1. news@dainikalokitonews.com : দৈনিক আলোকিত নিউজ : দৈনিক আলোকিত নিউজ
  2. info@www.dainikalokitonews.com : দৈনিক আলোকিত নিউজ :
শনিবার, ২১ মার্চ ২০২৬, ১১:০৬ অপরাহ্ন
শিরোনাম
ধরলা পাড়ে ঈদের আনন্দে উপচে পড়া ভিড়, উৎসবমুখর পরিবেশ ঈদের ভোরেও ইসরায়েল-মার্কিন হামলায় কেঁপে উঠল ইরান প্রধানমন্ত্রীর সঙ্গে শুভেচ্ছা বিনিময় করতে যমুনায় জনস্রোত “ঈদের আলোয় আলোকিত হোক” দেশবাসীকে সম্পাদক ও প্রকাশক কামরুজ্জামান মিলনের আন্তরিক শুভেচ্ছা ঈদের শুভেচ্ছা জানালেন ডিএনসি বগুড়ার উপপরিচালক ইরানে আটকে পড়া ১৮৬ বাংলাদে‌শি‌ আজারবাইজানে পৌঁছেছেন ঈদের দিন ঝড়সহ শিলাবৃষ্টির সম্ভাবনা সারাদেশে প্রধানমন্ত্রী ও বাংলাদেশের জনগণকে ঈদের শুভেচ্ছা জানালেন নরেন্দ্র মোদি চাঁদ দেখা যায়নি, ঈদুল ফিতর শনিবার কাশিমবাজারে অবৈধ বালু উত্তোলন এক ব্যক্তিকে জরিমানা আমাতলীতে ওয়েলফেয়ার ফাউন্ডেশন উদ্যোগে ও উপদেষ্টার অর্থায়নে ঈদ সামগ্রী বিতরণ লালমনিরহাটে ডিবি পুলিশের সহযোগিতায় চুরি হওয়া মোটরসাইকেল উদ্ধার ডিমলায় অবৈধভাবে পাথর উত্তোলনে বাধা দেয়ায় চেয়ারম্যান পুলিশসহ আহত দশ ইরানের হামলায় কাঁপল সৌদি-কাতার-কুয়েত-বাহরাইন ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে ২০ কিলোমিটার যানজট, ভোগান্তিতে ঘরমুখো মানুষ লালমনিরহাটে খাল খনন কর্মসূচির উদ্বোধন করলেন,ত্রান মন্ত্রী সৌদি আরবে ঈদুল ফিতরের তারিখ ঘোষণা নান্দাইলের পোরাবাড়িতে ইসলামী যুব আন্দোলনের উদ্যোগে ইফতার মাহফিল অনুষ্ঠিত রিপোর্টার্স ইউনিটির উদ্যোগে ইফতার মাহফিল ও দুস্থদের মাঝে ঈদ উপহার বিতরণ ঠাকুরগাঁওয়ে অনেক পাম্পে নেই তেল; খোলা বাজারে বিক্রি হচ্ছে বেশি দামে

