1. news@dainikalokitonews.com : দৈনিক আলোকিত নিউজ : দৈনিক আলোকিত নিউজ
  2. info@www.dainikalokitonews.com : দৈনিক আলোকিত নিউজ :
সোমবার, ২৩ মার্চ ২০২৬, ০৪:২৯ পূর্বাহ্ন
শিরোনাম
সরাইলে চাকুরী জীবী ফোরামের উদ্যোগে কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা ও ঈদ পুনর্মিলনী অনুষ্ঠিত বাংলাদেশ নিয়ে নতুন বার্তা ভারতের মুন্সীগঞ্জে জমি সংক্রান্ত বিরোধ জেরে এক যুবককে কুপিয়ে হত্যা কুমিল্লায় বাস-ট্রেন সংঘর্ষ, নিহত-১২ ধরলা পাড়ে ঈদের আনন্দে উপচে পড়া ভিড়, উৎসবমুখর পরিবেশ ঈদের ভোরেও ইসরায়েল-মার্কিন হামলায় কেঁপে উঠল ইরান প্রধানমন্ত্রীর সঙ্গে শুভেচ্ছা বিনিময় করতে যমুনায় জনস্রোত “ঈদের আলোয় আলোকিত হোক” দেশবাসীকে সম্পাদক ও প্রকাশক কামরুজ্জামান মিলনের আন্তরিক শুভেচ্ছা ঈদের শুভেচ্ছা জানালেন ডিএনসি বগুড়ার উপপরিচালক ইরানে আটকে পড়া ১৮৬ বাংলাদে‌শি‌ আজারবাইজানে পৌঁছেছেন ঈদের দিন ঝড়সহ শিলাবৃষ্টির সম্ভাবনা সারাদেশে প্রধানমন্ত্রী ও বাংলাদেশের জনগণকে ঈদের শুভেচ্ছা জানালেন নরেন্দ্র মোদি চাঁদ দেখা যায়নি, ঈদুল ফিতর শনিবার কাশিমবাজারে অবৈধ বালু উত্তোলন এক ব্যক্তিকে জরিমানা আমাতলীতে ওয়েলফেয়ার ফাউন্ডেশন উদ্যোগে ও উপদেষ্টার অর্থায়নে ঈদ সামগ্রী বিতরণ লালমনিরহাটে ডিবি পুলিশের সহযোগিতায় চুরি হওয়া মোটরসাইকেল উদ্ধার ডিমলায় অবৈধভাবে পাথর উত্তোলনে বাধা দেয়ায় চেয়ারম্যান পুলিশসহ আহত দশ ইরানের হামলায় কাঁপল সৌদি-কাতার-কুয়েত-বাহরাইন ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে ২০ কিলোমিটার যানজট, ভোগান্তিতে ঘরমুখো মানুষ লালমনিরহাটে খাল খনন কর্মসূচির উদ্বোধন করলেন,ত্রান মন্ত্রী

বান্দরবানে সুয়ালকে দিনদুপুরে জোত পারমিটবিহীন বনের গাছ পাচার

  • প্রকাশিত: বুধবার, ১২ নভেম্বর, ২০২৫
  • ১৬৯ বার পড়া হয়েছে

বান্দরবান সদর প্রতিনিধিঃ

বান্দরবান সদর উপজেলার সুয়ালক ইউনিয়নের কাইচতলী সড়ক হয়ে সাতকানিয়া পর্যন্ত প্রতিদিন দিনদুপুরে পারমিটবিহীন প্রাকৃতিক বনের মূল্যবান গাছ পাচার করছে একটি প্রভাবশালী চক্র। স্থানীয় সূত্রে জানা যায়, সুয়ালকের কাইচতলী,কদুখোলা,ভাগ্যকুল ও টঙ্গাবতী এলাকা থেকে প্রতিদিন অন্তত ৩০ থেকে ৪০টি ট্রাক ও মিনি ট্রাকে করে এসব কাঠ পাচার করা হচ্ছে।

স্থানীয়দের অভিযোগ, বান্দরবান বন বিভাগের কিছু অসাধু কর্মকর্তাকে ম্যানেজ করে চট্টগ্রামের লোহাগাড়া ও বান্দরবান সদরের সুয়ালকের ভাগ্যকুল, কদুখোলা কাইচতলী ও টঙ্গাবতী এলাকার একটি চক্র দীর্ঘদিন ধরে জোত পারমিট ছাড়াই বনাঞ্চল ধ্বংস করছে। তারা বিভিন্ন প্রজাতির মূল্যবান গাছ কেটে পাচার করছে চট্টগ্রাম ও অন্যান্য অঞ্চলে।

সরেজমিনে ঘুরে দেখা যায়, কদুখোলা, ভাগ্যকুল,টঙ্গাবতি ও কাইচতলী এলাকায় নির্বিচারে বন কাটা ও কাঠ বোঝাই গাড়ি চলাচল করছে। এলাকাবাসী জানায়, চট্টগ্রামের লোহাগাড়ার কাট ব্যবসায়ী মো. মিজান,মো. রফিক, মো. জাহেদ, কাইচতলীর বাসিন্দা মো. হোসেন ওরফে জাহেদ, ভাগ্যকুল এলাকার নুরুল ইসলাম এবং জয়নালসহ একটি শক্তিশালী চক্র দীর্ঘদিন ধরে এ চোরাকারবার চালিয়ে আসছে।

কদুখোলা বনের ভেতরে কাজ করা শ্রমিক মো. শফি বলেন, আমি দিনমজুর। প্রতিদিন ৬০০ টাকা মজুরিতে মিজানের বাগানে কাজ করি।তবে ওই বাগানটি মিজান স্থানীয় মির্জারখীলের নাসিরের কাছ থেকে কিনেছেন বলেও জানান তিনি।
এ বিষয়ে অভিযুক্ত মিজানের সঙ্গে যোগাযোগ করা হলে তিনি অভিযোগ অস্বীকার করে ফোন কেটে দেন।

অন্যদিকে, উত্তর কাইচতলী জামে মসজিদের কবরস্থানের পাশে ২০–২৫ জন শ্রমিককে গাছ কাটতে দেখা যায়। সেখানে স্থানীয় বাসিন্দা মো. হাসেম বলেন, এই বাগানটা মোহাম্মদ হোসেন ওরফে জাহেদের। তবে তাঁর কাছে বৈধ পারমিট আছে কিনা, তা আমি জানি না।”

কদুখোলা-হলুদিয়া সড়কে কাঠ বোঝাই ট্রাকের চালক শাহাবুদ্দিন বলেন, গাছগুলো কদুখোলা থেকে জাহেদ কোম্পানির বাগান থেকে আনা হয়। আমরা প্রতিদিন প্রায় ৩০-৪০ গাড়ি কাঠ পরিবহন করি। আমি শুধু ভাড়ায় গাড়ি চালাই।

বান্দরবানের বিভাগীয় বন কর্মকর্তা (ডিএফও) মোহাম্মদ আবদুর রহমান বলেন, সুয়ালকে কাঠ পাচারের বিষয়টি আগে জানতাম না। এখন রেঞ্জ অফিসারদের নির্দেশ দিয়েছি। অবৈধ কাঠ পাচারকারীদের কোনোভাবেই ছাড় দেওয়া হবে না।

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২১৩১৪১৫
১৬১৭১৮১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭২৮২৯
৩০  
সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত-২০২৬,আমাদের প্রকাশিত সংবাদ,কলাম,তথ্য,ছবি,কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট