নাছিমা খাতুন সুলতানা,ক্রাইম রিপোর্টারঃ
জমে উঠেছে অন্যান্য নির্বাচনের মতন জাতীয় সংসদ নির্বাচনের ধানের শীষ প্রতীকের বিএনপি'র মনোনীত প্রার্থীর নির্বাচনীয় জনসভা। সূত্রে জানা যায় আগামী ১২ ই ফেব্রুয়ারি বাংলাদেশে সংসদ নির্বাচন অনুষ্ঠিত হবে। সেই উপলক্ষে নির্বাচনে অংশগ্রহণ মূলক প্রাপ্তি গন ব্যাপক প্রচারণা জনগণের কাছে প্রতিশ্রুতি তুলে ধরছেন। ইতি মধ্যে আজ সোমবার দুপুরে আটপাড়া উপজেলার তেলিগাতী মাঠে এক বিশাল নির্বাচনীয় জনসভা বিএনপির পক্ষ থেকে আয়োজন করা হয়। উক্ত অনুষ্ঠানে অতিথি হিসাবে উপস্থিত ছিলেন সকলের পরিচিত মুখ বিএনপি'র মনোনীত ধানের শীষ প্রতীকের প্রার্থী- নেত্রকোনা জেলা বিএনপির সাধারণ সম্পাদক ডক্টর রফিকুল ইসলাম হিলালী সহ বিএনপি'র সকল অঙ্গসংগঠনের নেতৃবৃন্দ ও কর্মী বৃন্দ সংগঠনের নিজ নিজ ব্যানারে মিছিল নিয়ে মাঠে একত্রিত হন। নেতৃবৃন্দ জনগণের উদ্দেশ্যে কেন্দ্রীয় বিএনপি'র চেয়ারম্যান জনাব তারেক রহমানের প্রতিশ্রুতি তুলে ধরেন ও পরিশেষে সকলের কাছে ধানের শীষ প্রতীকে ভোট চেয়ে নির্বাচনীয় জনসভা সমাপ্ত ঘোষণা করেন।
মোঃ কামরুজ্জামান মিলন
সম্পাদক ও প্রকাশক কর্তৃক তুহিন প্রিন্টিং প্রেস ফকিরাপুল ঢাকা থেকে মুদ্রিত।
ই-মেইল: 𝐝𝐚𝐢𝐧𝐢𝐤𝐚𝐥𝐨𝐤𝐢𝐭𝐨𝐧𝐞𝐰𝐬@𝐠𝐦𝐚𝐢𝐥.𝐜𝐨𝐦
ই-পেপার: 𝐞𝐩𝐚𝐩𝐞𝐫.𝐝𝐚𝐢𝐧𝐢𝐤𝐚𝐥𝐨𝐤𝐢𝐭𝐨𝐧𝐞𝐰𝐬.𝐜𝐨𝐦
ওয়েবসাইট: 𝐰𝐰𝐰.𝐝𝐚𝐢𝐧𝐢𝐤𝐚𝐥𝐨𝐤𝐢𝐭𝐨𝐧𝐞𝐰𝐬.𝐜𝐨𝐦
মোবাইল: ০১৯২৭-৩০২৮৫২/০১৭৫০-৬৬৭৬৫৪
আলোকিত মাল্টিমিডিয়া লিমিটেড