1. news@dainikalokitonews.com : দৈনিক আলোকিত নিউজ : দৈনিক আলোকিত নিউজ
  2. info@www.dainikalokitonews.com : দৈনিক আলোকিত নিউজ :
সোমবার, ২৩ মার্চ ২০২৬, ০৪:৫২ পূর্বাহ্ন
শিরোনাম
সরাইলে চাকুরী জীবী ফোরামের উদ্যোগে কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা ও ঈদ পুনর্মিলনী অনুষ্ঠিত বাংলাদেশ নিয়ে নতুন বার্তা ভারতের মুন্সীগঞ্জে জমি সংক্রান্ত বিরোধ জেরে এক যুবককে কুপিয়ে হত্যা কুমিল্লায় বাস-ট্রেন সংঘর্ষ, নিহত-১২ ধরলা পাড়ে ঈদের আনন্দে উপচে পড়া ভিড়, উৎসবমুখর পরিবেশ ঈদের ভোরেও ইসরায়েল-মার্কিন হামলায় কেঁপে উঠল ইরান প্রধানমন্ত্রীর সঙ্গে শুভেচ্ছা বিনিময় করতে যমুনায় জনস্রোত “ঈদের আলোয় আলোকিত হোক” দেশবাসীকে সম্পাদক ও প্রকাশক কামরুজ্জামান মিলনের আন্তরিক শুভেচ্ছা ঈদের শুভেচ্ছা জানালেন ডিএনসি বগুড়ার উপপরিচালক ইরানে আটকে পড়া ১৮৬ বাংলাদে‌শি‌ আজারবাইজানে পৌঁছেছেন ঈদের দিন ঝড়সহ শিলাবৃষ্টির সম্ভাবনা সারাদেশে প্রধানমন্ত্রী ও বাংলাদেশের জনগণকে ঈদের শুভেচ্ছা জানালেন নরেন্দ্র মোদি চাঁদ দেখা যায়নি, ঈদুল ফিতর শনিবার কাশিমবাজারে অবৈধ বালু উত্তোলন এক ব্যক্তিকে জরিমানা আমাতলীতে ওয়েলফেয়ার ফাউন্ডেশন উদ্যোগে ও উপদেষ্টার অর্থায়নে ঈদ সামগ্রী বিতরণ লালমনিরহাটে ডিবি পুলিশের সহযোগিতায় চুরি হওয়া মোটরসাইকেল উদ্ধার ডিমলায় অবৈধভাবে পাথর উত্তোলনে বাধা দেয়ায় চেয়ারম্যান পুলিশসহ আহত দশ ইরানের হামলায় কাঁপল সৌদি-কাতার-কুয়েত-বাহরাইন ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে ২০ কিলোমিটার যানজট, ভোগান্তিতে ঘরমুখো মানুষ লালমনিরহাটে খাল খনন কর্মসূচির উদ্বোধন করলেন,ত্রান মন্ত্রী

মাদারীপুরে জমি জাল-জালিয়াতি করে মৃতকে জীবিত দেখিয়ে দলিল করায় মামলা

  • প্রকাশিত: বৃহস্পতিবার, ১৮ ডিসেম্বর, ২০২৫
  • ১০৩ বার পড়া হয়েছে

ফায়েজুল শরীফ,মাদারীপুর প্রতিনিধিঃ

​মাদারীপুরের কালকিনি উপজেলায় তিন বছর আগে মৃত এক নারীকে জীবিত সাজিয়ে তার নামে থাকা ১.৬৬ শতাংশ জমি জালিয়াতির মাধ্যমে দলিল করে নেয়ার অভিযোগ উঠেছে স্থানীয় আওয়ামী লীগ নেতা, এক দলিল লেখক ও তৎকালীন সাব-রেজিস্ট্রারের বিরুদ্ধে। অভিযোগকারীরা বলছেন, মোটা অঙ্কের টাকার বিনিময়ে এই জালিয়াতি করা হয়েছে।
​মামলার সূত্র ও অভিযোগকারীর বক্তব্যে জানা গেছে সম্পত্তটির মূল মালিক ছিলেন রেহানা বেগম, যিনি ২০২১ সালের ২৭ অক্টোবর ঢাকায় মারা যান। তার মা মাহফুজা বেগমের মৃত্যুর পরে ওয়ারিশসূত্রে এ জমির মালিক হন রেহানা বেগম ও তার ভাই-বোনেরা। রেহানা বেগমের মরহুম পিতা নাদের আলী, মাতা মাহফুজা বেগম স্থায়ী বাসিন্দা ছিলেন মাদারীপুর সদর উপজেলার পেয়ারপুর ইউনিয়নের অ্যাওজ গ্রামের। মৃত্যুর সময় তিনি ঢাকার বাসায় থাকতেন।জালিয়াতির জন্য যাকে রেহানা বেগম সাজানো হয়েছে, প্রকৃতপক্ষে তার নাম সিমা আক্তার। তিনি মৃত রেহানা বেগমের বড় ভাইয়ের স্ত্রী। সিমা আক্তারের বাবার নাম আঃ লতিফ খন্দকার। তিনি মৃত রেহানার আইডি কার্ড চুরি করে ব্যবহার করেছেন। কালকিনি উপজেলা সাব-রেজিষ্ট্রি অফিসে গত বছর ২৯ সেপ্টেম্বর মাসের ৪৫৮৩/২৪ নম্বর দলিলে এই জালিয়াতি সংঘটিত হয়। ১০ জন জমিদাতার মধ্যে মৃত রেহানা বেগমও একজন। জমিটি রেজিস্ট্রি করা হয় মোঃ বাবুল হাওলাদার ও কোহিনুর বেগমের নামে। স্থানীয় আওয়ামীললীগ নেতা নান্নু হাওলাদার, উপজেলা দলিল লেখক মিজানুর রহমান ও তৎকালীন সাব-রেজিস্ট্রার আহসানুল হক উক্ত জমি জাল-জালিয়াতির সাথে জড়িত।​ মৃত রেহানা বেগমের বোনের মেয়ে ফাতেমা আক্তার বাদী হয়ে মাদারীপুর আদালতে ১০ জনের নাম উল্লেখ করে একটি মামলা দায়ের করেছেন। তিনি অভিযোগ করে বলেন, “আমার বড় মামানিকে আমার খালা রেহানা বেগম সাজিয়ে মোটা অংকের টাকার বিনিময়ে আমার খালার জমি বিক্রি করে দিয়েছে তারা। এ সকল কাজের মূল নায়ক নান্নু হাওলাদার, তিনি আওয়ামী লীগের নেতা, এছাড়াও সাবেক সাব-রেজিষ্ট্রার আহসানুল হকও মোটা অংকের টাকার বিনিময়ে এ কাজ করেছেন বলে অভিযোগ করেছেন। অন্যদিকে, জমিদাতা হিসেবে অভিযুক্ত সিমা আক্তারের স্বামী আবুল কালাম আজাদ স্বীকার করেন, জমির মালিক সাজাতে কয়েকজন তার পেছনে অনেকদিন যাবৎ ঘুরেছেন। জমি জালিয়াতি চক্রের প্রধান নান্নু হাওলাদারের এর কাছে জানতে চাইলে তিনি বলেন, এ ব্যাপারে আদালতে যেহেতু মামলা হয়েছে সেহেতু আমি যা বলার আদালতে বলবো। আরেক অভিযুক্ত সাবেক সাব-রেজিষ্ট্রার আহসানুল হক বলেন, জমিদাতার নামের সামান্য তারতম্য আছে। তবে এটা কোনো বিষয় না। এ বিষয়ে আমি কোনো কথা বলতে চাচ্ছি না। দলিল লেখকের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার প্রশ্নে তিনি জানান, দলিল লেখক তথ্য গোপন করলে তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে। ইতিমধ্যে আদালত কর্তৃক মামলাটি সিআইডিকে তদন্তের জন্য নির্দেশ দিলে তদন্ত কর্মকর্তা সিআইডি অফিসার বাবুল হোসেন জানান, তদন্ত রিপোর্ট আদালতে জমা দেওয়া হয়েছে এবং এ বিষয়ে আদালতই পরবর্তী ব্যবস্থা গ্রহন করবেন।


আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০৩১  
সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত-২০২৬,আমাদের প্রকাশিত সংবাদ,কলাম,তথ্য,ছবি,কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট