প্রিন্ট এর তারিখঃ জুন ১৬, ২০২৬, ৪:১৬ এ.এম || প্রকাশের তারিখঃ নভেম্বর ১১, ২০২৫, ৫:৪৬ পূর্বাহ্ণ
নিয়ামতপুর প্রতিনিধিঃ
আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে নওগাঁ-৪৬ (১) নির্বাচনী এলাকার নিয়ামতপুর উপজেলায় ভোটার সংখ্যা ও ভোটকেন্দ্রের খসড়া তালিকা প্রকাশ করেছে উপজেলা নির্বাচন অফিস। উপজেলার মোট ৮টি ইউনিয়নে এবার মোট ভোটার সংখ্যা দাঁড়িয়েছে ২ লাখ ১৩ হাজার ২৫২ জন। এর মধ্যে পুরুষ ভোটার ১ লাখ ৬ হাজার ২১১ জন, মহিলা ভোটার ১ লাখ ৭ হাজার ৬০ জন এবং হিজড়া ভোটার ১ জন।
উপজেলা নির্বাচন অফিস সূত্রে জানা গেছে, উপজেলায় মোট ৭৫টি ভোটকেন্দ্র নির্ধারণ করা হয়েছে। প্রতিটি ভোটকেন্দ্রে রং অবস্থান ও ভোটকক্ষের সংখ্যা উল্লেখ করে খসড়া তালিকাটি প্রকাশ করা হয়েছে। তালিকাটি উপজেলা নির্বাচন কর্মকর্তা মোহাম্মদ আশরাফুল হক ও জেলা নির্বাচন কর্মকর্তা আব্দুল মোত্তালিব স্বাক্ষরিত হয়ে উপজেলা নির্বাচন অফিসের ওয়েবসাইটে প্রকাশ পেয়েছে।
ইউনিয়নভিত্তিক ভোটার সংখ্যা নিচে তুলে ধরা হলো:
হাজীনগর ইউনিয়নে পুরুষ ১১,৯৮৪ জন, মহিলা ৯,৩০৮ জন, মোট ২১,২৯২ জন।
চন্দন নগর ইউনিয়নে পুরুষ ১১,৩৭৪ জন, মহিলা ১১,৫৯৪ জন, মোট ২২,৯৬৮ জন।
ভাবিচা ইউনিয়নে পুরুষ ১৪,২৭০ জন, মহিলা ১৪,৯৪৩ জন, মোট ২৯,২১৩ জন।
নিয়ামতপুর সদর ইউনিয়নে পুরুষ ১১,৩৪৯ জন, মহিলা ১২,১৪১ জন ও হিজড়া ১ জনসহ মোট ২৩,৪৯১ জন।
রসুলপুর ইউনিয়নে পুরুষ ১৫,৯৩৭ জন, মহিলা ১৫,৬৪১ জন, মোট ৩১,৫৭৮ জন।
পাড়ঐল ইউনিয়নে পুরুষ ১৩,২৪৪ জন, মহিলা ১৪,০৮৯ জন, মোট ২৭,৩৩৩ জন।
শ্রীমন্তপুর ইউনিয়নে পুরুষ ১৩,১৪০ জন, মহিলা ১৩,৮০৩ জন, মোট ২৬,৯৪৩ জন।
বাহাদুরপুর ইউনিয়নে পুরুষ ১৪,৯১৩ জন, মহিলা ১৫,৫২১ জন, মোট ৩০,৪৩৪ জন।
এবারের নির্বাচনে কয়েকটি গ্রামের ভোটকেন্দ্র স্থানান্তর করা হয়েছে বলে নিশ্চিত করেছেন উপজেলা নির্বাচন কর্মকর্তা। তিনি বলেন, “ভোটারদের সুবিধা নিশ্চিত করতেই কিছু কেন্দ্র স্থানান্তর করা হয়েছে। যাতে কেউ ভোট দিতে এসে বিভ্রান্তিতে না পড়ে। আগেই ভোটারদের কেন্দ্র যাচাই করার অনুরোধ করা হচ্ছে।”
উপজেলা নির্বাচন কর্মকর্তা মোঃ আশরাফুল হক ও
জেলা নির্বাচন কর্মকর্তার মোঃ আব্দুল মোত্তালিব স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয় এবং জানান, তালিকাটি খসড়া হওয়ায় প্রয়োজনে সংশোধনের সুযোগ রয়েছে।
এ নিয়ে সাধারণ ভোটারদের মধ্যে সচেতনতা ও প্রস্তুতির আগ্রহ লক্ষ করা যাচ্ছে।
মোঃ কামরুজ্জামান মিলন
সম্পাদক ও প্রকাশক কর্তৃক তুহিন প্রিন্টিং প্রেস ফকিরাপুল ঢাকা থেকে মুদ্রিত।
ই-মেইল: 𝐝𝐚𝐢𝐧𝐢𝐤𝐚𝐥𝐨𝐤𝐢𝐭𝐨𝐧𝐞𝐰𝐬@𝐠𝐦𝐚𝐢𝐥.𝐜𝐨𝐦
ই-পেপার: 𝐞𝐩𝐚𝐩𝐞𝐫.𝐝𝐚𝐢𝐧𝐢𝐤𝐚𝐥𝐨𝐤𝐢𝐭𝐨𝐧𝐞𝐰𝐬.𝐜𝐨𝐦
ওয়েবসাইট: 𝐰𝐰𝐰.𝐝𝐚𝐢𝐧𝐢𝐤𝐚𝐥𝐨𝐤𝐢𝐭𝐨𝐧𝐞𝐰𝐬.𝐜𝐨𝐦
মোবাইল: ০১৯২৭-৩০২৮৫২/০১৭৫০-৬৬৭৬৫৪
আলোকিত মাল্টিমিডিয়া লিমিটেড
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত