লালমনিরহাট প্রতিনিধিঃ
লালমনিরহাটের পাটগ্রাম সীমান্ত পথে ভারতে প্রবেশের সময় রাশেদুল ইসলাম (২৫) নামে এক বাংলাদেশি যুবককে ধরে নিয়ে গেছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী বিএসএফ। আহত যুবকের বাড়ি পাটগ্রাম উপজেলার বাউড়া এলাকায়। শনিবার ২৪ জানুয়ারি বিকাল ৩টার দিকে এ ঘটনা ঘটে।
স্থানীয়রা জানায়, লালমনিরহাটের পাটগ্রাম উপজেলার ডাংগাটারী বিওপি ক্যাম্পের অধীন ৮০১/১১ নম্বর পিলারের কাছ দিয়ে অবৈধভাবে ভারতে প্রবেশ করে রাশেদুল ইসলাম। এসময় ভারতীয় ৩০ বিএসএফ এর নিউ কুচলিবাড়ি ক্যাম্পের বিএসএফ এর সদস্যরা তাকে আটক করে নিয়ে যায়।
বাংলাদেশিকে ধরে নিয়ে যাওয়ার কথা নিশ্চিত করেছেন পাটগ্রাম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নাজমুল ইসলাম।
পাটগ্রাম উপজেলার আওতাধীন ৬১বিজিবি'র অধিনায়ক লেঃ কর্নেল মোহাম্মদ মুসাহিদ মাসুম পিএসসি বলেন, আটককৃত বাংলাদেশিকে ফেরত আনার বিষয়ে বিএসএফ এর সঙ্গে যোগাযোগের চেষ্টা করা হচ্ছে।
মোঃ কামরুজ্জামান মিলন
সম্পাদক ও প্রকাশক কর্তৃক তুহিন প্রিন্টিং প্রেস ফকিরাপুল ঢাকা থেকে মুদ্রিত।
ই-মেইল: 𝐝𝐚𝐢𝐧𝐢𝐤𝐚𝐥𝐨𝐤𝐢𝐭𝐨𝐧𝐞𝐰𝐬@𝐠𝐦𝐚𝐢𝐥.𝐜𝐨𝐦
ই-পেপার: 𝐞𝐩𝐚𝐩𝐞𝐫.𝐝𝐚𝐢𝐧𝐢𝐤𝐚𝐥𝐨𝐤𝐢𝐭𝐨𝐧𝐞𝐰𝐬.𝐜𝐨𝐦
ওয়েবসাইট: 𝐰𝐰𝐰.𝐝𝐚𝐢𝐧𝐢𝐤𝐚𝐥𝐨𝐤𝐢𝐭𝐨𝐧𝐞𝐰𝐬.𝐜𝐨𝐦
মোবাইল: ০১৯২৭-৩০২৮৫২/০১৭৫০-৬৬৭৬৫৪
আলোকিত মাল্টিমিডিয়া লিমিটেড