1. news@dainikalokitonews.com : দৈনিক আলোকিত নিউজ : দৈনিক আলোকিত নিউজ
  2. info@www.dainikalokitonews.com : দৈনিক আলোকিত নিউজ :
সোমবার, ২৩ মার্চ ২০২৬, ০৫:৫২ পূর্বাহ্ন
শিরোনাম
সরাইলে চাকুরী জীবী ফোরামের উদ্যোগে কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা ও ঈদ পুনর্মিলনী অনুষ্ঠিত বাংলাদেশ নিয়ে নতুন বার্তা ভারতের মুন্সীগঞ্জে জমি সংক্রান্ত বিরোধ জেরে এক যুবককে কুপিয়ে হত্যা কুমিল্লায় বাস-ট্রেন সংঘর্ষ, নিহত-১২ ধরলা পাড়ে ঈদের আনন্দে উপচে পড়া ভিড়, উৎসবমুখর পরিবেশ ঈদের ভোরেও ইসরায়েল-মার্কিন হামলায় কেঁপে উঠল ইরান প্রধানমন্ত্রীর সঙ্গে শুভেচ্ছা বিনিময় করতে যমুনায় জনস্রোত “ঈদের আলোয় আলোকিত হোক” দেশবাসীকে সম্পাদক ও প্রকাশক কামরুজ্জামান মিলনের আন্তরিক শুভেচ্ছা ঈদের শুভেচ্ছা জানালেন ডিএনসি বগুড়ার উপপরিচালক ইরানে আটকে পড়া ১৮৬ বাংলাদে‌শি‌ আজারবাইজানে পৌঁছেছেন ঈদের দিন ঝড়সহ শিলাবৃষ্টির সম্ভাবনা সারাদেশে প্রধানমন্ত্রী ও বাংলাদেশের জনগণকে ঈদের শুভেচ্ছা জানালেন নরেন্দ্র মোদি চাঁদ দেখা যায়নি, ঈদুল ফিতর শনিবার কাশিমবাজারে অবৈধ বালু উত্তোলন এক ব্যক্তিকে জরিমানা আমাতলীতে ওয়েলফেয়ার ফাউন্ডেশন উদ্যোগে ও উপদেষ্টার অর্থায়নে ঈদ সামগ্রী বিতরণ লালমনিরহাটে ডিবি পুলিশের সহযোগিতায় চুরি হওয়া মোটরসাইকেল উদ্ধার ডিমলায় অবৈধভাবে পাথর উত্তোলনে বাধা দেয়ায় চেয়ারম্যান পুলিশসহ আহত দশ ইরানের হামলায় কাঁপল সৌদি-কাতার-কুয়েত-বাহরাইন ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে ২০ কিলোমিটার যানজট, ভোগান্তিতে ঘরমুখো মানুষ লালমনিরহাটে খাল খনন কর্মসূচির উদ্বোধন করলেন,ত্রান মন্ত্রী

রক্তাক্ত ২৮ অক্টোবর ‌উপলক্ষ্যে সোনাইছডিতে জামায়াতের আলোচনা সভা অনুষ্ঠিত

  • প্রকাশিত: মঙ্গলবার, ২৮ অক্টোবর, ২০২৫
  • ১৬০ বার পড়া হয়েছে

নাইক্ষ্যংছড়ি (বান্দরবান) সংবাদদাতা:
বান্দরবানের নাইক্ষ্যংছড়ি উপজেলার সোনাইছড়ি ইউনিয়নে লগি বৈঠার পৈশাচিকতার আটাশ অক্টোবর ‌উপলক্ষ্যে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (‌২৮ অক্টোবর) বিকেল ২.০০ ঘটিকার সময় সোনাইছড়ি ইউনিয়নের নতুন পাড়ার একটি মিলনায়তনে উক্ত আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। বাংলাদেশ জামায়াতে ইসলামী সোনাইছড়ি ইউনিয়নের ০৮ নং ওয়ার্ড সভাপতি মাওলানা হাফেজ মোঃ হোসাইন এর সভাপতিত্বে অনুষ্ঠিত উক্ত সভায় প্রধান অতিথি ছিলেন বান্দরবান জেলা‌ শ্রমিক কল্যাণ ফেডারেশনের সহ-সভাপতি জনাব রফিক আহমেদ। প্রধান অতিথি তার বক্তব্যে বলেন, ২০০৬ সালের এই দিনে দেশের রাজনীতির ইতিহাসে এক কলঙ্কজনক অধ্যায় রচিত হয়। ২৮ অক্টোবর বাংলাদেশের ইতিহাসে মানবতাবিরোধী অপরাধের এক কলঙ্কজনক দিবস। সেই মানবতাবিরোধী সকল অপরাধীদের দ্রুত দৃষ্টান্তমূলক বিচার দাবি করেন তিনি। এতে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন বাংলাদেশ জামায়াতে ইসলামী মিডিয়া বিভাগের উপজেলার ইনচার্জ ও দৈনিক সংগ্রাম নাইক্ষ্যংছড়ি উপজেলা প্রতিনিধি জনাব মাহমুদুল হক বাহাদুর। এতে আরো বক্তব্য রাখেন পেশাজীবী ফোরামের সেক্রেটারি জনাব মোহাম্মদ‌ আজিজ , মাওলানা মুহাম্মদ সুরত আলম প্রমুখ। আলোচনা সভায় ২৮ অক্টোবরের শহীদদের জান্নাতের উচ্চ মাকাম কামনা করে দোয়া পরিচালনা করেন মাওলানা হাফেজ মোঃ হোছাইন।

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১
১২১৩১৪১৫১৬১৭১৮
১৯২০২১২২২৩২৪২৫
২৬২৭২৮২৯৩০৩১  
সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত-২০২৬,আমাদের প্রকাশিত সংবাদ,কলাম,তথ্য,ছবি,কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট