1. news@dainikalokitonews.com : দৈনিক আলোকিত নিউজ : দৈনিক আলোকিত নিউজ
  2. info@www.dainikalokitonews.com : দৈনিক আলোকিত নিউজ :
শনিবার, ২১ মার্চ ২০২৬, ০৮:০০ অপরাহ্ন
শিরোনাম
ঈদের ভোরেও ইসরায়েল-মার্কিন হামলায় কেঁপে উঠল ইরান প্রধানমন্ত্রীর সঙ্গে শুভেচ্ছা বিনিময় করতে যমুনায় জনস্রোত “ঈদের আলোয় আলোকিত হোক” দেশবাসীকে সম্পাদক ও প্রকাশক কামরুজ্জামান মিলনের আন্তরিক শুভেচ্ছা ঈদের শুভেচ্ছা জানালেন ডিএনসি বগুড়ার উপপরিচালক ইরানে আটকে পড়া ১৮৬ বাংলাদে‌শি‌ আজারবাইজানে পৌঁছেছেন ঈদের দিন ঝড়সহ শিলাবৃষ্টির সম্ভাবনা সারাদেশে প্রধানমন্ত্রী ও বাংলাদেশের জনগণকে ঈদের শুভেচ্ছা জানালেন নরেন্দ্র মোদি চাঁদ দেখা যায়নি, ঈদুল ফিতর শনিবার কাশিমবাজারে অবৈধ বালু উত্তোলন এক ব্যক্তিকে জরিমানা আমাতলীতে ওয়েলফেয়ার ফাউন্ডেশন উদ্যোগে ও উপদেষ্টার অর্থায়নে ঈদ সামগ্রী বিতরণ লালমনিরহাটে ডিবি পুলিশের সহযোগিতায় চুরি হওয়া মোটরসাইকেল উদ্ধার ডিমলায় অবৈধভাবে পাথর উত্তোলনে বাধা দেয়ায় চেয়ারম্যান পুলিশসহ আহত দশ ইরানের হামলায় কাঁপল সৌদি-কাতার-কুয়েত-বাহরাইন ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে ২০ কিলোমিটার যানজট, ভোগান্তিতে ঘরমুখো মানুষ লালমনিরহাটে খাল খনন কর্মসূচির উদ্বোধন করলেন,ত্রান মন্ত্রী সৌদি আরবে ঈদুল ফিতরের তারিখ ঘোষণা নান্দাইলের পোরাবাড়িতে ইসলামী যুব আন্দোলনের উদ্যোগে ইফতার মাহফিল অনুষ্ঠিত রিপোর্টার্স ইউনিটির উদ্যোগে ইফতার মাহফিল ও দুস্থদের মাঝে ঈদ উপহার বিতরণ ঠাকুরগাঁওয়ে অনেক পাম্পে নেই তেল; খোলা বাজারে বিক্রি হচ্ছে বেশি দামে বগুড়ার আদমদীঘিতে নীল সাগর এক্সপ্রেসের ৯ বগি লাইনচ্যুত, শতাধিক যাত্রী আহত, উত্তরাঞ্চলের সঙ্গে রেল যোগাযোগ বন্ধ

ব্যালট পেপারে জোর করে সিল দেওয়ার চেষ্টা করবেন না: রুমিন ফারহানা

  • প্রকাশিত: রবিবার, ১ ফেব্রুয়ারি, ২০২৬
  • ৯০ বার পড়া হয়েছে

সরাইল ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধিঃ

ব্রাহ্মণবাড়িয়া-২ আসন (সরাইল–আশুগঞ্জ ও বিজয়নগরের দুই ইউনিয়ন) থেকে স্বতন্ত্র সংসদ সদস্য প্রার্থী ও বিএনপির বহিষ্কৃত সহ-আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক ব্যারিস্টার রুমিন ফারহানা বলেছেন, “ব্যালট পেপারে কেউ জোর করে সিল দেওয়ার চেষ্টা করবেন না। জনগণ তা মেনে নেবে না।”

আজ সন্ধ্যায় সরাইল উপজেলার সৈয়দটুলা ৬নং ওয়ার্ডে হাঁস মার্কার নির্বাচনী জনসভায় তিনি এসব কথা বলেন।

রুমিন ফারহানা বলেন, তিনি এলাকায় সংঘাত বা বিশৃঙ্খলা চান না। তবে চার লাখ পঁচানব্বই হাজার ভোটারের পরিবারকে নিজের পরিবার হিসেবে দেখেন উল্লেখ করে তিনি বলেন, “আমার এলাকার মানুষের ওপর অন্যায় হলে তারা চুপ করে থাকবে না।”

তিনি আরও বলেন, কর্মীদের ভয়ভীতি দেখিয়ে কোনো লাভ নেই। অতীতে যারা সাহস দেখাতে পারেননি, তারা এখন অযথা ক্ষমতা প্রদর্শনের চেষ্টা করছেন। এখনো কোনো সরকার ক্ষমতায় আসেনি তাই কেউ যেন অতিরিক্ত প্রভাব বিস্তারের চেষ্টা না করে।

সরাইলের সামাজিক ঐতিহ্যের কথা উল্লেখ করে তিনি বলেন, এই এলাকার মানুষ শান্তিপ্রিয় হলেও অন্যায়ের বিরুদ্ধে দৃঢ় অবস্থান নেয়। কেউ সীমা লঙ্ঘন করলে জনগণ তা প্রতিহত করবে।

নিজের নেতা-কর্মী ও সমর্থকদের উদ্দেশে তিনি বলেন, কারো সঙ্গে ঝগড়ায় জড়ানো যাবে না। তবে কেউ উসকানি দিলে গণতান্ত্রিকভাবে জবাব দেওয়া হবে। তিনি অঙ্গীকার করেন, তার এলাকায় কোনো মানুষ যেন নির্যাতনের শিকার না হয়। রাজনৈতিক মতভেদ থাকতে পারে, কিন্তু সরাইল ও আশুগঞ্জ সবার জন্য সমান থাকবে।

তিনি বলেন, “আমি কোনো দলের প্রার্থী নই। বিনা অপরাধে কেউ কারাবন্দি থাকলে আইনজীবীদের একটি টিম নিয়ে পাশে দাঁড়াবো।” নির্বাচিত হলে সরকারি বরাদ্দ জনগণের মতামতের ভিত্তিতে উন্নয়ন কাজে ব্যয় করার কথাও জানান তিনি।

পুলিশ প্রশাসনের উদ্দেশে রুমিন ফারহানা বলেন, বর্তমান সরকার একটি অরাজনৈতিক সরকার—কোনো প্রার্থীর প্রতি পক্ষপাতিত্ব করা উচিত হবে না।

শেষে তিনি ভোটারদের প্রতি আহ্বান জানিয়ে বলেন, ১২ ফেব্রুয়ারি পরিবার-পরিজন নিয়ে কেন্দ্রে উপস্থিত থেকে সকালেই ভোট প্রদান করতে হবে এবং ফলাফল ঘোষণার আনুষ্ঠানিক প্রক্রিয়া শেষ না হওয়া পর্যন্ত কেন্দ্রে অবস্থান করতে হবে।

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত-২০২৬,আমাদের প্রকাশিত সংবাদ,কলাম,তথ্য,ছবি,কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট