1. news@dainikalokitonews.com : দৈনিক আলোকিত নিউজ : দৈনিক আলোকিত নিউজ
  2. info@www.dainikalokitonews.com : দৈনিক আলোকিত নিউজ :
রবিবার, ০৫ এপ্রিল ২০২৬, ০৮:০৮ অপরাহ্ন
শিরোনাম
ভারতের সঙ্গে সম্পর্কের বরফ গলাতে চায় বাংলাদেশ লালমনিরহাট জেলা পুলিশের মাস্টার প্যারেড অনুষ্ঠিত মাদারীপুরের রাজৈরে ঝুনু আক্তারী হত্যা মামলার প্রধান আসামী কুষ্টিয়া থেকে গ্রেফতার ভুয়া পুলিশের দৌরাত্ম্য থামাল ভ্রাম্যমাণ আদালত দলকে শক্তিশালী করতে শিগগিরই বিএনপির কাউন্সিল: মির্জা ফখরুল রংপুর রিপোর্টার্স ইউনিটির মাসিক সভা অনুষ্ঠিত ইরানকে ৪৮ ঘণ্টার আলটিমেটাম ট্রাম্পের আজ থেকে নতুন সূচিতে চলবে সরকারি-বেসরকারি সব অফিস সখীপুরে মোটরসাইকেল দুর্ঘটনা নিহত-১,আহত-২ ঘোড়াঘাটের ঐতিহ্যবাহী লালদহ বিল রূপকথা আর প্রকৃতির এক অপূর্ব মিলনমেলা ঝালকাঠিতে মিলন নামের এক যুবককে কুপিয়ে হত্যা বাল্যবিবাহ করালে নিকাহ রেজিস্ট্রারের লাইসেন্স বাতিল করা হবে, লালমনিরহাটে মন্ত্রী আসাদুল হাবিব দুলু উলিপুর বইমেলার উদ্বোধনী অনুষ্ঠান অনুষ্ঠিত দিনাজপুরে এনজিও কর্মী গণধর্ষণ মামলার এজাহার নামীয় আসামি র‍্যাবের অভিযানে ঢাকা থেকে গ্রেফতার রাষ্ট্র পরিচালনা ইমোশন বা আবেগ দিয়ে হয় না-বিএনপি যা বলে তাই করে”- সমাজকল্যাণ মন্ত্রী প্রফেসর ডা.এ জেড এম জাহিদ হোসেন ঠাকুরগাঁওয়ে পুরোহিত শংকরের বিরুদ্ধে মন্দিরের জমি দখলসহ নানা অভিযোগে সংবাদ সম্মেলন ডিএনসির অভিযানে ট্যাপেন্টাডলসহ যুবক গ্রেফতার সংবিধান সংশোধনে জুলাই সনদ,খালখনন উদ্বোধনে আইনমন্ত্রীর ঘোষণা কেরানীগঞ্জের গ্যাসলাইট কারখানায় আগুনে নিহত-৫ ভারতকে কাঁদিয়ে আবারও সাফে চ্যাম্পিয়ন বাংলাদেশ

চুয়াডাঙ্গায় জেলা আইনশৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত

  • প্রকাশিত: রবিবার, ৮ ফেব্রুয়ারি, ২০২৬
  • ১৩১ বার পড়া হয়েছে

চুয়াডাঙ্গা প্রতিনিধি:

চুয়াডাঙ্গা জেলার সার্বিক আইন-শৃঙ্খলা পরিস্থিতি আরও সুসংহত ও কার্যকর করতে জেলা প্রশাসনের উদ্যোগে জেলা আইন-শৃঙ্খলা কমিটির এক গুরুত্বপূর্ণ সভা অনুষ্ঠিত হয়েছে।রোববার ( ৮ ফেব্রুয়ারি) সকাল ১১টা থেকে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে এ সভা অনুষ্ঠিত হয়। সভায় জেলা আইন-শৃঙ্খলা কমিটির পাশাপাশি আদালত সহায়তা, সন্ত্রাস ও নাশকতা প্রতিরোধ, মানব পাচার প্রতিরোধ, চোরাচালান নিরোধ সমন্বয় কমিটি, অনিষ্পন্ন চোরাচালান মামলাসমূহ বিষয়ে মনিটরিং সেল, জেলা সড়ক নিরাপত্তা কমিটি এবং সড়ক দুর্ঘটনায় হতাহতদের নির্ভুল ও সমন্বিত পরিসংখ্যান প্রণয়ন সংক্রান্ত বিভিন্ন বিষয় নিয়ে বিস্তারিত আলোচনা করা হয়।সভায় জানানো হয়, জানুয়ারি মাসে ৯৮ টি অভিযানে ২২৭ টি মামলা হয়েছে। মাদক মামলায় ১৫ টি অভিযানে ৩৪ জনকে বিভিন্ন মেয়াদে কারাদণ্ড দেওয়া হয়েছে। জেলা প্রশাসক মোহাম্মদ কামাল হোসেন বলেন, জেলার শান্তি-শৃঙ্খলা বজায় রাখতে প্রশাসন ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে জিরো টলারেন্স নীতিতে কাজ করতে হবে। জেলার মাদকদ্রব্য ও যানজট নিরসনে আইনশৃঙ্খলা বাহিনীকে আরো তৎপর হতে হবে। সাধারণ মানুষের নিরাপত্তা নিশ্চিত করতে প্রতিটি বিভাগকে সমন্বিতভাবে দায়িত্ব পালন করার আহ্বান জানান তিনি।পুলিশ সুপার মোহাম্মদ মনিরুল ইসলাম বলেন, চুয়াডাঙ্গা ইতোমধ্যেই মাদকের আনাগোনা ব্যাপক হারে বেড়েছে। কিছুদিন আগেও আমরা এস্কাফ নামক মাদকের একটি বড় চালান জব্দ করেছি। মাদকের বিরুদ্ধে আমরা সর্বদা সোচ্চার রয়েছি। তবে মাদককে রুখতে সবাইকে এগিয়ে আসতে হবে। সভায় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের উপপরিচালক, বিএনপি নেতা এম জেনারেল ইসলাম, পিপি অ্যাডভোকেট মারুফ সরোয়ার বাবু, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সাবেক আহ্বায়ক আসলাম হোসেন অর্ক, জুলাই যোদ্ধা খুশবু প্রমুখ। সভায় আরো উপস্থিত ছিলেন, অতিরিক্ত জেলা প্রশাসক বিএম তারিক উজ জামান, অতিরিক্ত জেলা প্রশাসক ডিডি এলজি শারমিন আক্তার, সিভিল সার্জন হাদী ৮জিয়াউদ্দিন আহমেদ, সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা রিফাত আরা, আলমডাঙ্গা উপজেলা নির্বাহী কর্মকর্তা পান্না আক্তার, দামুড়হুদা উপজেলা নির্বাহী কর্মকর্তা ওবায়দুর রহমান সাহেল, জীবননগর উপজেলা নির্বাহী কর্মকর্তা আশরাফুল আলম রাসেল, কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপপরিচালক মাসুদুর রহমান সরকার, জেলার বিভিন্ন দপ্তরের কর্মকর্তা ও প্রতিনিধিবৃন্দ এবং সুশীল সমাজের প্রতিনিধিরা

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত-২০২৬,আমাদের প্রকাশিত সংবাদ,কলাম,তথ্য,ছবি,কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট