ফায়েজুল শরীফ,ষ্টাফ রিপোর্টারঃ
জাতীয় প্রেসক্লাব, ঢাকার আবদুস সালাম হলে আজ সন্ধ্যায় অনুষ্ঠিত হয় বাংলাদেশ মফস্বল সাংবাদিক ফোরাম-এর বার্ষিক কর্মপরিকল্পনা সভা, দোয়া ও ইফতার মাহফিল। উক্ত সংগঠনের ট্রাষ্টি বোর্ডের সাধারণ সম্পাদক লায়ন আবুল হোসেনের সঞ্চালনায় ও চেয়ারম্যান আবু আহমেদ জাফর এর সভাপতিত্বে বিশেষ অতিথি হিসাবে গুরুত্বপূর্ণ বক্তব্য রাখেন জাতীয় সাংবাদিক সংস্থার নীতি-নির্ধারণী পরিষদের কেন্দ্রীয় সদস্য সচিব সাংবাদিক নেতা মুহাম্মদ মনজুর হোসেন। তিনি তার বক্তব্যে বলেন, রাষ্ট্রের একটি গুরুত্বপূর্ণ ও অপরিহার্য্য স্তম্ভ হিসাবে দেশের সার্বিক উন্নয়ন, গণতন্ত্র, আইনের সুশাসন এবং ন্যায়ভিত্তিক সমাজ প্রতিষ্ঠায় সাংবাদিকদের ভূমিকা অপরিসীম। তিনি সকল সাংবাদিককে পেশাগত দায়িত্ববোধ থেকে নীতি-নৈতিকতা বজায় রেখে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানান। তিনি আরও বলেন, বিভক্তি নয়-ঐক্যই সাংবাদিক সমাজের শক্তি। সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশনের মাধ্যমে দেশ ও জনগণের কল্যাণে কাজ করতে হবে। ইফতার মাহফিলে বিশেষ অতিথি হিসেবে আরো বক্তব্য রাখেন ঢাকা সাংবাদিক ইউনিয়ন (ডিইউজে) সভাপতি মোঃ শহিদুল ইসলাম। ১৮৪টি দেশ ভ্রমণকারী বিশ্বপর্যটক নাজমুন নাহার, সাংবাদিক ঐক্য পরিষদের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান সাব্বির আহমেদ রনি, ডেইলি প্রেজেন্ট টাইমস-এর সম্পাদক ওমর ফারুক জালাল, দৈনিক সবুজ বাংলাদেশের সম্পাদক ও প্রকাশক মোহাম্মদ মাসুদ, বাংলাদেশ সাংবাদিক উন্নয়ন সংস্থা-এর সাংগঠনিক সম্পাদক আবেদ আলী এবং সংগঠনের আইন উপদেষ্টা অ্যাডভোকেট খায়ের উদ্দিন শিকদার প্রমুখ। এছাড়াও অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ট্রাষ্টি বোর্ডের সদস্য মোস্তাক আহম্মেদ খান, সহ-সভাপতি শফিকুল ইসলাম, সাবেক সহ-সভাপতি মুঞ্জর হোসেন ঈশা, যুগ্ম-সাধারণ সম্পাদক খোকন আহম্মেদ হীরা, নূরুল হুদা বাবু, সাংগঠনিক সম্পাদক ওমর ফারুক মিয়াজী সহ অন্যান্য সাংবাদিক নেতা ও আমন্ত্রিত অতিথিবৃন্দ।
সভায় সংগঠনের ভবিষ্যৎ কর্মপরিকল্পনা, সদস্যদের পেশাগত দক্ষতা উন্নয়ন, সাংবাদিকদের অধিকার রক্ষা এবং সংগঠনকে আরও শক্তিশালী ও গতিশীল করার বিষয়ে বিস্তারিত আলোচনা হয়। পরে দেশ ও জাতির কল্যাণ কামনা করে দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়।
মোঃ কামরুজ্জামান মিলন
সম্পাদক ও প্রকাশক কর্তৃক তুহিন প্রিন্টিং প্রেস ফকিরাপুল ঢাকা থেকে মুদ্রিত।
ই-মেইল: 𝐝𝐚𝐢𝐧𝐢𝐤𝐚𝐥𝐨𝐤𝐢𝐭𝐨𝐧𝐞𝐰𝐬@𝐠𝐦𝐚𝐢𝐥.𝐜𝐨𝐦
ই-পেপার: 𝐞𝐩𝐚𝐩𝐞𝐫.𝐝𝐚𝐢𝐧𝐢𝐤𝐚𝐥𝐨𝐤𝐢𝐭𝐨𝐧𝐞𝐰𝐬.𝐜𝐨𝐦
ওয়েবসাইট: 𝐰𝐰𝐰.𝐝𝐚𝐢𝐧𝐢𝐤𝐚𝐥𝐨𝐤𝐢𝐭𝐨𝐧𝐞𝐰𝐬.𝐜𝐨𝐦
মোবাইল: ০১৯২৭-৩০২৮৫২/০১৭৫০-৬৬৭৬৫৪
আলোকিত মাল্টিমিডিয়া লিমিটেড