বগুড়া প্রতিনিধিঃ
বগুড়ার গাবতলী উপজেলার সোনারায় ইউনিয়নে বিএনপির উদ্যোগে ধানের শীষ প্রতীকের পক্ষে ব্যাপক গণসংযোগ কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে। এ সময় ইউনিয়নের বিভিন্ন এলাকায় বাড়ি বাড়ি গিয়ে ভোটারদের সঙ্গে মতবিনিময় করেন বিএনপি ও এর অঙ্গসংগঠনের নেতাকর্মীরা।
গণসংযোগে উপস্থিত ছিলেন সোনারায় ইউনিয়ন বিএনপি ও অঙ্গসংগঠনের নেতৃবৃন্দ। এদের মধ্যে উল্লেখযোগ্য ছিলেন বগুড়া সরকারি আজিজুল হক কলেজ ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক আব্দুল নোমান সাব্বির, আহসান হাবীব লিখন, গাবতলী থানা ছাত্রদলের যোগাযোগ বিষয়ক সম্পাদক ও সাংগঠনিক সম্পাদক, ওয়ার্ড বিএনপির সেক্রেটারি দিলু মণ্ডল, ওয়ার্ড বিএনপির সাবেক সাধারণ সম্পাদক এবং সোনারায় ইউনিয়ন যুবদলের নেতা রায়হান।
এছাড়াও উপস্থিত ছিলেন ওয়ার্ড যুবদলের সেক্রেটারি সুজন, ৮ নম্বর ওয়ার্ড যুবদলের সেক্রেটারি মাসুম আলম রায়হান, সহ-সম্পাদক চপল মাহমুদ, সোনারায় ইউনিয়ন যুবদলের সদস্যবৃন্দ এবং সোনারায় ইউনিয়নের ৬ নম্বর ওয়ার্ডের সিনিয়র সহ-সভাপতি মোঃ ইউনুছ আলীসহ আরও অনেকে।
নেতাকর্মীরা এ সময় সাধারণ মানুষের সঙ্গে কথা বলেন এবং ধানের শীষ প্রতীকে ভোট দিয়ে বিএনপিকে সমর্থন করার আহ্বান জানান।
মোঃ কামরুজ্জামান মিলন
সম্পাদক ও প্রকাশক কর্তৃক তুহিন প্রিন্টিং প্রেস ফকিরাপুল ঢাকা থেকে মুদ্রিত।
ই-মেইল: 𝐝𝐚𝐢𝐧𝐢𝐤𝐚𝐥𝐨𝐤𝐢𝐭𝐨𝐧𝐞𝐰𝐬@𝐠𝐦𝐚𝐢𝐥.𝐜𝐨𝐦
ই-পেপার: 𝐞𝐩𝐚𝐩𝐞𝐫.𝐝𝐚𝐢𝐧𝐢𝐤𝐚𝐥𝐨𝐤𝐢𝐭𝐨𝐧𝐞𝐰𝐬.𝐜𝐨𝐦
ওয়েবসাইট: 𝐰𝐰𝐰.𝐝𝐚𝐢𝐧𝐢𝐤𝐚𝐥𝐨𝐤𝐢𝐭𝐨𝐧𝐞𝐰𝐬.𝐜𝐨𝐦
মোবাইল: ০১৯২৭-৩০২৮৫২/০১৭৫০-৬৬৭৬৫৪
আলোকিত মাল্টিমিডিয়া লিমিটেড