1. news@dainikalokitonews.com : দৈনিক আলোকিত নিউজ : দৈনিক আলোকিত নিউজ
  2. info@www.dainikalokitonews.com : দৈনিক আলোকিত নিউজ :
সোমবার, ২৩ মার্চ ২০২৬, ০৪:৩০ পূর্বাহ্ন
শিরোনাম
সরাইলে চাকুরী জীবী ফোরামের উদ্যোগে কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা ও ঈদ পুনর্মিলনী অনুষ্ঠিত বাংলাদেশ নিয়ে নতুন বার্তা ভারতের মুন্সীগঞ্জে জমি সংক্রান্ত বিরোধ জেরে এক যুবককে কুপিয়ে হত্যা কুমিল্লায় বাস-ট্রেন সংঘর্ষ, নিহত-১২ ধরলা পাড়ে ঈদের আনন্দে উপচে পড়া ভিড়, উৎসবমুখর পরিবেশ ঈদের ভোরেও ইসরায়েল-মার্কিন হামলায় কেঁপে উঠল ইরান প্রধানমন্ত্রীর সঙ্গে শুভেচ্ছা বিনিময় করতে যমুনায় জনস্রোত “ঈদের আলোয় আলোকিত হোক” দেশবাসীকে সম্পাদক ও প্রকাশক কামরুজ্জামান মিলনের আন্তরিক শুভেচ্ছা ঈদের শুভেচ্ছা জানালেন ডিএনসি বগুড়ার উপপরিচালক ইরানে আটকে পড়া ১৮৬ বাংলাদে‌শি‌ আজারবাইজানে পৌঁছেছেন ঈদের দিন ঝড়সহ শিলাবৃষ্টির সম্ভাবনা সারাদেশে প্রধানমন্ত্রী ও বাংলাদেশের জনগণকে ঈদের শুভেচ্ছা জানালেন নরেন্দ্র মোদি চাঁদ দেখা যায়নি, ঈদুল ফিতর শনিবার কাশিমবাজারে অবৈধ বালু উত্তোলন এক ব্যক্তিকে জরিমানা আমাতলীতে ওয়েলফেয়ার ফাউন্ডেশন উদ্যোগে ও উপদেষ্টার অর্থায়নে ঈদ সামগ্রী বিতরণ লালমনিরহাটে ডিবি পুলিশের সহযোগিতায় চুরি হওয়া মোটরসাইকেল উদ্ধার ডিমলায় অবৈধভাবে পাথর উত্তোলনে বাধা দেয়ায় চেয়ারম্যান পুলিশসহ আহত দশ ইরানের হামলায় কাঁপল সৌদি-কাতার-কুয়েত-বাহরাইন ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে ২০ কিলোমিটার যানজট, ভোগান্তিতে ঘরমুখো মানুষ লালমনিরহাটে খাল খনন কর্মসূচির উদ্বোধন করলেন,ত্রান মন্ত্রী

নাইক্ষ্যংছড়ির ঘুমধুমে অবৈধ ২ ইটভাটায় মোবাইল কোর্টের অভিযান

  • প্রকাশিত: বুধবার, ২৬ নভেম্বর, ২০২৫
  • ১৪৩ বার পড়া হয়েছে

নাইক্ষ্যংছড়ি,বান্দরবান প্রতিনিধিঃ

বান্দরবান জেলার নাইক্ষ্যংছড়ি উপজেলার ঘুমধুম ইউনিয়নের রেজু এলাকায় অবৈধভাবে পরিচালিত দুইটি ইটভাটায় মোবাইল কোর্টের বিশেষ অভিযান পরিচালনা করেছে বান্দরবান জেলা প্রশাসন ও পরিবেশ অধিদপ্তর, বান্দরবান পার্বত্য জেলা কার্যালয়।

সোমবার (২৫ নভেম্বর ২০২৫) এই যৌথ অভিযানে হেলাল উদ্দিন মেম্বারের পরিচালিত বিএইচবি ব্রিকস্ এবং জয়নুল আবেদিনের জেএসবি ব্রিকস্ এই দুইটি ইটভাটার বিরুদ্ধে কঠোর ব্যবস্থা গ্রহণ করা হয়।

অভিযানে নেতৃত্ব দেন বান্দরবান জেলা প্রশাসনের সিনিয়র সহকারী কমিশনার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট  মেহেদী হাসান ফারুক। অভিযানে প্রসিকিউশনের দায়িত্বে ছিলেন পরিবেশ অধিদপ্তর বান্দরবান পার্বত্য জেলা কার্যালয়ের সহকারী পরিচালক  মোঃ রেজাউল করিম।

মোবাইল কোর্ট সূত্র জানায়, মহামান্য হাইকোর্টের রিট পিটিশন নং–১২০৪/২০২২–এর আদেশ এবং ইট প্রস্তুত ও ভাটা স্থাপন (নিয়ন্ত্রণ) (সংশোধন) আইন, ২০১৯ অনুসারে অবৈধভাবে পরিচালিত ইটভাটাগুলো আইন লঙ্ঘন করে পরিবেশের মারাত্মক ক্ষতি করে আসছিল। এ কারণে মোবাইল কোর্টের নির্দেশনায় স্কেভেটর মেশিন দিয়ে দুইটি ভাটার কিলন ভেঙে গুঁড়িয়ে দেওয়া হয়।

অভিযানে সহযোগিতা করেন নাইক্ষ্যংছড়ি উপজেলা প্রশাসন এবং ঘুমধুম পুলিশ তদন্ত কেন্দ্রের একদল চৌকস পুলিশ সদস্য।

নাইক্ষ্যংছড়ি উপজেলা নির্বাহী অফিসার ইউএনও মোহাম্মদ মাজহারুল ইসলাম চৌধুরী বলেন  পরিবেশ রক্ষায় অবৈধ ইটভাটার বিরুদ্ধে এই ধরনের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২১৩১৪১৫
১৬১৭১৮১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭২৮২৯
৩০  
সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত-২০২৬,আমাদের প্রকাশিত সংবাদ,কলাম,তথ্য,ছবি,কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট