মুন্সিগঞ্জ প্রতিনিধিঃ
ঢাকা মাওয়া একপ্রেসওয়ের মুন্সীগঞ্জের শ্রীনগর উপজেলার কেউটখালী এলাকায় সড়ক দূঘটনায় দুজন নিহত হয়েছে। এদের মধ্যে একজনের নাম তৌফিক হাসান বলে জানাগেছে। তার বাড়ি ঢাকার সবুজ বাগ এলাকায়। আজ মঙ্গলবার (৩ ফেব্রুয়ারী) বেলা সোয়া ১১টার দিকে নিহত দু-জনকে বহনকারী মোটর সাইকেলটি নিয়ন্ত্রন হারিয়ে সড়ক বিভাজনের সাথে ধ্বাক্কা দিলে এ দুজন নিহত হয়।
এ ব্যাপারে মুন্সীগঞ্জ ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স এর উপসহকারী পরিচালক মুহাম্মদ সফিকুল ইসলাম বলেন, ঢাকা মাওয়া এক্সপ্রেসওয়ের কেওয়াটখালী এলাকার ঢাকামুখী লেনে মোটরসাইকেল দূর্ঘটনায় দুই জন আরোহী নিহত হয়েছে । শ্রীনগর ফায়ার স্টেশন কর্তৃক মৃতদেহ উদ্ধার করে পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে।
এ ব্যাপারে হাসাড়া হাইওয়ে পুলিশের ইনচার্জ এটিএম মাহমুদুল হক বলেন , মোটরসাইকেলে দুই আরোহী এক একপ্রেসওয়ে হয়ে ঢাকার দিকে যাচ্ছিলো। এক একপ্রেসওয়ের কেউটখালী এলাকায় নিয়ন্ত্রন হারিয়ে সড়ক বিভাজনের সাথে ধ্বাক্কা লেগে দু-জন নিহত হয়েছে। একজনের নাম তৌফিক হাসান বলে জানাগেছে।
মোঃ কামরুজ্জামান মিলন
সম্পাদক ও প্রকাশক কর্তৃক তুহিন প্রিন্টিং প্রেস ফকিরাপুল ঢাকা থেকে মুদ্রিত।
ই-মেইল: 𝐝𝐚𝐢𝐧𝐢𝐤𝐚𝐥𝐨𝐤𝐢𝐭𝐨𝐧𝐞𝐰𝐬@𝐠𝐦𝐚𝐢𝐥.𝐜𝐨𝐦
ই-পেপার: 𝐞𝐩𝐚𝐩𝐞𝐫.𝐝𝐚𝐢𝐧𝐢𝐤𝐚𝐥𝐨𝐤𝐢𝐭𝐨𝐧𝐞𝐰𝐬.𝐜𝐨𝐦
ওয়েবসাইট: 𝐰𝐰𝐰.𝐝𝐚𝐢𝐧𝐢𝐤𝐚𝐥𝐨𝐤𝐢𝐭𝐨𝐧𝐞𝐰𝐬.𝐜𝐨𝐦
মোবাইল: ০১৯২৭-৩০২৮৫২/০১৭৫০-৬৬৭৬৫৪
আলোকিত মাল্টিমিডিয়া লিমিটেড