কেরানীগঞ্জ প্রতিনিধিঃ
ঢাকার কেরানীগঞ্জে নারী ও শিশু নির্যাতন দমন আইনে করা মামলায় আইডিয়াল ম্যারেজ ব্যুরোর প্রতিষ্ঠাতা মাওলানা মুফতি মামুনুর রশিদ কাসেমী (৪২)–কে গ্রেপ্তার করেছে পুলিশ। রোববার (২৩ নভেম্বর) বেলা ৩টার দিকে কেরানীগঞ্জ মডেল থানাধীন শাক্তা ইউনিয়নের আটিবাজার এলাকা থেকে উপপরিদর্শক (এসআই) শহিদুল ইসলামের নেতৃত্বে পুলিশের একটি চৌকস দল তাকে গ্রেফতার করে।
কেরানীগঞ্জ মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ মনিরুল হক ডাবলু দৈনিক আলোকিত নিউজকে জানান, মুফতি মামুনুর রশিদ কাসেমীর বিরুদ্ধে একাধিক বিয়ের তথ্য পাওয়া গেছে। তিনি ৯টি বিয়ে করেছেন বলে স্বীকার করেছেন। তাঁদের মধ্যে বর্তমানে চারজন স্ত্রী রয়েছেন। তিনজন তাঁকে তালাক দিয়েছেন এবং আরও দুজন স্ত্রীর বিষয়ে তিনি সঠিক কোনো তথ্য দিতে পারেননি।
ওসি মনিরুল হক আরও বলেন, গতকাল শনিবার সাবেক এক স্ত্রীর পক্ষে ওই নারীর মামি আন্না পারভিন কেরানীগঞ্জ মডেল থানায় নারী ও শিশু নির্যাতন দমন আইনে মামলা করেন। অভিযোগে বলা হয়েছে, মামুনুর রশিদ কাসেমী প্রথমে ওই নারীকে বিয়ে করে সংসার করেন। পরে তাঁকে তালাক দেন। পরবর্তীতে পুনরায় বিয়ের আশ্বাস দিয়ে ৬ সেপ্টেম্বর থেকে ১৪ অক্টোবর পর্যন্ত তাঁকে নিজের হেফাজতে রাখেন এবং এ সময় লাগাতার ধর্ষণ করেন। পরে পুনরায় বিয়ে করতে অস্বীকৃতি জানান।
মামলার পর আটিবাজার এলাকায় অভিযান চালিয়ে তাঁকে গ্রেপ্তার করে পুলিশ। তাঁর বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণের প্রস্তুতি চলছে বলে জানিয়েছে কেরানীগঞ্জ মডেল থানা।
মোঃ কামরুজ্জামান মিলন
সম্পাদক ও প্রকাশক কর্তৃক তুহিন প্রিন্টিং প্রেস ফকিরাপুল ঢাকা থেকে মুদ্রিত।
ই-মেইল: 𝐝𝐚𝐢𝐧𝐢𝐤𝐚𝐥𝐨𝐤𝐢𝐭𝐨𝐧𝐞𝐰𝐬@𝐠𝐦𝐚𝐢𝐥.𝐜𝐨𝐦
ই-পেপার: 𝐞𝐩𝐚𝐩𝐞𝐫.𝐝𝐚𝐢𝐧𝐢𝐤𝐚𝐥𝐨𝐤𝐢𝐭𝐨𝐧𝐞𝐰𝐬.𝐜𝐨𝐦
ওয়েবসাইট: 𝐰𝐰𝐰.𝐝𝐚𝐢𝐧𝐢𝐤𝐚𝐥𝐨𝐤𝐢𝐭𝐨𝐧𝐞𝐰𝐬.𝐜𝐨𝐦
মোবাইল: ০১৯২৭-৩০২৮৫২/০১৭৫০-৬৬৭৬৫৪
আলোকিত মাল্টিমিডিয়া লিমিটেড