সাজেদুল ইসলাম রাসেল,বগুড়া প্রতিনিধিঃ
বগুড়া: যৌতুকের দাবিতে স্ত্রীকে হত্যাচেষ্টার অভিযোগে দায়ের করা মামলায় স্বামী মো. সজিব উদ্দিন (২২) কে গ্রেপ্তার করেছে র্যাব-১২,বগুড়া, শুক্রবার (২১ ফেব্রুয়ারি ২০২৬) দিবাগত রাত আনুমানিক ১২টা ৫ মিনিটে গাবতলী থানার মাঝপাড়া রামেশ্বরপুর এলাকায় অভিযান চালিয়ে তাকে আটক করা হয়।
র্যাব জানায়, সজিব উদ্দিনের সঙ্গে ভিকটিমের দীর্ঘদিনের প্রেমের সম্পর্কের পর তাদের বিয়ে হয়। বিয়ের পর থেকেই তিনি স্ত্রীর কাছে ১০ লাখ টাকা যৌতুক দাবি করে আসছিলেন বলে অভিযোগ রয়েছে। যৌতুকের টাকা না পেয়ে বিভিন্ন সময় ভিকটিমের ওপর মানসিক ও শারীরিক নির্যাতন চালানো হয়।
মামলার এজাহার সূত্রে জানা যায়, গত ১৯ জানুয়ারি ২০২৬ সকাল আনুমানিক সাড়ে ৯টার দিকে টাকা দিতে অস্বীকৃতি জানালে সজিব উদ্দিন ক্ষিপ্ত হয়ে স্ত্রীর গলা চেপে ধরে শ্বাসরোধের চেষ্টা করেন। এ সময় একটি বাঁশের লাঠি দিয়ে মাথা লক্ষ্য করে আঘাত করলে তা ভিকটিমের ডান হাতে লাগে। এতে তার হাতে গুরুতর ফোলা ও জখম হয়।
ঘটনার পর ভিকটিমের মা বাদী হয়ে বগুড়া সদর থানায় নারী ও শিশু নির্যাতন দমন আইনে মামলা দায়ের করেন (মামলা নং-২৩, তারিখ: ৫ ফেব্রুয়ারি ২০২৬, ধারা ১১(কক)/৩০)।
র্যাব-১২ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে জানা যায় যে, মামলার এজাহারভুক্ত পলাতক আসামি গাবতলীর মাঝপাড়া রামেশ্বরপুর এলাকায় আত্মগোপনে রয়েছেন। পরে সিপিএসসি, বগুড়ার একটি চৌকস অভিযানিক দল সেখানে অভিযান পরিচালনা করে তাকে গ্রেপ্তার করে।
মোঃ কামরুজ্জামান মিলন
সম্পাদক ও প্রকাশক কর্তৃক তুহিন প্রিন্টিং প্রেস ফকিরাপুল ঢাকা থেকে মুদ্রিত।
ই-মেইল: 𝐝𝐚𝐢𝐧𝐢𝐤𝐚𝐥𝐨𝐤𝐢𝐭𝐨𝐧𝐞𝐰𝐬@𝐠𝐦𝐚𝐢𝐥.𝐜𝐨𝐦
ই-পেপার: 𝐞𝐩𝐚𝐩𝐞𝐫.𝐝𝐚𝐢𝐧𝐢𝐤𝐚𝐥𝐨𝐤𝐢𝐭𝐨𝐧𝐞𝐰𝐬.𝐜𝐨𝐦
ওয়েবসাইট: 𝐰𝐰𝐰.𝐝𝐚𝐢𝐧𝐢𝐤𝐚𝐥𝐨𝐤𝐢𝐭𝐨𝐧𝐞𝐰𝐬.𝐜𝐨𝐦
মোবাইল: ০১৯২৭-৩০২৮৫২/০১৭৫০-৬৬৭৬৫৪
আলোকিত মাল্টিমিডিয়া লিমিটেড