আশরাফুদ্দীন আল আজাদ,ধুনট প্রতিনিধিঃ
বগুড়ার ধুনটে ওলামায়ে কেরামের তত্বাবধানে আয়োজিত দাওয়াত ও তাবলীগের ইজতেমার মাঠ পরিদর্শন করেন ইসলামী আন্দোলন বাংলাদেশের নায়েবে আমীর ও বগুড়া-৫ আসনের হাতপাখার এমপি প্রার্থী।
আজ ১২ই ডিসেম্বর শুক্রবার বগুড়ার ধুনটে ওলামায়ে কেরামের তত্বাবধানে আয়োজিত আগামী ১৮,১৯,২০শে ডিসেম্বর ধুনট পূর্ব ভরণশাহী প্রাইমারি স্কুল মাঠে অনুষ্ঠিত দাওয়াত ও তাবলীগের ইজতেমার মাঠ পরিদর্শন করেন ইসলামী আন্দোলন বাংলাদেশ এর কেন্দ্রীয় নায়েবে আমীর ও বগুড়া জামিল মাদরাসার সিনিয়র মুহাদ্দিস আল্লামা আব্দুল হক্ব আজাদ এবং বগুড়া-৫ (শেরপুর-ধুনট) আসনে ইসলামী আআন্দোলন বাংলাদেশ মনোনীত হাতপাখার সংসদ সদস্য পদপ্রার্থী জননেতা প্রভাষক মীর মাহমুদুর রহমান চুন্নু।
আল্লামা আব্দুল হক্ব আজাদ মাঠ পরিদর্শন করেন ও মাঠে অবস্থানরত দায়ীত্বশীলদের থেকে সার্বিক খোজ খবর নেন এবং দোয়া করেন।
এ সময় আরো উপস্থিত ছিলেন ইসলামী আন্দোলন বাংলাদেশ ধুনট ও শেরপুর উপজেলা শাখার বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ।
মোঃ কামরুজ্জামান মিলন
সম্পাদক ও প্রকাশক কর্তৃক তুহিন প্রিন্টিং প্রেস ফকিরাপুল ঢাকা থেকে মুদ্রিত।
ই-মেইল: 𝐝𝐚𝐢𝐧𝐢𝐤𝐚𝐥𝐨𝐤𝐢𝐭𝐨𝐧𝐞𝐰𝐬@𝐠𝐦𝐚𝐢𝐥.𝐜𝐨𝐦
ই-পেপার: 𝐞𝐩𝐚𝐩𝐞𝐫.𝐝𝐚𝐢𝐧𝐢𝐤𝐚𝐥𝐨𝐤𝐢𝐭𝐨𝐧𝐞𝐰𝐬.𝐜𝐨𝐦
ওয়েবসাইট: 𝐰𝐰𝐰.𝐝𝐚𝐢𝐧𝐢𝐤𝐚𝐥𝐨𝐤𝐢𝐭𝐨𝐧𝐞𝐰𝐬.𝐜𝐨𝐦
মোবাইল: ০১৯২৭-৩০২৮৫২/০১৭৫০-৬৬৭৬৫৪
আলোকিত মাল্টিমিডিয়া লিমিটেড