰𝐬.𝐜𝐨𝐦
মোবাইল: ০১৯২৭-৩০২৮৫২/০১৭৫০-৬৬৭৬৫৪
আলোকিত মাল্টিমিডিয়া লিমিটেড