সাইফুল ইসলাম বালিয়াডাঙ্গী ঠাকুরগাঁও প্রতিনিধি:
ঠাকুরগাঁও-২ আসনে বিএনপির মনোনীত প্রার্থী ডা. আব্দুস সালামের পক্ষে ধানের শীষ প্রতীকের নির্বাচনী সভা অনুষ্ঠিত হয়েছে।
উপজেলার ৫ নম্বর দুওসুও ইউনিয়ন বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের উদ্যোগে শনিবার (২৯ জানুয়ারি) বিকাল পাঁচটা দিকে ৫ নম্বর দুওসুও ইউনিয়নের আলিম উদ্দিন উচ্চ বিদ্যালয় মাঠে এ সভা অনুষ্ঠিত হয়।
নির্বাচনী সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য দেন ঠাকুরগাঁও জেলা বিএনপির সভাপতি মির্জা ফয়সাল আমিন । ও ঠাকুরগাঁও-২ আসনে বিএনপির মনোনীত ধানের শীষ প্রতীকের এমপি প্রার্থী ডা. আব্দুস সালাম। তিনি বলেন, জনগণের ভোটাধিকার ও গণতন্ত্র পুনরুদ্ধারে বিএনপি ঐক্যবদ্ধভাবে মাঠে রয়েছে। উন্নয়ন ও সুশাসন প্রতিষ্ঠায় ধানের শীষের পক্ষে গণজোয়ার সৃষ্টি করতে নেতা-কর্মীদের ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানান তিনি।
৫ নম্বর দুওসুও ইউনিয়ন বিএনপির সাবেক সভাপতি উপজেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য সফিকুল ইসলাম এর সভাপতিত্বে এবং উপজেলা যুবদলের আহ্বায়ক মোহাম্মদ আলীর সঞ্চালনায় সভায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন উপজেলা বিএনপির আহ্বায়ক অ্যাডভোকেট ইউসুফ আলী, উপজেলা বিএনপির সাবেক সহসভাপতি আসাদ আলী, উপজেলা বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি ও উপজেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য এডভোকেট সৈয়দ আলোম, উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক ও উপজেলা বিএনপির আহ্বায়ক কমিটির যুগ্ম আহ্বায়ক ডঃ টি এম মাহবুবুর রহমান ও উপজেলা বিএনপির আহ্বায়ক কমিটির যুগ্ম আহ্বায়ক খোরশেদ আলম,
এছাড়াও বক্তব্য রাখেন উপজেলা বিএনপির আহ্বায়ক কমিটির যুগ্ম আহ্বায়ক ও জেলা বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক আবু হায়াত নুরনবী, যুগ্ম আহ্বায়ক অ্যাডভোকেট আবেদুর রহমান, সাবেক ছাত্রনেতা ও উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক মামুন আক্তার সবুর , উপজেলা বিএনপির আহ্বায়ক কমিটির যুগ্ম আহ্বায়ক মহিব অয়ন চৌধুরী, এবং ঠাকুরগাঁও - ২ আসনের ধানের শীর্ষের মনোনীত প্রার্থী ডাঃ আব্দুস সালাম এর মেয়ে ডাঃ কাসফিয়া সালাম নিরর্ঝর, সভায় উপজেলা ও ইউনিয়ন বিএনপি এবং এর অঙ্গ ও সহযোগী সংগঠনের বিপুল সংখ্যক নেতা-কর্মী উপস্থিত ছিলেন।
মোঃ কামরুজ্জামান মিলন
সম্পাদক ও প্রকাশক কর্তৃক তুহিন প্রিন্টিং প্রেস ফকিরাপুল ঢাকা থেকে মুদ্রিত।
ই-মেইল: 𝐝𝐚𝐢𝐧𝐢𝐤𝐚𝐥𝐨𝐤𝐢𝐭𝐨𝐧𝐞𝐰𝐬@𝐠𝐦𝐚𝐢𝐥.𝐜𝐨𝐦
ই-পেপার: 𝐞𝐩𝐚𝐩𝐞𝐫.𝐝𝐚𝐢𝐧𝐢𝐤𝐚𝐥𝐨𝐤𝐢𝐭𝐨𝐧𝐞𝐰𝐬.𝐜𝐨𝐦
ওয়েবসাইট: 𝐰𝐰𝐰.𝐝𝐚𝐢𝐧𝐢𝐤𝐚𝐥𝐨𝐤𝐢𝐭𝐨𝐧𝐞𝐰𝐬.𝐜𝐨𝐦
মোবাইল: ০১৯২৭-৩০২৮৫২/০১৭৫০-৬৬৭৬৫৪
আলোকিত মাল্টিমিডিয়া লিমিটেড