মাদারীপুরে অবৈধ ইটভাটার আগ্রাসনে পরিবেশ, কৃষি ও জনস্বাস্থ্য মারাত্মক হুমকির মুখে

  • প্রকাশিত: সোমবার, ২৬ জানুয়ারি, ২০২৬
  • ৬২ বার পড়া হয়েছে

ফায়েজুল শরীফ,ষ্টাফ রিপোর্টারঃ

মাদারীপুরে নিয়ম-নীতির তোয়াক্কা না করে শতাধিক ইটভাটা গড়ে উঠেছে জেলা শহরের উপকন্ঠে কাজীরটেক, পখিরা, পাঁচখোলা, লক্ষীগঞ্জ, বাবনাতলা, বাহেরচরকাতলা, চরমুগরিয়া, হাউসদি, কুলপদ্দি, মহিষেরচর সহ মাদারীপুর সদর উপজেলা এবং জেলার আরো ৪টি তথা রাজৈর, শিবচর, কালকিনি ও ডাসার উপজেলায়। এসব ইটভাটাগুলো এখন ফসলি জমি, পরিবেশ ও জনস্বাস্থ্যের জন্য মারাত্মক হুমকি হয়ে দাঁড়িয়েছে। সরকারীভাবে প্রচলিত সনাতন পদ্ধতিতে ইট তৈরীর পরিবর্তে আধুনিক পদ্ধতিতে বালু-সিমেন্ট-কংক্রিট দিয়ে ব্লক ইট তৈরীর জন্য ইটভাটা মালিক-ব্যবসায়ীদের উৎসাহিত করা হলে দেশের বিভিন্ন জায়গায় তার কার্যক্রম দেখা গেছে কিন্তু মাদারীপুরে তার কোনো প্রতিফলন নেই। এখানে নামে মাত্র কালো পাথর কয়লা দিয়ে ইট পোড়ানোর শুভংকরের ফাঁকির আড়ালে ছোট-বড় গাছ কেটে লাক্রি বানিয়ে তা দিয়ে ইট পোড়ানো হচ্ছে। সরেজমিনে বিভিন্ন ইটেরভাটা পরিদর্শন করে এর বাস্তব চিত্র পাওয়া গেছে। সারি- সারি গাছের গুড়ি চিড়াই করে লাক্রি বানিয়ে তা দিয়ে ইট পোড়ানো হচ্ছে। আর সাদা-কালো দাউ-দাউ ধোঁয়া নির্গমন করে দাউ-দাউ করে জ্বলছে ইটেরভাটাগুলো। এখন ইট তৈরী মৌসুম হওয়ায় এখানকার প্রায় সকল ইটভাটার চিমনিগুলো দিন-রাত ব্যতিব্যস্ত ইট পোড়ানোতে। এরফলে পরিবেশের মারাত্মক ক্ষতির পাশাপাশি আবাদি জমির “টপ সয়েল” বা উপরিভাগের মাটি কেটে নেয়ায় জমির উর্বরতা নষ্ট হচ্ছে, বিষাক্ত কালো ধোঁয়ায় কমছে ধান সহ বিভিন্ন ফসল, ফলন কমে যাচ্ছে কৃষি জমির, ঝরে পড়ছে আম-লিচুর মুকুল। শ্বাসকষ্ট, হাঁপানি ও চর্মরোগ বাড়ছে আশপাশের মানুষের মধ্যে। সাংবাদিকদের কলম সচল হলে মাঝে-মধ্যে প্রশাসন থেকে ইটভাটায় অভিযানও পরিচালিত হয়। অবৈধভাবে ইট পোড়ানো , গাছ কেটে লাক্রির ব্যবহার, বৈধ কাগজপত্র না থাকার কারণে অভিযানে মাঝে-মধ্যে জরিমানাও গুণে থাকেন ইটভাটার মালিকরা। নিয়ম বহির্ভূতভাবে ইটভাটা পরিচালনার ফলে কিছু ভাটা মাঝে-মধ্যে ভেঙ্গে ফেলা হলেও অল্পদিনেই মধ্যেই আবার তা চালু হয়ে পূর্বের অবস্থায় ফিরে যায়।

পরিবেশবাদীরা বলছেন এসব অবৈধ ইটভাটা প্রশাসনের নাকের ডগায় কিভাবে চলে ? অনতিবিলম্বে তা বন্ধ করে মানুষ বাঁচাতে হবে, পরিবেশ বাঁচাতে হবে। তারা বলেন, জরিমানা নয়- স্থায়ীভাবে এসব অবৈধ ইটভাটা বন্ধ করে পরিবেশবান্ধব ব্লক ইট তৈরীর উদ্যোগে বাধ্য করতে হবে প্রশাসন থেকে। আইনের কঠোর প্রয়োগই পারে এসব অবৈধ ইটভাটা বন্ধ করতে। নাম প্রকাশে অনিচ্ছুক অনেকের অভিমত, প্রভাবশালী রাজনীতিবিদ ও প্রশাসনের কাউকে-কাউকে ম্যানেজ করেও অবৈধ এসব ইটভাটা হরদম চলছে।

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত-২০২৬,আমাদের প্রকাশিত সংবাদ,কলাম,তথ্য,ছবি,কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট