স্টাফ রিপোর্টারঃ
মুন্সীগঞ্জ সদর উপজেলার বজ্রযোগিনী ইউনিয়নের চূড়াইন গ্রাম থেকে সাইকেল নিয়ে বের হয়ে দুই দিন ধরে নিখোজঁ শিশু আল মোহিয়ান( বয়স ৯ )। এ ঘটনায় শিশুটির মা মিথিলা বেগম থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করেছেন।
জিডি সূত্রে জানা যায়, মঙ্গলবার (১১ ডিসেম্বর ) সকাল আনুমানিক ৮ টার দিকে চূড়াইন এলাকার নিজ বাড়ি থেকে নিখোঁজ হয়ে যায় আল মোহিয়ান। এরপর দীর্ঘ সময় খোঁজাখুঁজির পরও তার আর কোনো সন্ধান পাওয়া যায়নি।
শিশুটির শারীরিক বর্ণনায় বলা হয়েছে- তার উচ্চতা ৩ ফুট ১১ ইঞ্চি, ওজন প্রায় ২৫ কেজি, গায়ের রং শ্যামলা, মুখমণ্ডল গোলাকার, কথা কম বলে, ভাষা স্পষ্ট। মাথার চুল কালো ও ছোট। নিখোঁজের সময় তার পরনে ছিল কালো-কমলা রঙের হাফ হাতা টি-শার্ট, অ্যাশ কালারের ট্রাউজার এবং পায়ে ছিল পঞ্চসের জুতা।
এছাড়া শিশুটির মানসিক সমস্যা রয়েছে এবং ডান চোখের কোনায় একটি কাটা দাগ আছে বলেও জানা গেছে।
শিশুটির সন্ধান পাওয়া গেলে
𝟎𝟏𝟗𝟖𝟐𝟏𝟗𝟗𝟖𝟒𝟓 ওর মায়ের নাম্বার
𝟎𝟏𝟖𝟐𝟑𝟎𝟓𝟓𝟓𝟖𝟗 ওর নানী
𝟎𝟏𝟖𝟗𝟐𝟕𝟗𝟗𝟒𝟐𝟖 ওর মামী
যোগাযোগ করার অনুরোধ জানিয়েছে পরিবার।
মোঃ কামরুজ্জামান মিলন
সম্পাদক ও প্রকাশক কর্তৃক তুহিন প্রিন্টিং প্রেস ফকিরাপুল ঢাকা থেকে মুদ্রিত।
ই-মেইল: 𝐝𝐚𝐢𝐧𝐢𝐤𝐚𝐥𝐨𝐤𝐢𝐭𝐨𝐧𝐞𝐰𝐬@𝐠𝐦𝐚𝐢𝐥.𝐜𝐨𝐦
ই-পেপার: 𝐞𝐩𝐚𝐩𝐞𝐫.𝐝𝐚𝐢𝐧𝐢𝐤𝐚𝐥𝐨𝐤𝐢𝐭𝐨𝐧𝐞𝐰𝐬.𝐜𝐨𝐦
ওয়েবসাইট: 𝐰𝐰𝐰.𝐝𝐚𝐢𝐧𝐢𝐤𝐚𝐥𝐨𝐤𝐢𝐭𝐨𝐧𝐞𝐰𝐬.𝐜𝐨𝐦
মোবাইল: ০১৯২৭-৩০২৮৫২/০১৭৫০-৬৬৭৬৫৪
আলোকিত মাল্টিমিডিয়া লিমিটেড