মিঠাপুকুর (রংপুর)প্রতিনিধিঃ
রংপুরের মিঠাপুকুরে শৃঙ্খলতা বজায় রেখে সার নিতে বলায় ছাত্রদল নেতার উপর হামলার ঘটনা ঘটেছে। হামলার শিকার ওই ছাত্রদল নেতার নাম দিলদার হোসেন রকেট। রকেট মিঠাপুকুর উপজেলা ছাত্রদলের যুগ্ম আহবায়ক বলে জানা গেছে।
সোমবার (৮ ডিসেম্বর) কাফ্রিখাল ইউনিয়নের মিয়ারহাট বাজারে এই ঘটনা ঘটে।
প্রত্যক্ষদর্শী ও স্থানীয়রা জানান, উপজেলার মিয়ারহাট এলাকায় মেসার্স নাজমুল সিডস এর মাধ্যমে সরকারিভাবে সার বিতরণ কালে বিশৃঙ্খলা সৃষ্টি করেন মুতালিব, রুবেল ও ইউসুফ সহ কয়েকজন ব্যক্তি। এসময় উপজেলা ছাত্রদলের যুগ্ম আহবায়ক রকেট, অভিযুক্তদের সুষ্ঠু ভাবে লাইনে দাঁড়িয়ে সার উত্তলন করার কথা বললে, অভিযুক্তরা তার উপর চড়াও হন। একপর্যায়ে ছাত্রদল নেতা রকেটকে অভিযুক্তরা টেনেহিঁচড়ে নিয়ে গিয়ে বেধড়ক মারপিট করেন। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে প্রাথমিক চিকিৎসা দেন।
মেসার্স নাজমুল সিডস এর স্বত্বাধিকারী, খয়রাত মাষ্টার বলেন, আমরা ইউনিয়ন কৃষি কর্মকর্তা (বিএস) এর মাধ্যমে কৃষকদের সুষ্ঠুভাবে সার বিতরণ করার সময় এই ঘটনা ঘটে। রকেট প্রতিবাদ করায় তাকে হেনস্তা করা হয়েছে।
মিঠাপুকুর উপজেলা কৃষি কর্মকর্তা লোকমান হেকীম বলেন, সারের সংকট নেই। কৃষকদের চাহিদা অনুযায়ী সার দেওয়া হচ্ছে। কেউ অনিয়ম করলে আমরা প্রয়োজনীয় ব্যবস্থা নিব।
মোঃ কামরুজ্জামান মিলন
সম্পাদক ও প্রকাশক কর্তৃক তুহিন প্রিন্টিং প্রেস ফকিরাপুল ঢাকা থেকে মুদ্রিত।
ই-মেইল: 𝐝𝐚𝐢𝐧𝐢𝐤𝐚𝐥𝐨𝐤𝐢𝐭𝐨𝐧𝐞𝐰𝐬@𝐠𝐦𝐚𝐢𝐥.𝐜𝐨𝐦
ই-পেপার: 𝐞𝐩𝐚𝐩𝐞𝐫.𝐝𝐚𝐢𝐧𝐢𝐤𝐚𝐥𝐨𝐤𝐢𝐭𝐨𝐧𝐞𝐰𝐬.𝐜𝐨𝐦
ওয়েবসাইট: 𝐰𝐰𝐰.𝐝𝐚𝐢𝐧𝐢𝐤𝐚𝐥𝐨𝐤𝐢𝐭𝐨𝐧𝐞𝐰𝐬.𝐜𝐨𝐦
মোবাইল: ০১৯২৭-৩০২৮৫২/০১৭৫০-৬৬৭৬৫৪
আলোকিত মাল্টিমিডিয়া লিমিটেড