দেওয়ানগঞ্জ (জামালপুর) প্রতিনিধিঃ
১৩ নভেম্বর আওয়ামী লীগের ঘোষিত সকাল-সন্ধ্যা লকডাউনের প্রতিবাদে জামালপুরের সানন্দবাড়ীতে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ করেছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)।
১১ নভেম্বর মঙ্গলবার বাদ আসর চরআমখাওয়া ইউনিয়ন বিএনপির উদ্যোগে এ মিছিলটি সানন্দবাড়ী বাজার এলাকা প্রদক্ষিণ করে সংক্ষিপ্ত সমাবেশে মিলিত হয় বিএনপি ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ।
সমাবেশে বক্তারা বলেন, “নিষিদ্ধ ঘোষিত আওয়ামীলীগ গণতন্ত্রকে গলা টিপে হত্যা করছে। জনগণকে ভয় দেখিয়ে আবার দেশে নৈরাজ্য সৃষ্টি করতে চায়। বিএনপি রাজপথে থেকেই গণতন্ত্র পুনরুদ্ধার করবে।”
মিছিলে চরআমখাওয়া ইউনিয়ন বিএনপির নেতা কর্মীদের মাঝে উপস্থিত ছিলেন ইউপি সদস্য রফিকুল ইসলাম, আক্তারুজ্জামান, আলমগীর হোসেন বাদশা, রিপন মাহমুদ, ডাঃ নজরুল ইসলাম, কামরুজ্জামান বাবু সহ অঙ্গসংগঠনের নেতা-কর্মীগণ।
মোঃ কামরুজ্জামান মিলন
সম্পাদক ও প্রকাশক কর্তৃক তুহিন প্রিন্টিং প্রেস ফকিরাপুল ঢাকা থেকে মুদ্রিত।
ই-মেইল: 𝐝𝐚𝐢𝐧𝐢𝐤𝐚𝐥𝐨𝐤𝐢𝐭𝐨𝐧𝐞𝐰𝐬@𝐠𝐦𝐚𝐢𝐥.𝐜𝐨𝐦
ই-পেপার: 𝐞𝐩𝐚𝐩𝐞𝐫.𝐝𝐚𝐢𝐧𝐢𝐤𝐚𝐥𝐨𝐤𝐢𝐭𝐨𝐧𝐞𝐰𝐬.𝐜𝐨𝐦
ওয়েবসাইট: 𝐰𝐰𝐰.𝐝𝐚𝐢𝐧𝐢𝐤𝐚𝐥𝐨𝐤𝐢𝐭𝐨𝐧𝐞𝐰𝐬.𝐜𝐨𝐦
মোবাইল: ০১৯২৭-৩০২৮৫২/০১৭৫০-৬৬৭৬৫৪
আলোকিত মাল্টিমিডিয়া লিমিটেড