প্রিন্ট এর তারিখঃ ফেব্রুয়ারী ৫, ২০২৬, ৬:৫৩ পি.এম || প্রকাশের তারিখঃ নভেম্বর ৫, ২০২৫, ১২:০৬ অপরাহ্ণ
গাজীপুরের শ্রিপুরে স্বর্ণের দোকান লুটের ঘটনায় আসামিদের গ্রেপ্তারের দাবিতে সংবাদ সম্মেলন
হাবিবুর রহমান,বিশেষ প্রতিনিধিঃ
গাজীপুরের শ্রীপুরে আলোচিত স্বর্ণের দোকান লুটের ঘটনায় জড়িত আসামিদের দ্রুত গ্রেপ্তারের দাবিতে সংবাদ সম্মেলন করেছেন ব্যবসায়ী গৌরাঙ্গ চন্দ্র দাস। একই সঙ্গে মিথ্যা চাঁদাবাজি মামলা প্রত্যাহারের দাবিও জানান তিনি।
বুধবার (৫ নভেম্বর) বিকেলে গাজীপুরের হোতাপাড়া এলাকায় গাজীপুর সাংবাদিক পরিষদ কার্যালয়ে অনুষ্ঠিত এ সংবাদ সম্মেলনে রিতা জুয়েলার্সের মালিক গৌরাঙ্গ চন্দ্র দাস বলেন, “'দিনদুপুরে ফিল্মি কায়দায় আমার দোকানের তালা ভেঙে সন্ত্রাসী স্টাইলে প্রায় ১১২ ভরি স্বর্ণ ও ১৩০০ ভরি রুপা লুট করে নিয়ে যায়। যার আনুমানিক বাজারমূল্য আড়াই কোটি টাকারও বেশি'।
তিনি আরও জানান, ঘটনার পর সুব্রত দাস, পায়েল সরকারসহ পাঁচজনের নাম উল্লেখ করে এবং অজ্ঞাতনামা আরও ১৫ জনকে আসামি করে শ্রীপুর থানায় মামলা দায়ের করা হয়। কিন্তু দীর্ঘ সময় পেরিয়ে গেলেও পুলিশ এখনো কোনো আসামিকে গ্রেপ্তার করেনি। বরং অভিযুক্তরা প্রভাব খাটিয়ে পুলিশের সহযোগিতায় মিথ্যা চাঁদাবাজি মামলা দিয়ে তাকে ও তার পরিবারকে হয়রানি করছে বলে অভিযোগ করেন তিনি।
গৌরাঙ্গ চন্দ্র দাস সংবাদ সম্মেলনে বলেন, 'আমি একজন সাধারণ ব্যবসায়ী। আমার জীবনের সব সঞ্চয় এই দোকানেই ছিল। লুটপাটের ঘটনায় আমি আজ নিঃস্ব। আমি প্রশাসনের কাছে দাবি জানাই দ্রুত আসামিদের গ্রেপ্তার করে আমার লুণ্ঠিত স্বর্ণ ও রুপা উদ্ধার করে প্রকৃত বিচার নিশ্চিত করা হোক'।
সংবাদ সম্মেলনে দোকান মালিক হেলাল উদ্দিন ও তার ছেলে হৃদয়সহ স্থানীয় ব্যবসায়ী নেতৃবৃন্দরাও উপস্থিত ছিলেন। তারা বলেন, সাবেক আওয়ামী লীগ নেতা মোশাররফ সরকারের ২য় স্ত্রী পায়েল সরকারের নেতৃত্বে দিনেদুপুরে স্বর্ণের দোকান লুট করে নিয়ে যায়। পায়েল ও সুব্রতসহ অন্যান্য আসামিরা বীরদর্পে ঘুরে বেড়াচ্ছে । পুলিশ তাদেরকে গ্রেফতার করছে না। উল্টো আমাদের সকলের নামে চাঁদাবাজি মামলা করেছে। আমার মিথ্যা চাঁদাবাজি মামলা প্রত্যাহার চাই।
মোঃ কামরুজ্জামান মিলন
সম্পাদক ও প্রকাশক কর্তৃক তুহিন প্রিন্টিং প্রেস ফকিরাপুল ঢাকা থেকে মুদ্রিত।
ই-মেইল: 𝐝𝐚𝐢𝐧𝐢𝐤𝐚𝐥𝐨𝐤𝐢𝐭𝐨𝐧𝐞𝐰𝐬@𝐠𝐦𝐚𝐢𝐥.𝐜𝐨𝐦
ই-পেপার: 𝐞𝐩𝐚𝐩𝐞𝐫.𝐝𝐚𝐢𝐧𝐢𝐤𝐚𝐥𝐨𝐤𝐢𝐭𝐨𝐧𝐞𝐰𝐬.𝐜𝐨𝐦
ওয়েবসাইট: 𝐰𝐰𝐰.𝐝𝐚𝐢𝐧𝐢𝐤𝐚𝐥𝐨𝐤𝐢𝐭𝐨𝐧𝐞𝐰𝐬.𝐜𝐨𝐦
মোবাইল: ০১৯২৭-৩০২৮৫২/০১৭৫০-৬৬৭৬৫৪
আলোকিত মাল্টিমিডিয়া লিমিটেড
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত