1. news@dainikalokitonews.com : দৈনিক আলোকিত নিউজ : দৈনিক আলোকিত নিউজ
  2. info@www.dainikalokitonews.com : দৈনিক আলোকিত নিউজ :
রবিবার, ০৮ মার্চ ২০২৬, ০৩:৫৬ অপরাহ্ন
শিরোনাম
চন্দ্রগঞ্জে অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্তদের পাশে লক্ষ্মীপুর জেলা জামায়াত টি-টোয়েন্টি বিশ্বকাপের ফাইনাল আজ, হোটেল ভাড়া ও টিকিটের দাম আকাশছোঁয়া আরও তিন দেশে ইরানের হামলা, ২২০ মার্কিন সেনা হতাহতের দাবি চর লরেন্স ইউনিয়নে চেয়ারম্যান পদে মনোনয়ন প্রত্যাশী ছাত্রদল নেতা রিফাত বগুড়ায় মাদকবিরোধী বিশেষ অভিযানে গ্রেফতার-৬ আজ আন্তর্জাতিক নারী দিবস বস্তুনিষ্ঠ সাংবাদিকতাই পারে দেশ ও জাতির কল্যাণে সঠিক ভূমিকা রাখতে-জাতীয় সাংবাদিক সংস্থার ৪৪ তম প্রতিষ্ঠাবার্ষিকীতে বললেন বীরমুক্তিযোদ্ধা আবদুস সালাম মির্জাপুরে বিএনপির দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত আশুলিয়ায় চাঁদা না দেওয়ায় জমি দখলের পাঁয়তারা ইঞ্জিনিয়ার আব্দুস সালাম সুজার উদ্যোগে ফুলবাড়ী বাজারে শ্রমজীবী মানুষের মাঝে ইফতার বিতরণ কালিগঞ্জের মলাঙ্গায় গৃহবধূ সুলতার রহস্যজনক মৃত্যু উলিপুরে অবৈধ মাটি কাটায় মোবাইল কোর্ট,২ লক্ষ টাকা জরিমানা কমার পর দেশে আজ সোনার ভরি কত ভোট কারচুপি না হলে আমার আসনে প্রতিপক্ষ এত ভোট পেত না: মির্জা আব্বাস প্রয়াত স্ত্রী ইকরাকে নিয়ে বিস্ফোরক দাবি আলভীর লক্ষ্মীপুরে ডিবির অভিযানে জুয়ার আসর ভাঙচুর, আটক-৩ বগুড়া ক্লিনিক এন্ড ডায়াগনস্টিক সেন্টারে ডিএনসির পরিদর্শন কিছু দেশের জন্য হরমুজ প্রণালী খুলে দিল ইরান নেত্রকোনায় এক শিশুর রহস্যজনক মৃত্যু লক্ষ্মীপুরে অস্ত্র-গুলিসহ ৩ ডাকাত গ্রেফতার

সকল সাংবাদিককে ঐক্যবদ্ধভাবে চলার আহ্বান- মুহাম্মদ মনজুর হোসেন

  • প্রকাশিত: মঙ্গলবার, ৩ মার্চ, ২০২৬
  • ১৮ বার পড়া হয়েছে

ফায়েজুল শরীফ,ষ্টাফ রিপোর্টারঃ

জাতীয় প্রেসক্লাব, ঢাকার আবদুস সালাম হলে আজ সন্ধ্যায় অনুষ্ঠিত হয় বাংলাদেশ মফস্বল সাংবাদিক ফোরাম-এর বার্ষিক কর্মপরিকল্পনা সভা, দোয়া ও ইফতার মাহফিল। উক্ত সংগঠনের ট্রাষ্টি বোর্ডের সাধারণ সম্পাদক লায়ন আবুল হোসেনের সঞ্চালনায় ও চেয়ারম্যান আবু আহমেদ জাফর এর সভাপতিত্বে বিশেষ অতিথি হিসাবে গুরুত্বপূর্ণ বক্তব্য রাখেন জাতীয় সাংবাদিক সংস্থার নীতি-নির্ধারণী পরিষদের কেন্দ্রীয় সদস্য সচিব সাংবাদিক নেতা মুহাম্মদ মনজুর হোসেন। তিনি তার বক্তব্যে বলেন, রাষ্ট্রের একটি গুরুত্বপূর্ণ ও অপরিহার্য্য স্তম্ভ হিসাবে দেশের সার্বিক উন্নয়ন, গণতন্ত্র, আইনের সুশাসন এবং ন্যায়ভিত্তিক সমাজ প্রতিষ্ঠায় সাংবাদিকদের ভূমিকা অপরিসীম। তিনি সকল সাংবাদিককে পেশাগত দায়িত্ববোধ থেকে নীতি-নৈতিকতা বজায় রেখে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানান। তিনি আরও বলেন, বিভক্তি নয়-ঐক্যই সাংবাদিক সমাজের শক্তি। সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশনের মাধ্যমে দেশ ও জনগণের কল্যাণে কাজ করতে হবে। ইফতার মাহফিলে বিশেষ অতিথি হিসেবে আরো বক্তব্য রাখেন ঢাকা সাংবাদিক ইউনিয়ন (ডিইউজে) সভাপতি মোঃ শহিদুল ইসলাম। ১৮৪টি দেশ ভ্রমণকারী বিশ্বপর্যটক নাজমুন নাহার, সাংবাদিক ঐক্য পরিষদের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান সাব্বির আহমেদ রনি, ডেইলি প্রেজেন্ট টাইমস-এর সম্পাদক ওমর ফারুক জালাল, দৈনিক সবুজ বাংলাদেশের সম্পাদক ও প্রকাশক মোহাম্মদ মাসুদ, বাংলাদেশ সাংবাদিক উন্নয়ন সংস্থা-এর সাংগঠনিক সম্পাদক আবেদ আলী এবং সংগঠনের আইন উপদেষ্টা অ্যাডভোকেট খায়ের উদ্দিন শিকদার প্রমুখ। এছাড়াও অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ট্রাষ্টি বোর্ডের সদস্য মোস্তাক আহম্মেদ খান, সহ-সভাপতি শফিকুল ইসলাম, সাবেক সহ-সভাপতি মুঞ্জর হোসেন ঈশা, যুগ্ম-সাধারণ সম্পাদক খোকন আহম্মেদ হীরা, নূরুল হুদা বাবু, সাংগঠনিক সম্পাদক ওমর ফারুক মিয়াজী সহ অন্যান্য সাংবাদিক নেতা ও আমন্ত্রিত অতিথিবৃন্দ।

সভায় সংগঠনের ভবিষ্যৎ কর্মপরিকল্পনা, সদস্যদের পেশাগত দক্ষতা উন্নয়ন, সাংবাদিকদের অধিকার রক্ষা এবং সংগঠনকে আরও শক্তিশালী ও গতিশীল করার বিষয়ে বিস্তারিত আলোচনা হয়। পরে দেশ ও জাতির কল্যাণ কামনা করে দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়।

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২১৩১৪১৫
১৬১৭১৮১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭২৮২৯
৩০৩১  
সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত-২০২৬,আমাদের প্রকাশিত সংবাদ,কলাম,তথ্য,ছবি,কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট