প্রিন্ট এর তারিখঃ ফেব্রুয়ারী ৫, ২০২৬, ৬:৪২ পি.এম || প্রকাশের তারিখঃ নভেম্বর ২৯, ২০২৫, ১০:১৪ পূর্বাহ্ণ
কালিগঞ্জে র্যাব-১৩ এর অভিযানে অবৈধ মাদকদ্রব্য ১৯৯ বোতল CHOCO সহ মাদক ব্যবসায়ী গ্রেফতার
ষ্টাফ রিপোর্টারঃ
মাদক নির্মূলে র্যাব-১৩ নিয়মিতভাবে গোয়েন্দা তথ্য সংগ্রহ এবং মাদকবিরোধী অভিযান ও চেকপোস্ট পরিচালনা করে আসছে। র্যাবের চলমান এই মাদকবিরোধী অভিযানের ধারাবাহিকতায় শুক্রবার বিকালে র্যাব-১৩, সদর কোম্পানী, রংপুর এর একটি আভিযানিক দল গোপন সংবাদের ভিত্তিতে লালমনিরহাট জেলার কালিগঞ্জ থানাধীন ০৫নং চন্দ্রপুর ইউনিয়নের ০৪নং ওয়ার্ডের উত্তর বত্রিশহাজারী গ্রামস্থ ধৃত আসামি মোঃ শরিফুল আলম এর বসতবাড়ীতে অভিযান পরিচালনা করে। আসামির দেওয়া তথ্যের ভিত্তিতে তার শয়নকক্ষে তল্লাশিকালে খাটের নীচে প্লাষ্টিকের বস্তার মধ্যে রক্ষিত ১৯৯ বোতল ফেন্সিডিল জাতীয় মাদকদ্রব্য CHOCO+ জব্দসহ মাদক ব্যবসায়ী শরিফুল আলম (৪০), পিতা-মৃত আলাউদ্দিন, সাং- উত্তর বত্রিশহাজারী, ০৫নং চন্দ্রপুর ইউপি, থানা-কালিগঞ্জ, জেলা-লালমনিরহাট’কে গ্রেফতার করতে সক্ষম হয়।
প্রাথমিকভাবে জানা যায় যে, দীর্ঘদিন ধরে ধৃত আসামি লালমনিরহাট জেলার বিভিন্ন স্থানে অজ্ঞাতনামা ব্যক্তিদের নিকট হতে অবৈধ মাদকদ্রব্য CHOCO+ ক্রয় করে দেশের বিভিন্ন জায়গায় সু-কৌশলে মাদক ব্যবসায়ীদের নিকট বিক্রয় ও সরবরাহ করে আসছে। ধৃত আসামি অভিনব সব কৌশল অবলম্বন করে মাদক পরিবহন ও মাদক ব্যবসা পরিচালনা করে থাকে।
পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণের লক্ষ্যে গ্রেফতারকৃত আসামির বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রন আইন, ২০১৮ এর সংশ্লিষ্ট ধারায় মামলা দায়েরপূর্বক ধৃত আসামি ও জব্দকৃত আলামতসহ সংশ্লিষ্ট থানায় হস্থান্তর করা হয়েছে। এছাড়াও মাদকের বিরুদ্ধে জিরো টলারেন্স নীতি বাস্তবায়নে র্যাব-১৩ এর গোয়েন্দা তৎপরতা এবং চলমান অভিযান অব্যাহত থাকবে বলে জানিয়েছে।
মোঃ কামরুজ্জামান মিলন
সম্পাদক ও প্রকাশক কর্তৃক তুহিন প্রিন্টিং প্রেস ফকিরাপুল ঢাকা থেকে মুদ্রিত।
ই-মেইল: 𝐝𝐚𝐢𝐧𝐢𝐤𝐚𝐥𝐨𝐤𝐢𝐭𝐨𝐧𝐞𝐰𝐬@𝐠𝐦𝐚𝐢𝐥.𝐜𝐨𝐦
ই-পেপার: 𝐞𝐩𝐚𝐩𝐞𝐫.𝐝𝐚𝐢𝐧𝐢𝐤𝐚𝐥𝐨𝐤𝐢𝐭𝐨𝐧𝐞𝐰𝐬.𝐜𝐨𝐦
ওয়েবসাইট: 𝐰𝐰𝐰.𝐝𝐚𝐢𝐧𝐢𝐤𝐚𝐥𝐨𝐤𝐢𝐭𝐨𝐧𝐞𝐰𝐬.𝐜𝐨𝐦
মোবাইল: ০১৯২৭-৩০২৮৫২/০১৭৫০-৬৬৭৬৫৪
আলোকিত মাল্টিমিডিয়া লিমিটেড
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত