দিনাজপুর প্রতিনিধিঃ
দিনাজপুরের বীরগঞ্জে ৮ ফেব্রুয়ারি (রবিবার) বিকাল ৪টায় বীরগঞ্জ পৌর শহরের ঠাকুরগাঁও বাসস্ট্যান্ডে ১১ দলীয় জোটের উদ্যোগে বাংলাদেশ জামায়াতে ইসলামীর এক বিশাল নির্বাচনী জনসভা অনুষ্ঠিত হয়েছে।
উক্ত জনসভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে গুরুত্বপূর্ণ বক্তব্য প্রদান করেন জামায়াত মনোনীত দিনাজপুর-১ (বীরগঞ্জ-কাহারোল) আসনের সংসদ সদস্য পদপ্রার্থী জনাব মতিউর রহমান।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ জামায়াতে ইসলামী দিনাজপুর জেলা কর্মপরিষদ সদস্য ও জেলা তারবিয়াত সেক্রেটারি মাওলানা রবিউল ইসলাম, জেলা কর্মপরিষদ সদস্য ও জেলা অফিস সেক্রেটারি মাওলানা শহিদুল ইসলাম খোকন, বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশন দিনাজপুর জেলা শাখার সভাপতি ও জামায়াত মনোনীত কাহারোল উপজেলা চেয়ারম্যান পদপ্রার্থী জননেতা জাকিরুল ইসলাম, শ্রমিক কল্যাণ ফেডারেশন দিনাজপুর জেলা শাখার সহ-সভাপতি ও জামায়াত মনোনীত বীরগঞ্জ পৌরসভার মেয়র পদপ্রার্থী জননেতা রাশেদুন নবী বাবু।
এছাড়াও উপস্থিত ছিলেন দিনাজপুর জেলা মজলিশে শুরা সদস্য ও বীরগঞ্জ উপজেলা জামায়াতের আমির ক্বারী আজিজুর রহমান, সেক্রেটারি মকঞ্জুরুল ইসলাম, সহ-সেক্রেটারি মাওলানা কে. এম. দেলোয়ার হোসেন, বীরগঞ্জ পৌর জামায়াতের আমির মুহা. মোসাদ্দেক হোসাইন, শ্রমিক কল্যাণ ফেডারেশন বীরগঞ্জ উপজেলা শাখার সভাপতি হামিদুর রহমান, মিডিয়া বিভাগের সভাপতি আমিনুল ইসলাম, যুব ও ক্রীড়া বিভাগের সভাপতি গোলাম নুর, ইসলামী ছাত্রশিবির বীরগঞ্জ উপজেলা সভাপতি নুর শাহীন।
এছাড়া নাগরিক পার্টি (এনসিপি) বীরগঞ্জ উপজেলা শাখার ১নং যুগ্ম সমন্বয়কারী আবু বক্কর সুমন, যুগ্ম সমন্বয়কারী আল-আমিন, জেমিয়ন রায়সহ ১১ দলীয় জোটের জেলা ও উপজেলা পর্যায়ের অন্যান্য নেতৃবৃন্দ জনসভায় উপস্থিত ছিলেন।
প্রধান অতিথির বক্তব্যে মতিউর রহমান বলেন, নির্বাচিত হলে তিনি বীরগঞ্জ ও কাহারোল উপজেলায় একটি করে মিনি স্টেডিয়াম নির্মাণ, বীরগঞ্জ পৌরসভাকে একটি আধুনিক ও পরিকল্পিত নগরীতে রূপান্তর, একটি মা ও শিশু হাসপাতাল স্থাপন করবেন। তিনি প্রতিহিংসার রাজনীতি পরিহার করে উন্নয়নমূলক ও জনকল্যাণমুখী রাজনীতির চর্চা করার প্রত্যয় ব্যক্ত করেন।
বক্তারা বলেন, জনগণের অধিকার প্রতিষ্ঠা ও সুশাসন নিশ্চিত করতে ১১ দলীয় জোটের প্রার্থীদের বিজয়ী করার বিকল্প নেই।
মোঃ কামরুজ্জামান মিলন
সম্পাদক ও প্রকাশক কর্তৃক তুহিন প্রিন্টিং প্রেস ফকিরাপুল ঢাকা থেকে মুদ্রিত।
ই-মেইল: 𝐝𝐚𝐢𝐧𝐢𝐤𝐚𝐥𝐨𝐤𝐢𝐭𝐨𝐧𝐞𝐰𝐬@𝐠𝐦𝐚𝐢𝐥.𝐜𝐨𝐦
ই-পেপার: 𝐞𝐩𝐚𝐩𝐞𝐫.𝐝𝐚𝐢𝐧𝐢𝐤𝐚𝐥𝐨𝐤𝐢𝐭𝐨𝐧𝐞𝐰𝐬.𝐜𝐨𝐦
ওয়েবসাইট: 𝐰𝐰𝐰.𝐝𝐚𝐢𝐧𝐢𝐤𝐚𝐥𝐨𝐤𝐢𝐭𝐨𝐧𝐞𝐰𝐬.𝐜𝐨𝐦
মোবাইল: ০১৯২৭-৩০২৮৫২/০১৭৫০-৬৬৭৬৫৪
আলোকিত মাল্টিমিডিয়া লিমিটেড