বাদল মিয়া,সরাইল (ব্রাহ্মণবাড়িয়া) প্রতিনিধিঃ
আসন্ন এসএসসি পরীক্ষা সুষ্ঠু, নকলমুক্ত ও স্বচ্ছভাবে অনুষ্ঠানের লক্ষ্যে অরুয়াইল বহুমুখী উচ্চ বিদ্যালয়ের পরীক্ষার আসন বিন্যাস পরিবর্তন করে নিরপেক্ষ ভেন্যু অরুয়াইল আব্দুস সাত্তার ডিগ্রী কলেজে নির্ধারণের দাবিতে আজ দুপুরে অরুয়াইল ইউনিয়ন পরিষদ ও পুলিশ ফাঁড়ির সামনে'র সড়কে মানববন্ধন করেছেন, বিদ্যালয়ের শিক্ষার্থী, অভিভাবক ও সচেতন নাগরিক সমাজ। মানবন্ধনে বক্তব্য রাখেন, অভিভাবক সদস্য মো. ইয়াকুব, গাজী মো. দুলাল, মো. আলতাফ হোসেন, মো. ওমেদ আলী ও শফিকুল ইসলাম। এসময় বক্তারা বলেন, অরুয়াইল থেকে সরাইল উপজেলার দূরুত্ব পনের কিলোমিটার। যাতায়াতের ক্ষেত্রে যোগাযোগের ব্যবস্থা খুবই কষ্টকর, সরাইল- অরুয়াইল সড়কে খানাখন্দে, ছোট বড় গর্ত আবার যানবাহনের যানযট/ জ্যাম এযেন প্রতিদিনের নিত্যনতুন রুটিন। অরুয়াইল বহু মুখী উচ্চ বিদ্যালয়ের শিক্ষার্থীদের বসবাস গ্রাম অঞ্চলে হওয়ায় শিক্ষাপ্রতিষ্ঠান থেকে প্রতিটি গ্রামে 'র দূরত্ব এক থেকে দেড় কিলোমিটার এত দূরত্ব থেকে তারা কিভাবে প্রতিদিন পরীক্ষায় অংশগ্রহণ করবে। এনিয়ে শিক্ষার্থী ও অভিভাবকদের মধ্যে দেখা দিয়েছে নানান কৌতুহল ও দুশ্চিন্তা। পরীক্ষা 'র সময় শিক্ষার্থীদের মন-মানসিকতা ও প্রস্তুতিরও একটি বিষয় থাকে, যা ছাত্র-ছাত্রীদের জন্য একটি মানসিক বিপর্যয় দেখা দিতে পারে, ফলে শিক্ষার্থীদের পরীক্ষার ক্ষেত্রে ব্যাঘাত সৃষ্টি হওয়ার সম্ভাবনা বেশি থেকে যায়। মানববন্ধনে বক্তারা বলেন,শিক্ষার্থীদের দুঃখ ,কষ্ট ও যাতায়াত ও মানসিক বিপর্যয়ের কথা বিবেচনা করে, অরুয়াইল বহুমুখী উচ্চ বিদ্যালয়ের এসএসসি পরীক্ষার আসন বিন্যাস অরুয়াইল আব্দুস সাত্তার ডিগ্রি কলেজে নির্ধারণ করার জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষ, জেলা প্রশাসক ও উপজেলা নির্বাহী অফিসার ইউএনও মহোদয়ের নিকট জোর দাবি জানাচ্ছি। এছাড়াও মানবন্ধনে বক্তরা সকল শিক্ষার্থী, সচেতন নাগরিক সমাজ ও অভিভাবক বৃন্দের পক্ষ থেকে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করে, দ্রুত প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের দাবি জানিয়েছেন।
মোঃ কামরুজ্জামান মিলন
সম্পাদক ও প্রকাশক কর্তৃক তুহিন প্রিন্টিং প্রেস ফকিরাপুল ঢাকা থেকে মুদ্রিত।
ই-মেইল: 𝐝𝐚𝐢𝐧𝐢𝐤𝐚𝐥𝐨𝐤𝐢𝐭𝐨𝐧𝐞𝐰𝐬@𝐠𝐦𝐚𝐢𝐥.𝐜𝐨𝐦
ই-পেপার: 𝐞𝐩𝐚𝐩𝐞𝐫.𝐝𝐚𝐢𝐧𝐢𝐤𝐚𝐥𝐨𝐤𝐢𝐭𝐨𝐧𝐞𝐰𝐬.𝐜𝐨𝐦
ওয়েবসাইট: 𝐰𝐰𝐰.𝐝𝐚𝐢𝐧𝐢𝐤𝐚𝐥𝐨𝐤𝐢𝐭𝐨𝐧𝐞𝐰𝐬.𝐜𝐨𝐦
মোবাইল: ০১৯২৭-৩০২৮৫২/০১৭৫০-৬৬৭৬৫৪
আলোকিত মাল্টিমিডিয়া লিমিটেড