মুন্সীগঞ্জ প্রতিনিধি:
মুন্সীগঞ্জ প্রেসক্লাবের দ্বি-বার্ষিক নির্বাচন অনুষ্ঠিত হয়েছে। নির্বাচনে সভাপতি নির্বাচিত হয়েছেন আতিকুল রহমান টিপু, সাধারন সম্পাদক গুলজার হোসেন।
শনিবার (২৮ ফেব্রুয়ারি) নির্বাচন শেষে
রিটার্নিং কর্মকর্তা মুহাম্মদ ছানাউল্যাহ্ এ ফলাফল ঘোষণা করেন। এর আগে সকাল ৯টা থেকে দুপুর ১টা পর্যন্ত এ নির্বাচনে ভোটাররা ভোট প্রয়োগ করেন।
নির্বাচনে সভাপতি পদে আতিকুল রহমান টিপু ও সাধারণ সম্পাদক পদে গুলজার হোসেন বিজয়ী হয়েছেন।
কমিটির অন্যান্য পদে নির্বাচিত সদস্যরা হলেন সিনিয়র সহ-সভাপতি মুহাম্মদ মাহবুব আলম বাবু( দৈনিক আমাদের অর্থনীতি), সহ-সভাপতি জসিম উদ্দিন দেওয়ান (একাত্তর টিভি),
যুগ্ম সাধারণ সম্পাদক নাদিম হোসাইন ( দৈনিক আমাদের সময়), কোষাধ্যক্ষ মুহাম্মদ সাইফুর রহমান টিটু( একুশে টিভি),বিনা প্রতিদ্বন্দ্বিতায় সাংগঠনিক সম্পাদক রাজিবুল হাসান জুয়েল ( গ্লোবাল টিভি),বিনা প্রতিদ্বন্দ্বিতায় দপ্তর সম্পাদক মাসুদ রানা ( দৈনিক আলোকিত বাংলাদেশ), সাহিত্য ও সাংস্কৃতিক সম্পাদক নজরুল হাসান ছোটন (বাংলাদেশ বেতার),বিনা প্রতিদ্বন্দ্বিতায় প্রচার ও তথ্য প্রযুক্তি সম্পাদক আরাফাতুজ্জামান বাবু( দৈনিক বাংলাদেশের আলো) ও ক্রীড়া সম্পাদক মো. ফয়সাল আহমেদ (দৈনিক প্রথম আলো )। এছাড়া কার্যকারী সদস্য হিসেবে নির্বাচিত হয়েছেন মো.আরিফ-উল-ইসলাম( দৈনিক যুগান্তর) মো. মাহবুব আলম লিটন ( বৈশাখী টিভি), মামুনুর রশিদ খোকা( দৈনিক দেশ রুপান্তর), মো. মাসুদ খান( দৈনিক কালবেলা), ভবতোষ চৌধুরী নুপুর (এটিএন নিউজ), মোহাম্মদ মাহবুবুর রহমান ( দৈনিক আমার দেশ)।
মোঃ কামরুজ্জামান মিলন
সম্পাদক ও প্রকাশক কর্তৃক তুহিন প্রিন্টিং প্রেস ফকিরাপুল ঢাকা থেকে মুদ্রিত।
ই-মেইল: 𝐝𝐚𝐢𝐧𝐢𝐤𝐚𝐥𝐨𝐤𝐢𝐭𝐨𝐧𝐞𝐰𝐬@𝐠𝐦𝐚𝐢𝐥.𝐜𝐨𝐦
ই-পেপার: 𝐞𝐩𝐚𝐩𝐞𝐫.𝐝𝐚𝐢𝐧𝐢𝐤𝐚𝐥𝐨𝐤𝐢𝐭𝐨𝐧𝐞𝐰𝐬.𝐜𝐨𝐦
ওয়েবসাইট: 𝐰𝐰𝐰.𝐝𝐚𝐢𝐧𝐢𝐤𝐚𝐥𝐨𝐤𝐢𝐭𝐨𝐧𝐞𝐰𝐬.𝐜𝐨𝐦
মোবাইল: ০১৯২৭-৩০২৮৫২/০১৭৫০-৬৬৭৬৫৪
আলোকিত মাল্টিমিডিয়া লিমিটেড