হাসান আহমেদ ইয়ামিন,ষ্টাফ রিপোর্টারঃ
বানিয়াচং উপজেলার কাগাপাশা ইউনিয়নে যুবলীগ বাড়িতে ভাঙচুর ও জ্বালিয়ে দেওয়ার অভিযোগ পাওয়া গেছে। জানা গেছে যে বানিয়াচং উপজেলা বিএনপির প্রভাবশালী নেতা নকিব ফজলে রাকিব মাখন এর সমর্থিত নেতাকর্মীরা পূর্ব শত্রুতার জেরে গত মঙ্গলবার (১০ ফেব্রুয়ারি) যুবলীগ নেতা আতিকুর রহমান চৌধুরীর বাড়ি ভাঙচুর ও আগুন জ্বালিয়ে দেয়। এ বিষয়ে আতিকুর রহমান চৌধুরীর মা মিন্নিকা বেগম চৌধুরী জানান যে “রাতে ৮ ঘটিকার দিকে আশেপাশের মানুষের হট্টগোল শুনতে পাই। দরজা খুলে বের হতেই দেখি বাড়ির উঠানে ১০/১২টি মোটরবাইকে দেশিয় অস্ত্র-সস্ত্র নিয়ে মোঃ ময়নুল ইসলাম, শিপন মিয়া, নিপুল আহমেদ, রাহাত ইমতিয়াজ সহ অন্যান্য সন্ত্রাসীরা আমার বড় ছেলে আতিকুর রহমান চৌধুরীর নাম ধরে গালিগালাজ শুরু করে। আমার ছেলে বিদেশে থাকে জানিয়ে আমি তাদেরকে গালাগালি না করতে বললে সন্ত্রাসীরা বাড়িতে ঢুকে ভাঙচুর শুরু করে। তাদের আটকাতে গেল সন্ত্রাসীরা আমাকে লাঠি দিয়ে মারপিট করে গুরুতর জখম করেছে। আমরা যাতে এলাকায় থাকতে না পারি সেই জন্য সন্ত্রাসীরা আমার বাড়ি আগুনে পুড়িয়ে দিয়েছে। সন্ত্রাসীরা হুমকি দিয়েছে আমার দুই ছেলেকে দেখামাত্রই তারা প্রাণনাশ করবে।”প্রতিবেশী ফাহিম চৌধুরী জানান যে, উপজেলা বিএনপি নেতা নকিব ফজলে রাকিব মাখন এর ডানহাত মোঃ ময়নুল ইসলাম, শিপন মিয়া, নিপুল আহমেদ, রাহাত ইমতিয়াজ অত্যন্ত প্রভাবশালী সন্ত্রাসী। তারা এলাকায় আওয়ামীলীগের সাথে সংশ্লিষ্টদের গুরুতর জখম করছে, বাড়িঘর জ্বালিয়ে দিচ্ছে। ঘটনার দিন সে বিএনপির সন্ত্রাসীদের আক্রমণ থেকে মিন্নিকা বেগম চৌধুরীকে আক্রমণ থেকে রক্ষা করতে গিয়ে নিজেও গুরুতর জখম হয়েছেন। আতিকুর রহমান চৌধুরীর পরিবারের সদস্যরা বর্তমানে আশ্রয়হীন অবস্থায় আছেন। তাদের বসতভিটা পুড়ে ছাই হয়ে গেছে।
এ বিষয়ে বানিয়াচং থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জানান, ঘটনাস্থল পরিদর্শন করা হয়েছে। তবে এ ঘটনায় কেউ এখন পর্যন্ত কোনো লিখিত অভিযোগ দেয়নি।
মোঃ কামরুজ্জামান মিলন
সম্পাদক ও প্রকাশক কর্তৃক তুহিন প্রিন্টিং প্রেস ফকিরাপুল ঢাকা থেকে মুদ্রিত।
ই-মেইল: 𝐝𝐚𝐢𝐧𝐢𝐤𝐚𝐥𝐨𝐤𝐢𝐭𝐨𝐧𝐞𝐰𝐬@𝐠𝐦𝐚𝐢𝐥.𝐜𝐨𝐦
ই-পেপার: 𝐞𝐩𝐚𝐩𝐞𝐫.𝐝𝐚𝐢𝐧𝐢𝐤𝐚𝐥𝐨𝐤𝐢𝐭𝐨𝐧𝐞𝐰𝐬.𝐜𝐨𝐦
ওয়েবসাইট: 𝐰𝐰𝐰.𝐝𝐚𝐢𝐧𝐢𝐤𝐚𝐥𝐨𝐤𝐢𝐭𝐨𝐧𝐞𝐰𝐬.𝐜𝐨𝐦
মোবাইল: ০১৯২৭-৩০২৮৫২/০১৭৫০-৬৬৭৬৫৪
আলোকিত মাল্টিমিডিয়া লিমিটেড