ফায়েজুল শরীফ,মাদারীপুর প্রতিনিধিঃ
মাদারীপুর অভিযানে ইজিবাইকসহ তার আত্মসাতকারী মাদারীপুর সদর মডেল থানার মামলার আসামী মীর ইয়ামিন (২২) অবশেষে জঅই-৮ ( সিপিসি-৩) মাদারীপুর এর হাতে ইজিবাইক সহ গ্রেফতার হয়েছে। মাদারীপুর জঅই- ৮ এর কোম্পানী কমান্ডার পুলিশ সুপার মীর মনির হোসেন এক প্রেস রিলিজে এ তথ্য জানিয়েছেন। ঘটনার বিবরণে জানা যায়, বিগত ২৮/১১/'২৫ ইং তারিখে আসামী ইয়ামিন মীরের জন্য তার মা নাজমা বেগম (৫৩) নিজে জিম্মাদার হয়ে মাদারীপুর সদর পাকদী এলাকার ইজিবাইক গ্যারেজ মালিক ও ব্যবসায়ী আমীর হোসেন মোল্লার কাছ থেকে তার ২ লক্ষ ৮০ হাজার টাকা মূল্যের একটি ইজিবাইক ভাড়াচুক্তিতে নেন। ইজিবাইকটি ভাড়া নেয়ার পরের দিন ২৯/১১/'২৫ তারিখে তা চালনার কথা বলে বেরিয়ে যান নাজমা বেগমের পুত্র ইয়ামীন মীর কিন্তু সারাদিন পেরিয়ে রাত পোহালেও সেটা নিয়ে আর তিনি ফিরে আসেন নি। অনেক খোঁজাখুঁজি করে ইজিবাইকটি না পেয়ে অবশেষে মাদারীপুর সদর মডেল থানায় আমীর হোসেন মোল্লা বাদী হয়ে ০২/১২/'২৫ তারিখে ইয়ামীন মীর ও তার মা নাজমা বেগমের নামে মামলা দায়ের করেন।
উক্ত মামলার প্রেক্ষিতে তদন্ত শুরু করে মাদারীপুর জঅই- ৮ এর (সিপিসি-৩) একটি বিশেষ টিম গোয়েন্দাসূত্রের ভিত্তিতে ও তথ্য-প্রযুক্তির ব্যবহার করে মাদারীপুর মস্তফাপুর বাসষ্ট্যান্ড থেকে গত রাত ১২ টার দিকে ইজিবাইক সমেত আসামী ইয়ামীন মীরকে গ্রেফতার করতে সক্ষম হন এবং ইজিবাইকসহ তাকে মাদারীপুর সদর মডেল থানায় পরবর্তী আইনি প্রক্রিয়ার জন্য হস্তান্তর করেন।
মোঃ কামরুজ্জামান মিলন
সম্পাদক ও প্রকাশক কর্তৃক তুহিন প্রিন্টিং প্রেস ফকিরাপুল ঢাকা থেকে মুদ্রিত।
ই-মেইল: 𝐝𝐚𝐢𝐧𝐢𝐤𝐚𝐥𝐨𝐤𝐢𝐭𝐨𝐧𝐞𝐰𝐬@𝐠𝐦𝐚𝐢𝐥.𝐜𝐨𝐦
ই-পেপার: 𝐞𝐩𝐚𝐩𝐞𝐫.𝐝𝐚𝐢𝐧𝐢𝐤𝐚𝐥𝐨𝐤𝐢𝐭𝐨𝐧𝐞𝐰𝐬.𝐜𝐨𝐦
ওয়েবসাইট: 𝐰𝐰𝐰.𝐝𝐚𝐢𝐧𝐢𝐤𝐚𝐥𝐨𝐤𝐢𝐭𝐨𝐧𝐞𝐰𝐬.𝐜𝐨𝐦
মোবাইল: ০১৯২৭-৩০২৮৫২/০১৭৫০-৬৬৭৬৫৪
আলোকিত মাল্টিমিডিয়া লিমিটেড