শিবচর প্রতিনিধিঃ
মাদারীপুরের শিবচরে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষ্যে ৩১ দফা লিফলেট বিতরণ ও গণসংযোগ করেছেন
উপজেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য ও ছাত্রদলের কেন্দ্রীয় কমিটির সাবেক সহ সভাপতি মোহাম্মদ আবদুল হান্নান মিয়া।
শনিবার (১৫ নভেম্বর) সকালে উপজেলার দত্তপাড়া থেকে শুরু হয় কর্মসূচি পরে কুতুবপুরসহ বিভিন্ন এলাকায় নেতাকর্মীদের সঙ্গে নিয়ে গণসংযোগ ও লিফলেট বিতরণ করেন তিনি। এ সময় তিনি সাধারণ মানুষের সঙ্গে কুশল বিনিময় করে ধানের শীষ প্রতীকের পক্ষে ভোট প্রার্থনা করেন।
গণসংযোগের সময় মাদারীপুর-১ (শিবচর) আসনে বিএনপির মনোনয়ন প্রত্যাশী মোহাম্মদ আবদুল মান্নান মিয়া বলেন, শিবচরের জনগণের ভালোবাসায় আমি সত্যিই মুগ্ধ। দলের প্রতি আমার যে দীর্ঘদিনের ত্যাগ ও অবদান রয়েছে আমি বিশ্বাস করি, কেন্দ্রীয় নেতারা আমাকে মনোনয়ন দিবেন এবং শিবচরের জনগণ আমাকে তাদের প্রতিনিধি হিসেব সাংসদ নির্বাচিত করে তারেক রহমানের হাতকে শক্তিশালী করবেন।
এসময় আরো উপস্থিত ছিলেন- মাদারীপুর জেলা তাঁতিদলের সদস্য সচিব শাহ আলম মাতুবর, সিনিয়র যুগ্ম আহ্বায়ক আবুল বাসার হাওলাদার মিয়া, সিনিয়া যুগ্ম আহ্বায়ক আব্দুল সোবহান মিয়া, যুগ্ম আহ্বায়ক জামাল গোমস্তা, পৌর যুবদল নেতা জাহিদ মোল্লিকসহ ছাত্রদল, যুবদল ও স্বেচ্ছাসেবক দলের নেতা কর্মীরা।
মোঃ কামরুজ্জামান মিলন
সম্পাদক ও প্রকাশক কর্তৃক তুহিন প্রিন্টিং প্রেস ফকিরাপুল ঢাকা থেকে মুদ্রিত।
ই-মেইল: 𝐝𝐚𝐢𝐧𝐢𝐤𝐚𝐥𝐨𝐤𝐢𝐭𝐨𝐧𝐞𝐰𝐬@𝐠𝐦𝐚𝐢𝐥.𝐜𝐨𝐦
ই-পেপার: 𝐞𝐩𝐚𝐩𝐞𝐫.𝐝𝐚𝐢𝐧𝐢𝐤𝐚𝐥𝐨𝐤𝐢𝐭𝐨𝐧𝐞𝐰𝐬.𝐜𝐨𝐦
ওয়েবসাইট: 𝐰𝐰𝐰.𝐝𝐚𝐢𝐧𝐢𝐤𝐚𝐥𝐨𝐤𝐢𝐭𝐨𝐧𝐞𝐰𝐬.𝐜𝐨𝐦
মোবাইল: ০১৯২৭-৩০২৮৫২/০১৭৫০-৬৬৭৬৫৪
আলোকিত মাল্টিমিডিয়া লিমিটেড