ফায়েজুল শরীফ,ষ্টাফ রিপোর্টারঃ
দক্ষিণ এশিয়ার সর্ববৃহৎ সাংবাদিক সংগঠন জাতীয় সাংবাদিক সংস্থার ৪৫ তম কেন্দ্রীয় প্রতিষ্ঠা বার্ষিকী, দোয়া ও ইফতার মাহফিল উদযাপন উপলক্ষ্যে সংস্থার কেন্দ্রীয় কার্যালয়ে সোমবার বিকালে (২৩, ফেব্রুয়ারী) এক প্রস্তুতিমূলক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। উক্ত সংস্থার কেন্দ্রীয় কার্যনির্বাহী পরিষদে মহাসচিব মোঃ আলমগীর গণির পরিচালনায় সভাপতিত্ব করেন কেন্দ্রীয় কার্যনির্বাহী পরিষদের সিনিয়র সহ-সভাপতি আবুল বাশার মজুমদার। সভায় প্রধান অতিথি ও বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় নীতি-নির্ধারক পরিষদের সভাপতি ও সদস্য সচিব যথাক্রমে- মোঃ জামাল হোসেন ও মোঃ মনজুর হোসেন। প্রস্তুতিমূলক আলোচনা সভার শুরুতে পবিত্র কুরআন থেকে তেলাওয়াত করেন কেন্দ্রীয় সহকারী দপ্তর সচিব মোঃ আনজার হোসেন। এসময় উপস্থিত ছিলেন কেন্দ্রীয় কার্যনির্বাহী পরিষদের সহকারী মহাসচিব মোঃ নাজমুল হোসেন, সাংগঠনিক সচিব শরীফ মোঃ ফায়েজুল কবীর, মেহেদী হাসান, দপ্তর সচিব মোঃ রাব্বী মোল্লা, অর্থ সচিব মোঃ সানভীর হোসেন, ধর্ম বিষয়ক সচিব হাজী মোঃ শহীদুল ইসলাম, আন্তর্জাতিক বিষয়ক সচিব ও ঢাকা জেলার সভাপতি মোঃ মোহসিন উদ্দিন, তথ্য প্রযুক্তি সচিব নূরন্নবী সোহেল, প্রচার ও প্রকাশনা সচিব আঃ খালেক নান্নু মহিলা বিষয়ক সচিব রাবেয়া আক্তার সুইটি, ক্রীড়া ও সাংস্কৃতিক সচিব আমির হোসেন, কার্যনির্বাহী কমিটির সিনিয়র সদস্য মোঃ আতিকুল ইসলাম সহ কেন্দ্রীয় কার্যনির্বাহী পরিষদ ও নীতি-নির্ধারক পরিষদের অন্যান্য সাংবাদিক নেতৃবৃন্দ। সভায় আগামী ৭ই মার্চ, ১৭ই রমজান (শনিবার) জাতীয় সাংবাদিক সংস্থার কেন্দ্রীয় প্রতিষ্ঠাবার্ষিকী ঢাকায় উদযাপনের নীতিগত সিদ্ধান্ত গৃহীত হয়। একই দিনে সংস্থার প্রতিষ্ঠাতা সভাপতি দেশবরেণ্য সাংবাদিক, লেখক ও কলামিষ্ট মরহুম আলতাফ হোসেনের বিদেহী আত্মার মাগফেরাত কামনায় পবিত্র কুরআন খতম ও দোয়া মাহফিলেরও সিদ্ধান্ত গৃহীত হয়। এছাড়াও পবিত্র রমাদানের বরকতে এক ইফতার মাহফিলের আয়োজন করা হবে বলে জানিয়েছেন কেন্দ্রীয় মহাসচিব মোঃ আলমগীর গনি।
মোঃ কামরুজ্জামান মিলন
সম্পাদক ও প্রকাশক কর্তৃক তুহিন প্রিন্টিং প্রেস ফকিরাপুল ঢাকা থেকে মুদ্রিত।
ই-মেইল: 𝐝𝐚𝐢𝐧𝐢𝐤𝐚𝐥𝐨𝐤𝐢𝐭𝐨𝐧𝐞𝐰𝐬@𝐠𝐦𝐚𝐢𝐥.𝐜𝐨𝐦
ই-পেপার: 𝐞𝐩𝐚𝐩𝐞𝐫.𝐝𝐚𝐢𝐧𝐢𝐤𝐚𝐥𝐨𝐤𝐢𝐭𝐨𝐧𝐞𝐰𝐬.𝐜𝐨𝐦
ওয়েবসাইট: 𝐰𝐰𝐰.𝐝𝐚𝐢𝐧𝐢𝐤𝐚𝐥𝐨𝐤𝐢𝐭𝐨𝐧𝐞𝐰𝐬.𝐜𝐨𝐦
মোবাইল: ০১৯২৭-৩০২৮৫২/০১৭৫০-৬৬৭৬৫৪
আলোকিত মাল্টিমিডিয়া লিমিটেড