1. news@dainikalokitonews.com : দৈনিক আলোকিত নিউজ : দৈনিক আলোকিত নিউজ
  2. info@www.dainikalokitonews.com : দৈনিক আলোকিত নিউজ :
সোমবার, ০৯ ফেব্রুয়ারী ২০২৬, ০৬:১৩ পূর্বাহ্ন
শিরোনাম :
বীরগঞ্জে ১১ দলীয় জোটের জামায়াতের বিশাল নির্বাচনী জনসভা অনুষ্ঠিত পদোন্নতি প্রাপ্ত পুলিশ সদস্যকে র‍্যাংক ব্যাজ পরিধান করালেন পুলিশ সুপার লালমনিরহাট কেন্দুয়ার লন্ডন প্রবাসী আনিসুল হক আনিস দেশে ফিরে বেগম খালেদা জিয়ার রুহের মাগফেরাত কামনা দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত প্রত্যাহার করা হলো ২৪ হাজার রাজনৈতিক মামলা লম্বা, স্বর্ণকেশী সুইডিশ তরুণী নিয়ে এপস্টেইন কেলেঙ্কারিতে আম্বানি টি-টোয়েন্টি বিশ্বকাপ,নিউজিল্যান্ডের কাছে আত্মসমর্পন আফগানদের জাগো বাহে, তিস্তা বাঁচাই’ আসাদুল হাবিব দুলু-রচিত গ্রন্থের আত্মপ্রকাশ  মুন্সীগঞ্জে নির্বাচন প্রস্তুতি ও আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে প্রশাসনের প্রেস কনফারেন্স পঞ্চগড়ে ধানের শীষের গনজোয়ার ধানের শীষের বিশাল মিছিল চুয়াডাঙ্গায় জেলা আইনশৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত

মিঠাপুকুরে গ্রাম্য সালিশের জেরে সংঘর্ষ: মাকে বাঁচাতে গিয়ে যুবক ছেলের মৃত্যু

  • প্রকাশিত: রবিবার, ৮ ফেব্রুয়ারি, ২০২৬
  • ২৪ বার পড়া হয়েছে

মাহিদুল ইসলাম আউলিয়া (রংপুর ) প্রতিনিধিঃ

রংপুরের মিঠাপুকুর উপজেলার কাফ্রিখাল ইউনিয়নে গ্রাম্য সালিশের জেরে প্রতিপক্ষের মারধরে নুরুজ্জামান নামে এক যুবকের মর্মান্তিক মৃত্যু হয়েছে। লিলি বেগম ও রাহিমা বেগমের মধ্যকার তুচ্ছ ঝগড়াকে কেন্দ্র করে আয়োজিত এই বিচারে হামলার শিকার হন ওই যুবক। স্থানীয় সূত্রে জানা গেছে, গত ৫ ফেব্রুয়ারি নুরুজ্জামানের মা লিলি বেগমের সঙ্গে প্রতিবেশী মোছন আলীর স্ত্রী রাহিমা বেগমের (৪০) কথা-কাটাকাটি হয়। এর জেরে পরের দিন ৬ ফেব্রুয়ারি তাদের মধ্যে হাতাহাতির ঘটনা ঘটে। এই বিরোধ মীমাংসার কথা বলে ৭ ফেব্রুয়ারি সকাল ১১টার দিকে প্রতিবেশী মহুবারের উঠানে বিচার ডাকেন রাহিমা বেগম।অভিযোগ উঠেছে, বিচারের নেতৃত্ব দেওয়া ইকবালপুর গ্রামের ফাকরুল, রবিউল ও সাইদুল লিলি বেগমকে সালিশে আসার জন্য চাপ দিতে থাকেন। লিলি বেগমের সালিশে পৌঁছাতে দেরি হওয়ায় রবিউল, সাইদুল ও আলামিন তাকে শাসাতে শুরু করেন। একপর্যায়ে লিলি বেগম বিচারে যাওয়ার জন্য বাড়ি থেকে বের হলে পথিমধ্যে রাহিমা বেগমের মেয়ে জামাই জাহাঙ্গীর আলম, রাহিমা এবং তার দুই বোন আরজিনা ও রনজি বেগম লিলি বেগমকে বিবস্ত্র করে বেধড়ক মারপিট শুরু করেন। এ সময় মাকে বাঁচাতে ছেলে নুরুজ্জামান এগিয়ে এলে হামলাকারীরা তাকেও লক্ষ্য করে এলোপাতাড়ি কিল-ঘুষি ও লাথি মারতে থাকে। এতে নুরুজ্জামান গুরুতর অসুস্থ হয়ে পড়েন। অসুস্থ অবস্থায় লিলি বেগম বাড়িতে ফিরে আসতে চাইলেও সালিশদার ফাকরুল, রবিউল ও সাইদুল জোরজবরদস্তি করে তাকে বিচারে বসিয়ে একটি লোক দেখানো মীমাংসা সম্পন্ন করেন।​ নুরুজ্জামানের অবস্থার দ্রুত অবনতি হলে স্বজনরা তাকে ভ্যানযোগে মিঠাপুকুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখানে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।ঘটনার পর নুরুজ্জামানের স্ত্রী ছালমা বেগম স্থানীয় কথিত বিচারক ও টাউটদের ওপর তীব্র ক্ষোভ প্রকাশ করেন এবং জড়িতদের ফাঁসি দাবি করেন। কাফ্রিখাল ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোঃ জয়নাল আবেদীন জানান, “এই সালিশের বিষয়ে ইউনিয়ন পরিষদকে কিছুই জানানো হয়নি। কিছু টাউট প্রকৃতির লোক নিজেদের স্বার্থ হাসিল করতে গিয়ে এই ন্যক্কারজনক ঘটনা ঘটিয়েছে।”

​মিঠাপুকুর থানার ওসি মোঃ নুরুজ্জামান সংবাদ মাধ্যমকে জানিয়েছেন, “নিহতের মরদেহ পুলিশ হেফাজতে রয়েছে। পুরো বিষয়টি অত্যন্ত গুরুত্বের সঙ্গে খতিয়ে দেখা হচ্ছে। জড়িতদের বিরুদ্ধে দ্রুত প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।”

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২১৩১৪১৫
১৬১৭১৮১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭২৮  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত-২০২৬ আমাদের প্রকাশিত সংবাদ,কলাম,তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট