ফায়েজুল কবীর,মাদারীপুর প্রতিনিধিঃ
সরকারী ও বেসরকারী প্রতিষ্ঠানসমূহের অংশগ্রহণে মাদারীপুর জেলা প্রশাসনের আয়োজনে ব্যাপক সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে বাংলাদেশ গ্রাম আদালত সক্রিয়করণ- ৩য় পর্যায় প্রকল্প স্থানীয় সরকার বিভাগ,পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ে উদ্যোগে এক কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। মাদারীপুর জেলা প্রশাসক সম্মেলন কক্ষে রবিবার (১৭ নভেম্বর) এ কর্মশালায় প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন স্থানীয় সরকার বিভাগের উপ-পরিচালক (ভারপ্রাপ্ত) আল নোমান, বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন সহকারী কমিশনার (ম্যাজিষ্ট্রেট) কঙ্কনা প্রভা, সমাজসেবা অধিদপ্তরের উপ-পরিচালক বিশ্বজিৎ বৈদ্য, জেলা তথ্য অফিসার বেনজীর আহমেদ সহ অন্যন্য দপ্তরে একাধিক কর্মকর্তাগণ। অনুষ্ঠানের সঞ্চালনায় ছিলেন উক্ত প্রকল্পের ডিষ্ট্রিক ম্যানেজার (এভিসিবি প্রকল্প-৩) মোঃ আলিউল হাসান খান, কালকিনী ও ডাসার উপজেলা কো-অর্ডিনেটর মোঃ নাসিরউদ্দিন লিটন হাওলাদার, সচেতন নাগরিক কমিটি (সনাক) মাদারীপুর এর সভাপতি খান মোঃ শহীদ, সিনিয়র সাংবাদিক ও মৈত্রী মিডিয়া সেন্টারের সভাপতি মাহাবুবুর রহমান বাদল, সিনিয়র সাংবাদিক সুবল বিশ্বাস (জনকন্ঠ), জাতীয় সাংবাদিক সংস্থার মাদারীপুরের সভাপতি শরীফ মোঃ ফায়েজুল কবীর (আলোকিত নিউজ) সাধারণ সম্পাদক এমদাদুল হক মিলন (রুপালী বাংলাদেশ), মাদারীপুর সাংবাদিক কল্যাণ সমিতির সাধারণ সম্পাদক ও বাসস প্রতিনিধি বেলাল রিজভী (বাংলাদেশ প্রতিদিন), মৈত্রী মিডিয়া সেন্টারের সাধারণ সম্পাদক এস,এম আরাফাত হাসান। এছাড়াও সাংবাদিকদের মধ্যে আরো উপস্থিত ছিলেন সিনিয়র সাংবাদিক সাগর হোসেন তামিম, রিপন চন্দ্র মল্লিক, আরিফ হোসেন আয়েশা আকাশী, আঞ্জুমান জুলিয়া, অজয় কুন্ড, শাহাদাত হোসেন জুয়েল, এমদাদ খান, হেমায়েত হোসেন, ব্রাক মাদারীপুর এর আঞ্চলিক ম্যানেজার মিতু দেবনাথ, অংকুর পল্লী উন্নয়ন কেন্দ্র রাজৈর উপজেলা ম্যানেজার তাপস কুমার সরকার, এনজিও 'রাইটস যশোর' এর জেলা প্রোগ্রাম অফিসার বায়োজিদ মিয়া সহ বিভিন্ন সামাজিক ও মানবাধিকার সংগঠন সহ সরকারী ও বেসরকারী অন্যান্য প্রতিষ্ঠানের কর্মকর্তা ও তাদের প্রতিনিধিগন।
কর্মশালা থেকে গ্রাম আদালতের কার্যক্রমকে ব্যাপক প্রচারের জন্য সভার সভাপতি স্থানীয় সরকার বিভাগ (এলজিডি) এর সভাপতি আল নোমান সহ উক্ত আদালতে কর্মরত জেলা ও উপজেলা পর্যায়ের কর্মকর্তারা সাংবাদিক সহ অংশগ্রহনকারী স্টেকহোল্ডার ও অন্যান্য প্রতিনিধিদের উদাত্ত আহবান জানান এবং কর্মশালায় অংশগ্রহনের জন্য কৃতজ্ঞতা ও ধন্যবাদ জ্ঞাপন করেন কর্মশালা সমাপ্ত ঘোষণা করেন।
মোঃ কামরুজ্জামান মিলন
সম্পাদক ও প্রকাশক কর্তৃক তুহিন প্রিন্টিং প্রেস ফকিরাপুল ঢাকা থেকে মুদ্রিত।
ই-মেইল: 𝐝𝐚𝐢𝐧𝐢𝐤𝐚𝐥𝐨𝐤𝐢𝐭𝐨𝐧𝐞𝐰𝐬@𝐠𝐦𝐚𝐢𝐥.𝐜𝐨𝐦
ই-পেপার: 𝐞𝐩𝐚𝐩𝐞𝐫.𝐝𝐚𝐢𝐧𝐢𝐤𝐚𝐥𝐨𝐤𝐢𝐭𝐨𝐧𝐞𝐰𝐬.𝐜𝐨𝐦
ওয়েবসাইট: 𝐰𝐰𝐰.𝐝𝐚𝐢𝐧𝐢𝐤𝐚𝐥𝐨𝐤𝐢𝐭𝐨𝐧𝐞𝐰𝐬.𝐜𝐨𝐦
মোবাইল: ০১৯২৭-৩০২৮৫২/০১৭৫০-৬৬৭৬৫৪
আলোকিত মাল্টিমিডিয়া লিমিটেড