1. news@dainikalokitonews.com : দৈনিক আলোকিত নিউজ : দৈনিক আলোকিত নিউজ
  2. info@www.dainikalokitonews.com : দৈনিক আলোকিত নিউজ :
সোমবার, ২৩ মার্চ ২০২৬, ০২:৫৩ পূর্বাহ্ন
শিরোনাম
সরাইলে চাকুরী জীবী ফোরামের উদ্যোগে কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা ও ঈদ পুনর্মিলনী অনুষ্ঠিত বাংলাদেশ নিয়ে নতুন বার্তা ভারতের মুন্সীগঞ্জে জমি সংক্রান্ত বিরোধ জেরে এক যুবককে কুপিয়ে হত্যা কুমিল্লায় বাস-ট্রেন সংঘর্ষ, নিহত-১২ ধরলা পাড়ে ঈদের আনন্দে উপচে পড়া ভিড়, উৎসবমুখর পরিবেশ ঈদের ভোরেও ইসরায়েল-মার্কিন হামলায় কেঁপে উঠল ইরান প্রধানমন্ত্রীর সঙ্গে শুভেচ্ছা বিনিময় করতে যমুনায় জনস্রোত “ঈদের আলোয় আলোকিত হোক” দেশবাসীকে সম্পাদক ও প্রকাশক কামরুজ্জামান মিলনের আন্তরিক শুভেচ্ছা ঈদের শুভেচ্ছা জানালেন ডিএনসি বগুড়ার উপপরিচালক ইরানে আটকে পড়া ১৮৬ বাংলাদে‌শি‌ আজারবাইজানে পৌঁছেছেন ঈদের দিন ঝড়সহ শিলাবৃষ্টির সম্ভাবনা সারাদেশে প্রধানমন্ত্রী ও বাংলাদেশের জনগণকে ঈদের শুভেচ্ছা জানালেন নরেন্দ্র মোদি চাঁদ দেখা যায়নি, ঈদুল ফিতর শনিবার কাশিমবাজারে অবৈধ বালু উত্তোলন এক ব্যক্তিকে জরিমানা আমাতলীতে ওয়েলফেয়ার ফাউন্ডেশন উদ্যোগে ও উপদেষ্টার অর্থায়নে ঈদ সামগ্রী বিতরণ লালমনিরহাটে ডিবি পুলিশের সহযোগিতায় চুরি হওয়া মোটরসাইকেল উদ্ধার ডিমলায় অবৈধভাবে পাথর উত্তোলনে বাধা দেয়ায় চেয়ারম্যান পুলিশসহ আহত দশ ইরানের হামলায় কাঁপল সৌদি-কাতার-কুয়েত-বাহরাইন ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে ২০ কিলোমিটার যানজট, ভোগান্তিতে ঘরমুখো মানুষ লালমনিরহাটে খাল খনন কর্মসূচির উদ্বোধন করলেন,ত্রান মন্ত্রী

নাইক্ষ্যংছড়ির ফুলতলীতে গ্রামীণ রাস্তা প্রকল্পে অনিয়ম, প্রশ্নবিদ্ধ কাজের মান

  • প্রকাশিত: শুক্রবার, ১৯ ডিসেম্বর, ২০২৫
  • ২৯৪ বার পড়া হয়েছে

নাইক্ষ্যংছড়ি (বান্দরবান) প্রতিনিধিঃ

দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের অধীনে গ্রামীণ মাটির রাস্তা টেকসইকরণের লক্ষ্যে বাস্তবায়িত হেরিং বোন বন্ড (এইচবিবি) করণ প্রকল্পে অনিয়ম ও নিম্নমানের কাজের অভিযোগ উঠেছে নাইক্ষ্যংছড়ি সদর ইউনিয়নে।

প্রাপ্ত তথ্য অনুযায়ী, ২০২৪-২০২৫ অর্থবছরে নাইক্ষ্যংছড়ি সদর ইউনিয়নের আওতায় একটি গ্রামীণ রাস্তা এইচবিবি করণের জন্য প্রকল্পটি গ্রহণ করা হয়। প্রকল্পটির প্যাকেজ নম্বর W096DDMHBB-01।

প্রকল্পের নাম ও নকশা অনুযায়ী, নাইক্ষ্যংছড়ি সদর ইউনিয়নের ০৯ নম্বর ওয়ার্ডের ফুলতলী প্রাইমারি স্কুল থেকে ইউসুফের বাড়ি পর্যন্ত মোট ১০০০ মিটার রাস্তা এইচবিবি করণের কথা থাকলেও বাস্তবে কাজটি ইউসুফের বাড়ি পর্যন্ত না গিয়ে তালেবের বাড়ি পর্যন্তই সীমাবদ্ধ রাখা হয়েছে বলে স্থানীয়দের অভিযোগ।

স্থানীয় সূত্রে জানা যায়, প্রকল্পটির নির্ধারিত কাজের দৈর্ঘ্য ছিল ১০০০ মিটার এবং এর বিপরীতে চুক্তি মূল্য ধরা হয় ৯৪,০৪,৯০৫.০০ টাকা। কাজটি বাস্তবায়ন করছে ঠিকাদারি প্রতিষ্ঠান মেসার্স ইয়াসিন এন্ড ব্রাদার্স, বান্দরবান পার্বত্য জেলা।

এলাকাবাসীর অভিযোগ, কাজ বাস্তবায়নের সময় নিম্নমানের দুই নম্বর ইট ব্যবহার করা হয়েছে। পাশাপাশি মাটি মিশ্রিত বালি ব্যবহার এবং প্রয়োজনের তুলনায় সিমেন্টের পরিমাণ কম রেখে বালির পরিমাণ বেশি দেওয়া হয়েছে, যা প্রকল্পের কারিগরি মানদণ্ড লঙ্ঘন করে। স্থানীয়দের ভাষ্য অনুযায়ী, রাস্তাটি সরেজমিনে দেখলেই কাজের নিম্নমান স্পষ্টভাবে বোঝা যায়। অনেক স্থানে ইট সঠিকভাবে বসানো হয়নি এবং জয়েন্ট ও বেস প্রস্তুতিতে ঘাটতি রয়েছে।

প্রকল্পের সাইনবোর্ডে উল্লেখিত স্থান অনুযায়ী কাজ সম্পন্ন না হওয়া এবং নিম্নমানের সামগ্রী ব্যবহারের কারণে সরকারি অর্থের সঠিক ব্যবহার নিয়ে গুরুতর প্রশ্ন দেখা দিয়েছে বলে মনে করছেন এলাকাবাসী।

এ বিষয়ে উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা (পিআইও) জনাব মোহাম্মদ আব্দুল্লাহ আল মামুন-এর সঙ্গে যোগাযোগ করা হলে তিনি এ প্রতিবেদককে বলেন, “আমি এখনো কাজটি বুঝে নেইনি। বুঝে নেওয়ার সময় সবকিছু যাচাই করে বুঝে নেব।”

এদিকে কাজ বাস্তবায়নকারী ঠিকাদারি প্রতিষ্ঠানের দায়িত্বপ্রাপ্ত ঠিকাদার সাদগর-এর সঙ্গে যোগাযোগ করা হলে তিনি এ প্রতিবেদককে জানান, তিনি নিয়ম অনুযায়ী কাজ করছেন এবং প্রকল্পের কাজ এখনো সম্পূর্ণ হয়নি বলে উল্লেখ করেন।

এলাকাবাসী দ্রুত সময়ের মধ্যে কাজের পরিমাপ যাচাই, গুণগত মান পরীক্ষা এবং নিরপেক্ষ তদন্তের মাধ্যমে দায়ীদের বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের দাবি জানিয়েছেন।

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০৩১  
সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত-২০২৬,আমাদের প্রকাশিত সংবাদ,কলাম,তথ্য,ছবি,কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট