1. news@dainikalokitonews.com : দৈনিক আলোকিত নিউজ : দৈনিক আলোকিত নিউজ
  2. info@www.dainikalokitonews.com : দৈনিক আলোকিত নিউজ :
রবিবার, ২২ মার্চ ২০২৬, ০৭:১৭ অপরাহ্ন
শিরোনাম
সরাইলে চাকুরী জীবী ফোরামের উদ্যোগে কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা ও ঈদ পুনর্মিলনী অনুষ্ঠিত বাংলাদেশ নিয়ে নতুন বার্তা ভারতের মুন্সীগঞ্জে জমি সংক্রান্ত বিরোধ জেরে এক যুবককে কুপিয়ে হত্যা কুমিল্লায় বাস-ট্রেন সংঘর্ষ, নিহত-১২ ধরলা পাড়ে ঈদের আনন্দে উপচে পড়া ভিড়, উৎসবমুখর পরিবেশ ঈদের ভোরেও ইসরায়েল-মার্কিন হামলায় কেঁপে উঠল ইরান প্রধানমন্ত্রীর সঙ্গে শুভেচ্ছা বিনিময় করতে যমুনায় জনস্রোত “ঈদের আলোয় আলোকিত হোক” দেশবাসীকে সম্পাদক ও প্রকাশক কামরুজ্জামান মিলনের আন্তরিক শুভেচ্ছা ঈদের শুভেচ্ছা জানালেন ডিএনসি বগুড়ার উপপরিচালক ইরানে আটকে পড়া ১৮৬ বাংলাদে‌শি‌ আজারবাইজানে পৌঁছেছেন ঈদের দিন ঝড়সহ শিলাবৃষ্টির সম্ভাবনা সারাদেশে প্রধানমন্ত্রী ও বাংলাদেশের জনগণকে ঈদের শুভেচ্ছা জানালেন নরেন্দ্র মোদি চাঁদ দেখা যায়নি, ঈদুল ফিতর শনিবার কাশিমবাজারে অবৈধ বালু উত্তোলন এক ব্যক্তিকে জরিমানা আমাতলীতে ওয়েলফেয়ার ফাউন্ডেশন উদ্যোগে ও উপদেষ্টার অর্থায়নে ঈদ সামগ্রী বিতরণ লালমনিরহাটে ডিবি পুলিশের সহযোগিতায় চুরি হওয়া মোটরসাইকেল উদ্ধার ডিমলায় অবৈধভাবে পাথর উত্তোলনে বাধা দেয়ায় চেয়ারম্যান পুলিশসহ আহত দশ ইরানের হামলায় কাঁপল সৌদি-কাতার-কুয়েত-বাহরাইন ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে ২০ কিলোমিটার যানজট, ভোগান্তিতে ঘরমুখো মানুষ লালমনিরহাটে খাল খনন কর্মসূচির উদ্বোধন করলেন,ত্রান মন্ত্রী

চাঁদাবাজি ও লুটপাটের অভিযোগে, বিএনপি নেতা মান্নানকে দল থেকে বহিষ্কার

  • প্রকাশিত: মঙ্গলবার, ১৮ নভেম্বর, ২০২৫
  • ১৯০ বার পড়া হয়েছে
বিশেষ প্রতিনিধিঃ
দলের শৃঙ্খলা ও নীতির পরিপন্থী কর্মকাণ্ডে জড়িত থাকার অভিযোগে রাজধানীর কলাবাগান থানাধীন ১৬ নম্বর ওয়ার্ড বিএনপির সিনিয়র সহ-সভাপতি মোঃ আব্দুল মান্নান ভূইয়াকে দল থেকে বহিষ্কার করা হয়েছে।
রবিবার এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করে ঢাকা মহানগর দক্ষিণ বিএনপি।
বিজ্ঞপ্তিতে জানানো হয়, দলের আদর্শ ও বিধিনিষেধ লঙ্ঘন করে তিনি চাঁদাবাজি, অফিস লুটপাটসহ বিভিন্ন অসদাচরণে সম্পৃক্ত ছিলেন এমন অভিযোগ প্রমাণিত হওয়ায় তাকে দলীয় সব পদ থেকে অব্যাহতি দেওয়া হয়েছে।
ঢাকা মহানগর দক্ষিণ বিএনপির আহ্বায়ক রফিকুল আলম মজনু এবং সদস্য সচিব তানভীর আহমেদ রবিন যৌথভাবে স্বাক্ষরিত সিদ্ধান্তে বহিষ্কারের বিষয়টি জানানো হয়।
প্রেস বিজ্ঞপ্তিতে মো: সাইদুর রহমান মিন্টু, যুগ্ম আহ্বায়ক (দপ্তরের দায়িত্বে) ঢাকা মহানগর দক্ষিণ, বিষয়টি গণমাধ্যমে প্রকাশ করেন।
দলের পক্ষ থেকে জানানো হয়, সংগঠনের ভাবমূর্তি রক্ষা এবং সাংগঠনিক শৃঙ্খলা বজায় রাখার স্বার্থে এ ধরনের কঠোর সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
প্রসঙ্গত, গত বছররের ডিসেম্বরে রাজধানীর কলাবাগান থানাধীন ফেয়ারদিয়া বিল্ডিংয়ে অবস্থিত ই-কমার্স প্রতিষ্ঠান ‘নূরতাজ ডটকম’-এর অফিসে ভয়াবহ লুটপাট ও চাঁদাবাজির ঘটে। ওই ঘটনার বিচার ও ক্ষতিপূরণ পাওয়ার  পরিবর্তে উল্টো হয়রানির শিকার হচ্ছেন বলে অভিযোগ করেন প্রতিষ্ঠানটির ব্যবস্থাপনা পরিচালক সেলিম শেখ।
তিনি জানান, স্থানীয় প্রভাবশালী বিএনপি নেতা আব্দুল মান্নান ভূঁইয়া এবং বিল্ডিংয়ের মালিক ইসমাইল হোসেনের যোগসাজশে চাঁদা না দেওয়ায় তাদের অফিসে হামলা, হুমকি দেওয়া হয় প্রতিষ্ঠানটির কর্মীদের এবং অফিসের প্রায় ৫০ লাখ টাকার মালামাল লুট করে নেয়া হয়।
ঘটনার পরিপ্রেক্ষিতে গত ১ ডিসেম্বর ২০২৪ তারিখে কলাবাগান থানায় একটি লিখিত অভিযোগ করেন ‘নূরতাজ ডটকম’-এর ব্যবস্থাপনা পরিচালক সেলিম শেখ।
এই ঘটনার পর আরও চাঞ্চল্যকর তথ্য প্রকাশ করেন সাংবাদিক জুলকার নাঈন সায়েরও। নিজের এক ফেসবুক পোস্টে তিনি দাবি করেন, কলাবাগান থানার ১৬ নম্বর ওয়ার্ড বিএনপির সিনিয়র সহসভাপতি আব্দুল মান্নান ভূঁইয়ার নেতৃত্বে একদল সন্ত্রাসী অন্য আরেক ব্যবসায়ীর ব্যবসা প্রতিষ্ঠানে ঢুকে ৫ লাখ টাকা চাঁদা দাবি করে এবং ক্যাশ ড্রয়ার থেকে ২০ হাজার টাকা লুট করে। বর্তমানে তিনি প্রাণভয়ে আত্মগোপনে রয়েছেন বলেও পোস্টে উল্লেখ করেন।
এ অবস্থায় নূরতাজ ডটকমের মালিক চাঁদাবাজ চক্রের বিরুদ্ধে দ্রুত তদন্ত ও বিচারের দাবি জানিয়ে বিএনপির শৃঙ্খলা রক্ষায় সংগঠনের মহানগর দক্ষিণের আহ্বায়ক বরাবর অভিযুক্ত নেতার বিরুদ্ধে সাংগঠনিক ব্যবস্থা গ্রহণের জন্য লিখিত আবেদন করেন। তারই প্রেক্ষিতে এই সিদ্ধান্ত নেয়া হয়েছে।
আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২১৩১৪১৫
১৬১৭১৮১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭২৮২৯
৩০  
সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত-২০২৬,আমাদের প্রকাশিত সংবাদ,কলাম,তথ্য,ছবি,কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট