কেরানীগঞ্জ (ঢাকা) প্রতিনিধি:
ঢাকার কেরানীগঞ্জে অটোচালক বাচ্চু মিয়া হত্যা ও অটো ছিনতাই মামলার ঘটনায় চারজনকে গ্রেপ্তার করেছে ঢাকা জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি–দক্ষিণ)। গ্রেপ্তারকৃত ব্যক্তিরা হলেন মো. হৃদয় (২১) মাহমুদুল ইসলাম হাসান (৩০), মো. সাহেদ (১৭) এবং মো. নুরুল ইসলাম (৩৮)। তাদের দেওয়া তথ্যের ভিত্তিতে লুণ্ঠিত অটোর চারটি ব্যাটারি উদ্ধার করা হয়েছে।
শুক্রবার (১০ অক্টোবর) এক সংবাদ বিজ্ঞপ্তিতে বিষয়টি নিশ্চিত করেন ঢাকা জেলা ডিবি (দক্ষিণ)–এর অফিসার ইনচার্জ পরিদর্শক সাইদুল ইসলাম।
এর আগে গত মঙ্গলবার বিকেলে কেরানীগঞ্জ মডেল থানার রোহিতপুর ইউনিয়নের সবুজ ছায়া গোল্ডেন সিটি আবাসনের কাশবনের ভেতর থেকে এক অজ্ঞাত ব্যক্তির মরদেহ উদ্ধার করে পুলিশ। পরে নিহতের পরিচয় শনাক্ত করা হলে জানা যায়, তিনি একই ইউনিয়নের মুগারচর/ছাতিরচর গ্রামের অটোচালক বাচ্চু মিয়া (৬০)।
ঘটনার পর জেলা গোয়েন্দা শাখা (দক্ষিণ) তদন্তে নামে। পরবর্তীতে অভিযান চালিয়ে কেরানীগঞ্জ মডেল থানার পুরাতন সোনাকান্দা, দক্ষিণ কেরানীগঞ্জ ও মুন্সীগঞ্জের সিরাজদিখান এলাকা থেকে তাদের চারজনকে গ্রেপ্তার করা হয়।
জিজ্ঞাসাবাদে তারা জানায়, গত ৬ অক্টোবর সন্ধ্যা ৭টা ৩০ মিনিটে তারা বাচ্চু মিয়াকে অটোরিকশাসহ ভাড়া করে রোহিতপুর এলাকায় নিয়ে যায়। সেখানে পূর্বপরিকল্পিতভাবে অটোরিকশা ছিনিয়ে নেওয়ার জন্য বাচ্চু মিয়াকে হত্যা করে। পরে অটোর ব্যাটারি খুলে ২৩,২০০ টাকায় বিক্রি করে এবং টাকা নিজেদের মধ্যে ভাগ করে নেয়।
এ ঘটনায় কেরানীগঞ্জ মডেল থানায় মামলা নং–২০, তারিখ ০৯/১০/২০২৫, ধারা ৩০২/৩৯৪/৪১১/২০১/৩৪ পেনাল কোড ১৮৬০ অনুযায়ী মামলা দায়ের করা হয়েছে।পরে
গ্রেপ্তারকৃত চার আসামিকে শুক্রবার আদালতে পাঠানো হয়েছে।
মোঃ কামরুজ্জামান মিলন
সম্পাদক ও প্রকাশক কর্তৃক তুহিন প্রিন্টিং প্রেস ফকিরাপুল ঢাকা থেকে মুদ্রিত।
ই-মেইল: 𝐝𝐚𝐢𝐧𝐢𝐤𝐚𝐥𝐨𝐤𝐢𝐭𝐨𝐧𝐞𝐰𝐬@𝐠𝐦𝐚𝐢𝐥.𝐜𝐨𝐦
ই-পেপার: 𝐞𝐩𝐚𝐩𝐞𝐫.𝐝𝐚𝐢𝐧𝐢𝐤𝐚𝐥𝐨𝐤𝐢𝐭𝐨𝐧𝐞𝐰𝐬.𝐜𝐨𝐦
ওয়েবসাইট: 𝐰𝐰𝐰.𝐝𝐚𝐢𝐧𝐢𝐤𝐚𝐥𝐨𝐤𝐢𝐭𝐨𝐧𝐞𝐰𝐬.𝐜𝐨𝐦
মোবাইল: ০১৯২৭-৩০২৮৫২/০১৭৫০-৬৬৭৬৫৪
আলোকিত মাল্টিমিডিয়া লিমিটেড