,লক্ষ্মীপুর প্রতিনিধিঃ
লক্ষ্মীপুর-২ (সদর আংশিক ও রায়পুর) আসনের সংসদ সদস্য আবুল খায়ের ভূঁইয়া (এমপি) ডিজিটাল প্ল্যাটফর্ম ‘আপনার এমপি’কে লিখুন’ সেকশনটি এখন সাধারণ মানুষের কণ্ঠস্বরে পরিণত হয়েছে। চালু হওয়ার অল্প কিছুদিনের মধ্যেই এই সেকশনে জমা পড়েছে ৫৮০টিরও বেশি অভিযোগ। রাস্তাঘাটের সমস্যা থেকে শুরু করে মাদক ও রাজনৈতিক প্রভাব খাটিয়ে অন্যায়ের মতো গুরুতর বিষয়গুলো উঠে এসেছে সরাসরি জনগণের কাছ থেকে।
এমপি কার্যালয় সূত্রে জানা গেছে, প্রাপ্ত অভিযোগগুলো গুরুত্ব অনুযায়ী যাচাই-বাছাই করা হচ্ছে। বিশেষ করে জরাজীর্ণ রাস্তা সংস্কারের জন্য একটি 'প্রায়োরিটি লিস্ট' বা অগ্রাধিকার তালিকা তৈরির কাজ প্রায় শেষ পর্যায়ে, যা খুব শীঘ্রই জনসাধারণের জন্য প্রকাশ করা হবে।
অসংখ্য অভিযোগের মাঝে চাঁদপুর সরকারি কলেজের এক শিক্ষার্থীর আবেগঘন বার্তা পুরো প্রশাসনকে নাড়িয়ে দিয়েছে। ওই শিক্ষার্থী লিখেছেন, রায়পুর-চাঁদপুর রুটে সিএনজি ভাড়া ৯০ টাকা থেকে ধাপে ধাপে বেড়ে এখন ১৫০ টাকায় ঠেকেছে। অতিরিক্ত ভাড়া চাওয়ার পাশাপাশি সিএনজি চালকদের রুক্ষ আচরণ সাধারণ যাত্রীদের জন্য অসহনীয় হয়ে দাঁড়িয়েছে।
এই অভিযোগটি আমলে নিয়ে এমপি মহোদয় চলতি সপ্তাহেই রায়পুরের উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) এবং পুলিশ প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তাদের সাথে জরুরি বৈঠকে বসছেন। সিএনজি ভাড়ার লাগামহীন সিন্ডিকেট বন্ধে এবং অতিরিক্ত ভাড়া আদায়কারীদের বিরুদ্ধে কঠোর আইনগত ব্যবস্থা নেওয়ার বিষয়ে এই বৈঠকে চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হবে
জানতে চাইলে নবনির্বাচিত সংসদ সদস্য আবুল খায়ের ভূঁইয়া (এমপি) বলেন, জনগণের ভাষা বোঝা এবং সমস্যার সমাধান করাই তাঁর মূল লক্ষ্য।
জনগণ এবং জনপ্রতিনিধির মধ্যে সরাসরি এই সংযোগকে স্থানীয়রা ‘সুশাসনের মডেল’ হিসেবে দেখছেন। সংসদ সদস্যের পক্ষ থেকে জানানো হয়েছে, সংস্কার কাজ ও প্রশাসনিক অভিযানের প্রতি ধাপের আপডেট নিয়মিতভাবে তাদের অফিশিয়াল পেজে জানানো হবে।
মোঃ কামরুজ্জামান মিলন
সম্পাদক ও প্রকাশক কর্তৃক তুহিন প্রিন্টিং প্রেস ফকিরাপুল ঢাকা থেকে মুদ্রিত।
ই-মেইল: 𝐝𝐚𝐢𝐧𝐢𝐤𝐚𝐥𝐨𝐤𝐢𝐭𝐨𝐧𝐞𝐰𝐬@𝐠𝐦𝐚𝐢𝐥.𝐜𝐨𝐦
ই-পেপার: 𝐞𝐩𝐚𝐩𝐞𝐫.𝐝𝐚𝐢𝐧𝐢𝐤𝐚𝐥𝐨𝐤𝐢𝐭𝐨𝐧𝐞𝐰𝐬.𝐜𝐨𝐦
ওয়েবসাইট: 𝐰𝐰𝐰.𝐝𝐚𝐢𝐧𝐢𝐤𝐚𝐥𝐨𝐤𝐢𝐭𝐨𝐧𝐞𝐰𝐬.𝐜𝐨𝐦
মোবাইল: ০১৯২৭-৩০২৮৫২/০১৭৫০-৬৬৭৬৫৪
আলোকিত মাল্টিমিডিয়া লিমিটেড