1. news@dainikalokitonews.com : দৈনিক আলোকিত নিউজ : দৈনিক আলোকিত নিউজ
  2. info@www.dainikalokitonews.com : দৈনিক আলোকিত নিউজ :
শনিবার, ২১ মার্চ ২০২৬, ০৭:৫৬ অপরাহ্ন
শিরোনাম
ঈদের ভোরেও ইসরায়েল-মার্কিন হামলায় কেঁপে উঠল ইরান প্রধানমন্ত্রীর সঙ্গে শুভেচ্ছা বিনিময় করতে যমুনায় জনস্রোত “ঈদের আলোয় আলোকিত হোক” দেশবাসীকে সম্পাদক ও প্রকাশক কামরুজ্জামান মিলনের আন্তরিক শুভেচ্ছা ঈদের শুভেচ্ছা জানালেন ডিএনসি বগুড়ার উপপরিচালক ইরানে আটকে পড়া ১৮৬ বাংলাদে‌শি‌ আজারবাইজানে পৌঁছেছেন ঈদের দিন ঝড়সহ শিলাবৃষ্টির সম্ভাবনা সারাদেশে প্রধানমন্ত্রী ও বাংলাদেশের জনগণকে ঈদের শুভেচ্ছা জানালেন নরেন্দ্র মোদি চাঁদ দেখা যায়নি, ঈদুল ফিতর শনিবার কাশিমবাজারে অবৈধ বালু উত্তোলন এক ব্যক্তিকে জরিমানা আমাতলীতে ওয়েলফেয়ার ফাউন্ডেশন উদ্যোগে ও উপদেষ্টার অর্থায়নে ঈদ সামগ্রী বিতরণ লালমনিরহাটে ডিবি পুলিশের সহযোগিতায় চুরি হওয়া মোটরসাইকেল উদ্ধার ডিমলায় অবৈধভাবে পাথর উত্তোলনে বাধা দেয়ায় চেয়ারম্যান পুলিশসহ আহত দশ ইরানের হামলায় কাঁপল সৌদি-কাতার-কুয়েত-বাহরাইন ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে ২০ কিলোমিটার যানজট, ভোগান্তিতে ঘরমুখো মানুষ লালমনিরহাটে খাল খনন কর্মসূচির উদ্বোধন করলেন,ত্রান মন্ত্রী সৌদি আরবে ঈদুল ফিতরের তারিখ ঘোষণা নান্দাইলের পোরাবাড়িতে ইসলামী যুব আন্দোলনের উদ্যোগে ইফতার মাহফিল অনুষ্ঠিত রিপোর্টার্স ইউনিটির উদ্যোগে ইফতার মাহফিল ও দুস্থদের মাঝে ঈদ উপহার বিতরণ ঠাকুরগাঁওয়ে অনেক পাম্পে নেই তেল; খোলা বাজারে বিক্রি হচ্ছে বেশি দামে বগুড়ার আদমদীঘিতে নীল সাগর এক্সপ্রেসের ৯ বগি লাইনচ্যুত, শতাধিক যাত্রী আহত, উত্তরাঞ্চলের সঙ্গে রেল যোগাযোগ বন্ধ

লালমনিরহাট–কুড়িগ্রাম সীমান্তে বিজিবির অভিযানে আটক ৫ মাদক কারবারি, জব্দ বিপুল পরিমাণ ভারতীয় মাদক

  • প্রকাশিত: মঙ্গলবার, ৩ ফেব্রুয়ারি, ২০২৬
  • ৬৮ বার পড়া হয়েছে

লালমনিরহাট প্রতিনিধিঃ

লালমনিরহাট ও কুড়িগ্রাম সীমান্ত এলাকায় পৃথক পাঁচটি বিশেষ অভিযানে পাঁচজন মাদক কারবারিকে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। অভিযানে বিপুল পরিমাণ ভারতীয় মাদকদ্রব্য ও একটি পালসার মোটরসাইকেল জব্দ করা হয়েছে।
বিজিবির পক্ষ থেকে মঙ্গলবার (৩ ফেব্রুয়ারি) সকালে পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়, সোমবার (২ ফেব্রুয়ারি) দুপুর থেকে গভীর রাত পর্যন্ত কুড়িগ্রামের ফুলবাড়ী ও ভূরুঙ্গামারী উপজেলা এবং লালমনিরহাট সদর ও হাতিবান্ধা উপজেলার সীমান্ত এলাকায় ধারাবাহিক অভিযান পরিচালনা করা হয়। উল্লেখ্য, কুড়িগ্রামের কয়েকটি সীমান্ত এলাকা লালমনিরহাট ব্যাটালিয়ন (১৫ বিজিবি)-এর আওতাধীন।
অভিযানের অংশ হিসেবে কুড়িগ্রামের ফুলবাড়ী উপজেলা থেকে মো. জব্বার আলীকে ৪ গ্রাম হেরোইনসহ এবং মো. অন্তর আলীকে ১ হাজার ৪৮০টি ট্যাপেন্টাডল ট্যাবলেটসহ আটক করা হয়।
এছাড়া ভূরুঙ্গামারী উপজেলার বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে মো. হায়দার আলী, মো. সজিব ও মো. শেখ ফরিদকে ৫ কেজি গাঁজাসহ গ্রেপ্তার করা হয়।
অন্যদিকে, লালমনিরহাটের হাতিবান্ধা উপজেলার দৈখাওয়া ও বনচৌকি সীমান্ত এলাকায় বিজিবির উপস্থিতি টের পেয়ে চোরাকারবারিরা পালিয়ে গেলে ঘটনাস্থল থেকে ১০ কেজি গাঁজা ও ১২৭ বোতল নেশাজাতীয় সিরাপ উদ্ধার করা হয়। মাদক পরিবহনে ব্যবহৃত একটি পালসার মোটরসাইকেলও জব্দ করা হয়। উদ্ধারকৃত মাদকদ্রব্য ও যানবাহনের আনুমানিক বাজারমূল্য প্রায় ৫ লাখ ৬৭ হাজার ৩০০ টাকা।
লালমনিরহাট ব্যাটালিয়ন (১৫ বিজিবি)-এর কমান্ডিং অফিসার লেফটেন্যান্ট কর্নেল মেহেদী ইমাম, পিএসসি জানান, আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে সীমান্ত এলাকায় নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে। নির্বাচনকালীন সময়ে যাতে চোরাচালান, মাদক ও অস্ত্র পাচারের মাধ্যমে কোনো ধরনের বিশৃঙ্খলা সৃষ্টি না হয়, সে লক্ষ্যে বিজিবি সর্বোচ্চ সতর্ক অবস্থানে রয়েছে।
তিনি আরও জানান, সীমান্ত এলাকায় নিয়মিত টহল ও গোয়েন্দা নজরদারি বাড়ানো হয়েছে। আটক ব্যক্তিদের বিরুদ্ধে সংশ্লিষ্ট থানায় মামলা দায়ের করা হয়েছে এবং পলাতক চোরাকারবারিদের শনাক্ত করে আইনি ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলমান রয়েছে।

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত-২০২৬,আমাদের প্রকাশিত সংবাদ,কলাম,তথ্য,ছবি,কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট