কালিগঞ্জ (সাতক্ষীরা) প্রতিনিধি:
আন্তঃজেলা ডাকাত দলের কথিত সরদার রেজাউল গাজী (৪৫) কে আটক করেছে র্যাব-৬ এর একটি দল। সকালে সাতক্ষীরার দেবহাটা উপজেলার সখীপুর এলাকায় গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে তাকে আটক করা হয়।
র্যাব জানায়, আটক রেজাউল গাজী সাতক্ষীরার কালিগঞ্জ উপজেলার কৃষ্ণনগর এলাকার মৃত বরকত উল্লাহ গাজীর ছেলে।
শনিবার দুপুরে র্যাব-৬, সিপিসি-১, সাতক্ষীরা কোম্পানির পক্ষ থেকে পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তিতে কোম্পানি কমান্ডার এএসপি জয়েনউদ্দিন জিয়াদ জানান, চিহ্নিত ডাকাত সরদার রেজাউল দীর্ঘদিন ধরে সাতক্ষীরাসহ দেশের বিভিন্ন জেলায় চুরি, ডাকাতি ও মাদকসহ নানা অপরাধমূলক কর্মকাণ্ডে জড়িত ছিলেন। গোপন তথ্যের ভিত্তিতে পরিচালিত বিশেষ অভিযানে তাকে আটক করা সম্ভব হয়।
র্যাব সূত্রে আরও জানা গেছে, রেজাউলের বিরুদ্ধে সাতক্ষীরা জেলার বিভিন্ন থানাসহ খুলনা ও যশোর জেলায় চুরি, ডাকাতি, মাদক, হত্যা ও হত্যার চেষ্টা মামলাসহ মোট ১৯টি মামলা রয়েছে।
গ্রেফতারের সময় তার কাছ থেকে একটি মোটরসাইকেল, স্বর্ণের চুড়ি, কানের দুল ও ব্রেসলেট, সিলভারের চুড়ি ও ব্রেসলেট, পাঁচটি মোবাইল ফোন, নগদ ২ লাখ ৫ হাজার টাকা, ১১০ গ্রাম মালদ্বীপের রুপি এবং ২৫০ গ্রাম ভারতীয় রুপি উদ্ধার করা হয়।
আটক আসামিকে উদ্ধারকৃত আলামতসহ পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য সাতক্ষীরা সদর থানায় হস্তান্তর করা হয়েছে বলে প্রেস বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়েছে।
মোঃ কামরুজ্জামান মিলন
সম্পাদক ও প্রকাশক কর্তৃক তুহিন প্রিন্টিং প্রেস ফকিরাপুল ঢাকা থেকে মুদ্রিত।
ই-মেইল: 𝐝𝐚𝐢𝐧𝐢𝐤𝐚𝐥𝐨𝐤𝐢𝐭𝐨𝐧𝐞𝐰𝐬@𝐠𝐦𝐚𝐢𝐥.𝐜𝐨𝐦
ই-পেপার: 𝐞𝐩𝐚𝐩𝐞𝐫.𝐝𝐚𝐢𝐧𝐢𝐤𝐚𝐥𝐨𝐤𝐢𝐭𝐨𝐧𝐞𝐰𝐬.𝐜𝐨𝐦
ওয়েবসাইট: 𝐰𝐰𝐰.𝐝𝐚𝐢𝐧𝐢𝐤𝐚𝐥𝐨𝐤𝐢𝐭𝐨𝐧𝐞𝐰𝐬.𝐜𝐨𝐦
মোবাইল: ০১৯২৭-৩০২৮৫২/০১৭৫০-৬৬৭৬৫৪
আলোকিত মাল্টিমিডিয়া লিমিটেড