1. news@dainikalokitonews.com : দৈনিক আলোকিত নিউজ : দৈনিক আলোকিত নিউজ
  2. info@www.dainikalokitonews.com : দৈনিক আলোকিত নিউজ :
রবিবার, ২২ মার্চ ২০২৬, ১০:২৪ অপরাহ্ন
শিরোনাম
সরাইলে চাকুরী জীবী ফোরামের উদ্যোগে কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা ও ঈদ পুনর্মিলনী অনুষ্ঠিত বাংলাদেশ নিয়ে নতুন বার্তা ভারতের মুন্সীগঞ্জে জমি সংক্রান্ত বিরোধ জেরে এক যুবককে কুপিয়ে হত্যা কুমিল্লায় বাস-ট্রেন সংঘর্ষ, নিহত-১২ ধরলা পাড়ে ঈদের আনন্দে উপচে পড়া ভিড়, উৎসবমুখর পরিবেশ ঈদের ভোরেও ইসরায়েল-মার্কিন হামলায় কেঁপে উঠল ইরান প্রধানমন্ত্রীর সঙ্গে শুভেচ্ছা বিনিময় করতে যমুনায় জনস্রোত “ঈদের আলোয় আলোকিত হোক” দেশবাসীকে সম্পাদক ও প্রকাশক কামরুজ্জামান মিলনের আন্তরিক শুভেচ্ছা ঈদের শুভেচ্ছা জানালেন ডিএনসি বগুড়ার উপপরিচালক ইরানে আটকে পড়া ১৮৬ বাংলাদে‌শি‌ আজারবাইজানে পৌঁছেছেন ঈদের দিন ঝড়সহ শিলাবৃষ্টির সম্ভাবনা সারাদেশে প্রধানমন্ত্রী ও বাংলাদেশের জনগণকে ঈদের শুভেচ্ছা জানালেন নরেন্দ্র মোদি চাঁদ দেখা যায়নি, ঈদুল ফিতর শনিবার কাশিমবাজারে অবৈধ বালু উত্তোলন এক ব্যক্তিকে জরিমানা আমাতলীতে ওয়েলফেয়ার ফাউন্ডেশন উদ্যোগে ও উপদেষ্টার অর্থায়নে ঈদ সামগ্রী বিতরণ লালমনিরহাটে ডিবি পুলিশের সহযোগিতায় চুরি হওয়া মোটরসাইকেল উদ্ধার ডিমলায় অবৈধভাবে পাথর উত্তোলনে বাধা দেয়ায় চেয়ারম্যান পুলিশসহ আহত দশ ইরানের হামলায় কাঁপল সৌদি-কাতার-কুয়েত-বাহরাইন ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে ২০ কিলোমিটার যানজট, ভোগান্তিতে ঘরমুখো মানুষ লালমনিরহাটে খাল খনন কর্মসূচির উদ্বোধন করলেন,ত্রান মন্ত্রী

টাইগারদের হোয়াইটওয়াশ করতে সবকিছু করবে ওয়েস্ট ইন্ডিজ

  • প্রকাশিত: বৃহস্পতিবার, ৩০ অক্টোবর, ২০২৫
  • ১৬৭ বার পড়া হয়েছে

 ক্রীড়া ডেস্ক:

ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজের প্রথম দুই ম্যাচ হেরে সিরিজ হাতছাড়া করেছে বাংলাদেশ দল। ওয়েস্ট ইন্ডিজ এবার সিরিজের শেষ ম্যাচটি জিতে টাইগারদের হোয়াইটওয়াশ করতে চাইছে। ক্যারিবিয়ান ব্যাটার অ্যালিক আথানজে জানিয়েছেন, তারা এই লক্ষ্য পূরণে সবকিছু করবেন।

ম্যাচ শেষে সংবাদ সম্মেলনে আথানজে বলেন, “হ্যাঁ, উদ্দেশ্য এটাই (হোয়াইটওয়াশ), তবে আমরা কাউকে হালকাভাবে নিচ্ছি না। শুক্রবারের ম্যাচে আবারও ভালো খেলা উপহার দেওয়ার জন্য আমরা আমাদের সেরাটা দিয়ে চেষ্টা করব।”

এদিন ওয়েস্ট ইন্ডিজ দলের বেশ কিছু ক্যাচ মিস হলেও আথানজে তার বোলারদের প্রশংসা করেছেন। তিনি বলেন, “আমার মনে হয়েছে, আমরা কিছু রান কম করেছি, তবে দল হিসেবে আমরা দায়িত্ব নিয়েছিলাম যাতে বল হাতে ভালো শুরু করতে পারি। ফিল্ডিং… আমরা সেরা ছিলাম না, তবে বোলাররা আবার তাদের জাত চিনিয়েছে এবং উইকেট তুলে নিয়ে প্রতিপক্ষকে আটকে রেখেছে।”

গত বছরের ডিসেম্বরে ওয়েস্ট ইন্ডিজের মাটিতে বাংলাদেশ তাদেরকে হোয়াইটওয়াশ করেছিল। আথানজে বলেন, “আমি মনে করি না তখন আমি দলে ছিলাম, তবে এটা নিশ্চিত যে, যদি আমরা বাংলাদেশকে ৩-০ ব্যবধানে হারানোর সুযোগ পাই, আমরা অবশ্যই সেই সুযোগ নেব।”

এদিকে চট্টগ্রামের ম্যাচকে লক্ষ্য করে অপরিবর্তিত স্কোয়াডই রেখে দিয়েছে বাংলাদেশ। শুরুতে দুই ম্যাচের জন্যই স্কোয়াড ঘোষণা করেছিল বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। প্রথম টি-টোয়েন্টিতে বাংলাদেশ হারে ১৬ রানে। দ্বিতীয় টি-টোয়েন্টিতে ১৪ রানে।

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১
১২১৩১৪১৫১৬১৭১৮
১৯২০২১২২২৩২৪২৫
২৬২৭২৮২৯৩০৩১  
সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত-২০২৬,আমাদের প্রকাশিত সংবাদ,কলাম,তথ্য,ছবি,কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট