নওগাঁ প্রতিনিধিঃ
নওগাঁয় নির্বাচনী নিরাপত্তায় ২৯ প্লাটুন বিজিবি মোতায়েন
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটকে সামনে রেখে সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে নওগাঁ জেলায় ২৯ প্লাটুন বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) মোতায়েন করা হয়েছে। ভোটারদের নিরাপত্তা নিশ্চিত করা ও অবাধ, সুষ্ঠু ও শান্তিপূর্ণ নির্বাচন অনুষ্ঠানের লক্ষ্যে এই ব্যবস্থা নেওয়া হয়েছে।
রোববার (২ জানুয়ারি) দুপুরে নওগাঁর ধামইরহাট উপজেলার বিজিবির বেইজ ক্যাম্পে আয়োজিত এক প্রেস ব্রিফিংয়ে ১৪ বিজিবির অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল আব্দুল্লাহ আল মামুন বিষয়টি নিশ্চিত করেন।
প্রেস ব্রিফিংয়ে তিনি জানান, সীমান্তবর্তী পোরশা, সাপাহার ও ধামইরহাট—এই তিন উপজেলায় চার প্লাটুন করে মোট ১২ প্লাটুন বিজিবি মোতায়েন করা হয়েছে। পাশাপাশি জেলার নিয়ামতপুর, পত্নীতলা, বদলগাছী, মহাদেবপুর, নওগাঁ সদর, মান্দা, রানীনগর ও আত্রাই উপজেলায় দুই প্লাটুন করে মোট ১৬ প্লাটুন বিজিবি দায়িত্ব পালন করছে। এছাড়া নওগাঁ সদরে ১ প্লাটুন বিজিবি রিজার্ভ হিসেবে প্রস্তুত রাখা হয়েছে।
তিনি আরও জানান, ১৪ বিজিবি ও ১৬ বিজিবির সমন্বয়ে নওগাঁ জেলায় মোট ১১টি বেইজ ক্যাম্প স্থাপন করা হয়েছে, যেখান থেকে নির্বাচনী দায়িত্ব কার্যকরভাবে পরিচালনা করা হচ্ছে।
লেফটেন্যান্ট কর্নেল আব্দুল্লাহ আল মামুন বলেন, সীমান্তবর্তী তিন উপজেলায় বিজিবি এককভাবে দায়িত্ব পালন করবে। তবে জেলার অন্যান্য উপজেলায় সেনাবাহিনীর সঙ্গে যৌথভাবে নির্বাচনী নিরাপত্তা নিশ্চিত করা হবে। একই সঙ্গে নির্বাচনী দায়িত্ব পালনের পাশাপাশি সীমান্ত এলাকায় চোরাচালান, মাদক ও অস্ত্র পাচার প্রতিরোধে গোয়েন্দা তৎপরতা ও টহল কার্যক্রম কয়েকগুণ বৃদ্ধি করা হয়েছে।
মোঃ কামরুজ্জামান মিলন
সম্পাদক ও প্রকাশক কর্তৃক তুহিন প্রিন্টিং প্রেস ফকিরাপুল ঢাকা থেকে মুদ্রিত।
ই-মেইল: 𝐝𝐚𝐢𝐧𝐢𝐤𝐚𝐥𝐨𝐤𝐢𝐭𝐨𝐧𝐞𝐰𝐬@𝐠𝐦𝐚𝐢𝐥.𝐜𝐨𝐦
ই-পেপার: 𝐞𝐩𝐚𝐩𝐞𝐫.𝐝𝐚𝐢𝐧𝐢𝐤𝐚𝐥𝐨𝐤𝐢𝐭𝐨𝐧𝐞𝐰𝐬.𝐜𝐨𝐦
ওয়েবসাইট: 𝐰𝐰𝐰.𝐝𝐚𝐢𝐧𝐢𝐤𝐚𝐥𝐨𝐤𝐢𝐭𝐨𝐧𝐞𝐰𝐬.𝐜𝐨𝐦
মোবাইল: ০১৯২৭-৩০২৮৫২/০১৭৫০-৬৬৭৬৫৪
আলোকিত মাল্টিমিডিয়া লিমিটেড