ক্রাইম রিপোর্টারঃ
মানিকগঞ্জ জেলার সিংগাইর উপজেলাধীন চারিগ্রাম ইউনিয়নের দাশেরহাটি গ্রামে স্থাপন করা হয়েছে ব্যাটারি ফ্যাক্টরী। ফ্যাক্টরীর ভিতরে বিভিন্ন প্রকার দূষিত কাঁচামাল ও পুরাতন ব্যাটারির সীসা গলিয়ে তৈরী করা হচ্ছে ব্যাটারির উপকরণ। আর এ গলিত সীসার ধোঁয়া থেকে চারদিকে ছড়িয়ে পড়ছে এক ধরনের ঝাঁজালো গন্ধ। ফ্যাক্টরীর ধোঁয়ায় জলসে যাচ্ছে আশে পাশের আবাদি জমির ফসল। নষ্ট হচ্ছে ফসলী জমির উর্বরতা। ক্ষতিকারক এ ধোঁয়া চারদিকে ছড়িয়ে পড়ায় শিশু সহ এলাকার সাধারণ জনগণ যেমন স্বাস্থ্য ঝুঁকিতে পড়েছে, তেমনি দূষিত হচ্ছে প্রাকৃতিক পরিবেশও। চারিগ্রাম টু সিংগাইর রোডের দাশেরহাটি গ্রামের আবাসিক এলাকায় এ ব্যাটারি ফ্যাক্টরী স্থাপিত হওয়ায় এলাকার জনমনে দুঃশ্চিন্তার কারন হয়ে দাঁড়িয়েছে। ব্যাটারিতে ব্যবহৃত নানা ধরনের ক্ষতিকর উপাদান মানুষের ফুসফুসে ঢুকে হাঁপানী ও শ্বাসকষ্ট তৈরী করে। তাছাড়া গর্ভবর্তী মা এবং অনাগত সন্তানের জন্য এ বিষাক্ত ধোঁয়া মারাত্মক বিপদের কারন হতে পারে। ফ্যাক্টরীটি মেইন রাস্তার পাশে স্থাপিত হওয়ায় ফ্যাক্টরী এরিয়ায় প্রবেশ করা মাত্রই পথচারীরা বেশ অস্বস্তি বোধ করতে থাকে। একটি আবাসিক এলাকায় মানুষ ও জীব বৈচিত্র্যের কথা চিন্তা না করে কিভাবে এ রকম ভয়ংকর ও বিষাক্ত সীসা ফ্যাক্টরী গড়ে উঠে তা নিয়ে এলাকার জনমনে আতংক বিরাজ করছে। এলাকার আবাদি ফসলী জমির ফসল, পরিবেশের ভারসাম্য রক্ষায় গাছপালা, জীববৈচিত্র্য ও জনসাধারণের স্বাস্থ্য ঝুঁকির কথা বিবেচনা করে অতিসত্বর ব্যাটারি ফ্যাক্টরীটি বন্ধ করার জন্য সংশ্লিষ্ট দপ্তরসহ প্রশাসনের আশু হস্তক্ষেপ কামনা করেন এলাকাবাসী।
মোঃ কামরুজ্জামান মিলন
সম্পাদক ও প্রকাশক কর্তৃক তুহিন প্রিন্টিং প্রেস ফকিরাপুল ঢাকা থেকে মুদ্রিত।
ই-মেইল: 𝐝𝐚𝐢𝐧𝐢𝐤𝐚𝐥𝐨𝐤𝐢𝐭𝐨𝐧𝐞𝐰𝐬@𝐠𝐦𝐚𝐢𝐥.𝐜𝐨𝐦
ই-পেপার: 𝐞𝐩𝐚𝐩𝐞𝐫.𝐝𝐚𝐢𝐧𝐢𝐤𝐚𝐥𝐨𝐤𝐢𝐭𝐨𝐧𝐞𝐰𝐬.𝐜𝐨𝐦
ওয়েবসাইট: 𝐰𝐰𝐰.𝐝𝐚𝐢𝐧𝐢𝐤𝐚𝐥𝐨𝐤𝐢𝐭𝐨𝐧𝐞𝐰𝐬.𝐜𝐨𝐦
মোবাইল: ০১৯২৭-৩০২৮৫২/০১৭৫০-৬৬৭৬৫৪
আলোকিত মাল্টিমিডিয়া লিমিটেড