নিজস্ব প্রতিবেদক:
গণভোট নিয়ে এখনো দেশের মানুষ অনিশ্চিত-এমন মন্তব্য করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তার মতে, গণভোটের প্রশ্ন, প্রক্রিয়া এবং ‘হ্যাঁ’ বা ‘না’–এর অর্থ সাধারণ মানুষের কাছে স্পষ্ট নয়।
শনিবার (২২ নভেম্বর) দুপুরে আইডিইবির মাল্টিপারপাস হলে মউশিক কেয়ারটেকার কল্যাণ পরিষদের আলোচনা সভায় তিনি বলেন, দেশের মানুষ পিআর বোঝে না, পিআরের সঙ্গে আমরা পরিচিত নই। গণভোটে ‘হ্যাঁ’ বা ‘না’ মানুষ ঠিক বুঝতে পারছে না, শেষ দিন পর্যন্তও স্পষ্ট ধারণা পাবে না।
তিনি বলেন, গত ১৫–১৬ বছর একটি ভয়াবহ দানবীয় সরকার দেশকে শাসন করেছে। নিজের লোক বসানোর প্রবণতায় রাষ্ট্রের সব প্রতিষ্ঠান ধ্বংস হয়ে গেছে। তার দাবি, শহীদ জিয়াউর রহমানের দল বিএনপি সবসময় ধর্মীয় মূল্যবোধকে গুরুত্ব দিয়েছে।
মির্জা ফখরুল বলেন, এত মুসলমানের দেশ, এত মাদ্রাসা, মসজিদ, এত ইমাম–উলামা থাকার পরও সমাজে এত পাপ–অন্যায় কেন-এ প্রশ্ন এখন নিষ্পত্তিমূলকভাবে সামনে এসেছে। তিনি বলেন, মানুষ চুরি–দুর্নীতি করে, সম্পদ বিদেশে পাচার করে। একটি মসজিদ নির্মাণে উৎসাহ থাকলেও একজন ভালো মানুষ গড়ে তোলার ক্ষেত্রে সেই আগ্রহ দেখা যায় না।
আলোচনা সভায় সভাপতিত্ব করেন ইসলামিক ফাউন্ডেশনের বোর্ড অব গভর্নরসের গভর্নর প্রিন্সিপাল মাওলানা শাহ মো. নেসারুল হক। বিশেষ অতিথি ছিলেন রেসিডেনশিয়াল মডেল কলেজের খতিব ও ইমাম মাওলানা মোহাম্মদ মহিউদ্দিন।
মোঃ কামরুজ্জামান মিলন
সম্পাদক ও প্রকাশক কর্তৃক তুহিন প্রিন্টিং প্রেস ফকিরাপুল ঢাকা থেকে মুদ্রিত।
ই-মেইল: 𝐝𝐚𝐢𝐧𝐢𝐤𝐚𝐥𝐨𝐤𝐢𝐭𝐨𝐧𝐞𝐰𝐬@𝐠𝐦𝐚𝐢𝐥.𝐜𝐨𝐦
ই-পেপার: 𝐞𝐩𝐚𝐩𝐞𝐫.𝐝𝐚𝐢𝐧𝐢𝐤𝐚𝐥𝐨𝐤𝐢𝐭𝐨𝐧𝐞𝐰𝐬.𝐜𝐨𝐦
ওয়েবসাইট: 𝐰𝐰𝐰.𝐝𝐚𝐢𝐧𝐢𝐤𝐚𝐥𝐨𝐤𝐢𝐭𝐨𝐧𝐞𝐰𝐬.𝐜𝐨𝐦
মোবাইল: ০১৯২৭-৩০২৮৫২/০১৭৫০-৬৬৭৬৫৪
আলোকিত মাল্টিমিডিয়া লিমিটেড