কাউসার আহমেদ,হোমনা প্রতিনিধিঃ
কুমিল্লা-২ (হোমনা - তিতাস) আসনের নব নির্বাচিত সংসদ সদস্য অধ্যক্ষ মো. সেলিম ভুঁইয়া ফুলেল শুভেচ্ছা ও ভালোবাসায় সিক্ত হয়েছেন। শনিবার ১১ টার দিকে হোমনা বাসস্ট্যান্ডে দলীয় কার্যালয়ে বিজয় পরবর্তী সৌজন্য সাক্ষাৎ করতে এলে ফুল দিয়ে বরণ করে নেন দলীয় নেতৃবৃন্দ । এ সময় হোমনা উপজেলা ও পৌর বিএনপির অঙ্গসংগঠনের সকল নেতৃবৃন্দকে তাকে বিপুল ভোটে এমপি নির্বাচিত করায় সকলকে অসংখ্য ধন্যবাদ জানান তিনি ।
বরণ অনুষ্ঠানে বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য মো. মাহফুজুল ইসলাম, উপজেলা বিএনপির সভাপতি মো. মহিউদ্দিন, সাধারণ সম্পাদক মোজাম্মেল হক মুকুল, সাবেক উপজেলা পরিষদ চেয়ারম্যান এ্যাড মো. আজিজুর রহমান মোল্লা, উপজেলা বিএনপির যুগ্ন আহবায়ক আলমগীর সরকার, জাকির হাসান, পৌর বিএনপির সভাপতি সানাউল্লাহ সরকার, সাধারণ সম্পাদক মো. নজরুল ইসলাম, পৌর বিএনপির যুগ্ন আহবায়ক আবদুল লতিফ,পৌর বিএনপির সাবেক সাধারণ সম্পাদক শাহআলম সরকার, উপজেলা বিএনপির যুগ্ন আহবায়ক হানিফ মিয়া, শাহজাহান মোল্লা চেয়ারম্যান, সাব মিয়া চেয়ারম্যান,আবু নাসের ওয়াহেদ সম্পদ, মিজানুর রহমান, শাহ আলম হিমেল, শেফালী বেগম, ব্যারিস্টার সাইফুল ইসলাম উজ্জ্বল সাইফুল ইসলাম রাজা ভিপি, জেলা স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব ভিপি অহিদুজ্জামান মোল্লা, শ্রমিক দলের আহবায়ক মনিরুল ইসলাম সরকার, যুবদেলর আহবায়ক এমএজামাল, ছাত্রদলের আহবায়ক সাইজুদ্দিনসহ উপজেলা ও পৌর বিএনপির অঙ্গসংগঠনের নেতৃবৃন্দ এ সময় উপস্থিত ছিলেন।
মোঃ কামরুজ্জামান মিলন
সম্পাদক ও প্রকাশক কর্তৃক তুহিন প্রিন্টিং প্রেস ফকিরাপুল ঢাকা থেকে মুদ্রিত।
ই-মেইল: 𝐝𝐚𝐢𝐧𝐢𝐤𝐚𝐥𝐨𝐤𝐢𝐭𝐨𝐧𝐞𝐰𝐬@𝐠𝐦𝐚𝐢𝐥.𝐜𝐨𝐦
ই-পেপার: 𝐞𝐩𝐚𝐩𝐞𝐫.𝐝𝐚𝐢𝐧𝐢𝐤𝐚𝐥𝐨𝐤𝐢𝐭𝐨𝐧𝐞𝐰𝐬.𝐜𝐨𝐦
ওয়েবসাইট: 𝐰𝐰𝐰.𝐝𝐚𝐢𝐧𝐢𝐤𝐚𝐥𝐨𝐤𝐢𝐭𝐨𝐧𝐞𝐰𝐬.𝐜𝐨𝐦
মোবাইল: ০১৯২৭-৩০২৮৫২/০১৭৫০-৬৬৭৬৫৪
আলোকিত মাল্টিমিডিয়া লিমিটেড