1. news@dainikalokitonews.com : দৈনিক আলোকিত নিউজ : দৈনিক আলোকিত নিউজ
  2. info@www.dainikalokitonews.com : দৈনিক আলোকিত নিউজ :
শনিবার, ২১ মার্চ ২০২৬, ০৮:০৮ অপরাহ্ন
শিরোনাম
ঈদের ভোরেও ইসরায়েল-মার্কিন হামলায় কেঁপে উঠল ইরান প্রধানমন্ত্রীর সঙ্গে শুভেচ্ছা বিনিময় করতে যমুনায় জনস্রোত “ঈদের আলোয় আলোকিত হোক” দেশবাসীকে সম্পাদক ও প্রকাশক কামরুজ্জামান মিলনের আন্তরিক শুভেচ্ছা ঈদের শুভেচ্ছা জানালেন ডিএনসি বগুড়ার উপপরিচালক ইরানে আটকে পড়া ১৮৬ বাংলাদে‌শি‌ আজারবাইজানে পৌঁছেছেন ঈদের দিন ঝড়সহ শিলাবৃষ্টির সম্ভাবনা সারাদেশে প্রধানমন্ত্রী ও বাংলাদেশের জনগণকে ঈদের শুভেচ্ছা জানালেন নরেন্দ্র মোদি চাঁদ দেখা যায়নি, ঈদুল ফিতর শনিবার কাশিমবাজারে অবৈধ বালু উত্তোলন এক ব্যক্তিকে জরিমানা আমাতলীতে ওয়েলফেয়ার ফাউন্ডেশন উদ্যোগে ও উপদেষ্টার অর্থায়নে ঈদ সামগ্রী বিতরণ লালমনিরহাটে ডিবি পুলিশের সহযোগিতায় চুরি হওয়া মোটরসাইকেল উদ্ধার ডিমলায় অবৈধভাবে পাথর উত্তোলনে বাধা দেয়ায় চেয়ারম্যান পুলিশসহ আহত দশ ইরানের হামলায় কাঁপল সৌদি-কাতার-কুয়েত-বাহরাইন ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে ২০ কিলোমিটার যানজট, ভোগান্তিতে ঘরমুখো মানুষ লালমনিরহাটে খাল খনন কর্মসূচির উদ্বোধন করলেন,ত্রান মন্ত্রী সৌদি আরবে ঈদুল ফিতরের তারিখ ঘোষণা নান্দাইলের পোরাবাড়িতে ইসলামী যুব আন্দোলনের উদ্যোগে ইফতার মাহফিল অনুষ্ঠিত রিপোর্টার্স ইউনিটির উদ্যোগে ইফতার মাহফিল ও দুস্থদের মাঝে ঈদ উপহার বিতরণ ঠাকুরগাঁওয়ে অনেক পাম্পে নেই তেল; খোলা বাজারে বিক্রি হচ্ছে বেশি দামে বগুড়ার আদমদীঘিতে নীল সাগর এক্সপ্রেসের ৯ বগি লাইনচ্যুত, শতাধিক যাত্রী আহত, উত্তরাঞ্চলের সঙ্গে রেল যোগাযোগ বন্ধ

কলমাকান্দায় গাঁজা গাছসহ এক ব্যক্তি আটক

  • প্রকাশিত: সোমবার, ২০ অক্টোবর, ২০২৫
  • ১১০ বার পড়া হয়েছে

নেত্রকোনা প্রতিনিধিঃ

নেত্রকোনার কলমাকান্দায় পুলিশ অভিযান চালিয়ে গাঁজা গাছের একটি বড় চালান উদ্ধার করেছে। এ ঘটনায় মো. মুকুল মিয়া (৫৫) নামে এক ব্যক্তিকে আটক করেছে থানা পুলিশ।
রোববার (১৯ অক্টোবর) সকালে কলমাকান্দা থানার উপ-পরিদর্শক (এসআই) আবু হানিফার নেতৃত্বে পুলিশের একটি দল নাজিরপুর ইউনিয়নের হরিপুর গ্রামে অভিযান চালিয়ে ওই গাছগুলো উদ্ধার করে। আটক মুকুল ওই গ্রামের মৃত জিন্নত আলীর ছেলে। পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, মুকুল নিজেই গাঁজাসক্ত ব্যক্তি। বাইরে থেকে কিনে খাওয়ায় খরচ বেশি হওয়ায় প্রায় আট মাস আগে নিজের বাড়ির পেছনে গাঁজা চাষ শুরু করে। গোপন সংবাদের ভিত্তিতে পুলিশ সেখানে অভিযান চালিয়ে গাঁজা গাছসহ মুকুলকে আটক করে থানায় নিয়ে আসে। সম্প্রতি কলমাকান্দা উপজেলার বিভিন্ন ইউনিয়নে মাদক ও চোরাচালান বিরোধী মানববন্ধন অনুষ্ঠিত হওয়ার পর পুলিশ এ ধরনের অভিযানে আরও সক্রিয় হয়েছে। কলমাকান্দা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ লুৎফুর রহমান বলেন, “মাদক ও চোরাচালানের বিরুদ্ধে আমাদের জিরো টলারেন্স নীতি রয়েছে। আটক মুকুলের বিরুদ্ধে মামলা দায়ের করে তাকে আদালতে সোপর্দ করা হবে।”

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১
১২১৩১৪১৫১৬১৭১৮
১৯২০২১২২২৩২৪২৫
২৬২৭২৮২৯৩০৩১  
সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত-২০২৬,আমাদের প্রকাশিত সংবাদ,কলাম,তথ্য,ছবি,কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট